ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা


বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের খন্দকার বাড়িতে মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিশাল জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলসকাঠী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।

অনুষ্ঠানে কলসকাঠী ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। জনসমাগমে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য আবুল হোসেন খান কলসকাঠী ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ফাহাত খন্দকারের প্রতি নিজের সমর্থন ও আস্থা প্রকাশ করেন। এ সময় তিনি ফাহাত খন্দকারকে ইউনিয়নের একজন যোগ্য নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ফাহাত খন্দকার তাঁর বক্তব্যে কলসকাঠী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে তিনি সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যেতে চান। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এদিকে অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আবুল হোসেন খান দক্ষিণ সাদিস খন্দকার বাড়ি থেকে মুইনখালি বাজার পর্যন্ত ফাহাত খন্দকারের ব্যক্তিগত উদ্যোগে নির্মিতব্য একটি রাস্তার কাজের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি খন্দকার আব্দুল গফুর কারিমিয়া কওমি মাদ্রাসারও উদ্বোধন করেন।

স্থানীয়দের মতে, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপ পরিদর্শনে আরও অংশগ্রহণ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।

এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

নারায়ণগঞ্জ || ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাজশাহী আগমন উপলক্ষে শাহ মখদুম বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহী নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাঁর এই সফর ঘিরে নগরীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরডিএ চেয়ারম্যানের উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময় ছিল আনুষ্ঠানিক অভ্যর্থনার অংশ। এ সময় প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে স্বাগত জানিয়ে তাঁকে অভিনন্দন জানান আরডিএ চেয়ারম্যান।

এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজশাহীর উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং আঞ্চলিক সম্ভাবনা বিকাশ নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের আশা, এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও গুরুত্ব পাবে।

রাজশাহীকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমনকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আরডিএ চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় তাঁর রাজশাহী সফরের আনুষ্ঠানিক অভ্যর্থনার একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মোঃ ইমদাদুল হক (৪৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে এসআরবি-৫।
সোমবার (১৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে চারঘাট থানার নন্দনগাছী উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার ইমদাদুল হক চারঘাট থানার কামনি গঙ্গারামপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।
মঙ্গলবার বিকালে এসআরবি-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নদায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টার্ব রিপোর্টার

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের সখিপুরে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সবুজ (১৪) নামে এক কিশোর চালককে অপহরণের পর হত্যার ঘটনায় মূলহোতা'সহ দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সখিপুরের বহেরাতৈল ইউনিয়নের আন্দিগ্রাম এলাকার গভীর জঙ্গল থেকে ওই কিশোরের মাথার খুলি, চুল ও হাড়সহ মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। এ সময় তার পরিহিত শার্ট ও স্যান্ডেলও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মামলার মূলহোতা শাহীন (৩০) ও হাবিব (৩৫)। তাদের মধ্যে হাবিবকে ১৯ অক্টোবর বিকেলে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শাহীনের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী ভিকটিমের মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এসআরবি-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানায় অতিরিক্ত ডিআইজি, এসআরবি ১৪ এর অধিনায়ক মো: মাসুদ রানা। তিনি জানান, সখিপুর উপজেলার মিলপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে সবুজ জীবিকার তাগিদে ভাড়ায় অটোভ্যান চালাত। গত ২৬ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ২৭ সেপ্টেম্বর সখিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তারপরই গত ২৭ সেপ্টেম্বর গোপালপুর থানার সুতী পলাশ এলাকায় চোরাই অটোভ্যানসহ সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয় লোকজন আব্দুল করিম ও রফিকুল ইসলাম নামে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুই সহযোগী হাবিব ও শাহীন পালিয়ে যান বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে সবুজের বাবা বাদী হয়ে সখিপুর থানায় গত ১৫ অক্টোবর একটি মামলা দায়ের করেন। সেই মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় অভিযোগ আনা হয়।

তিনি আরও বলেন, কিশোর সবুজ নিখোঁজ হওয়ার পর থেকেই এসআরবি-১৪-এর টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ অক্টোবর বিকেল ৩টার দিকে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হাবিবকে গ্রেপ্তার করা হয়। পরে হাবিবকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূলহোতা শাহীনের অবস্থান শনাক্ত ও ভিকটিমের মরদেহ উদ্ধারে সখিপুরের বহেরাতৈল এলাকার আন্দিগ্রামের গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। তবে রাতের অন্ধকার ও ঘন জঙ্গলের কারণে প্রথম দফায় অভিযান সফল হয়নি। সেই অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৮টার দিকে মূলহোতা শাহীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী একই এলাকার গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে সবুজের মরদেহের অবশিষ্টাংশ, মাথার খুলি, চুল, হাড়, পরিহিত শার্ট ও স্যান্ডেল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিকটিমের অটোভ্যান ছিনতাই করতেই তাকে অপহরণ ও হত্যার ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি জানান, গ্রেপ্তারকৃত হাবিবকে সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মূলহোতা শাহীনকে গ্রেপ্তার এবং মামলার আলামত উদ্ধারের পর তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%