ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা


রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ১০ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। এই বিষয়ে বুধবার (২১ আগস্ট) রাতে দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

অবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, একইসঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরের শঙ্কাও রয়েছে। জরুরি ভিত্তিতে জানান হয়েছে যে, এ বছর সারা দেশে সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কিছু জায়গায় ভারি বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্দরে ইসলামী আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ,

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


বন্দরে ইসলামী আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা

বন্দর থানার সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুলকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় চরম ক্ষোভ, তীব্র ধিক্কার ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ কবির হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকালে গণমাধ্যমে পাঠানো যৌথ প্রতিবাদ বার্তায় নেতৃদ্বয় বলেন, "প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজন সামাজিক ও রাজনৈতিক সংগঠককে হত্যা করা চরম বর্বরতা। নারায়ণগঞ্জ বন্দর এলাকা আজ চিহ্নিত অপরাধী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এ ধরনের নৃশংস ঘটনা প্রমাণ করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ধসে পড়েছে।"

নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই অপরাধীদের কোনো ছাড় নেই। এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত খুনি ও তাদের নেপথ্যের মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রক্তচোষা এই ঘাতকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

বিবৃতিতে নেতৃদ্বয় নিহত মুজাহিদুল ইসলাম বুলবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং কালক্ষেপণ না করে জড়িতদের গ্রেপ্তার ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠিনতম সমালোচনাও যুক্তি দিয়ে করা যায়, গলা উঁচু করে নয়: ড. চৌধুরী সায়মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


কঠিনতম সমালোচনাও যুক্তি দিয়ে করা যায়, গলা উঁচু করে নয়: ড. চৌধুরী সায়মা

 

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, "পৃথিবীর কঠিনতম সমালোচনাও যুক্তি দিয়ে করা যায়, গলা উঁচু করে নয়।" অনেক সময় দেখা যায়, আমাদের গলার স্বর উঁচু হলেও যুক্তি খুবই দুর্বল থাকে। বিতর্কের মূল উদ্দেশ্য হলো গঠনমূলক যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করা।

শুক্রবার (২১ আগস্ট) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, "বর্তমান যুগে ঘরে বসেই বিশ্বের বিভিন্ন জ্ঞান ও তথ্য অর্জন করা সম্ভব।" বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা প্রযুক্তির কারণে এ ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। চাইলেই বিভিন্ন তথ্য সংগ্রহ করে শক্তিশালী যুক্তি দাঁড় করানো সম্ভব। মানুষের প্রধান শক্তির জায়গা হলো তার চিন্তাশক্তি।

তিনি বলেন, "দ্বিতর্কের ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমানভাবে অংশগ্রহণ করা প্রয়োজন।" ছেলে কিংবা মেয়ে- যার যুক্তি যত শক্তিশালী, তাকে এগিয়ে যেতে কোনো অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না। যুক্তিকে শাণিত করে বহুদূর এগিয়ে যেতে হবে। শক্তিশালী যুক্তির সামনে কোনো বাধাই টিকতে পারে না।

বিতর্ক শুরু করার আগে শিক্ষার্থীদের নিজেদের পরিবর্তনের বিষয়েও ভাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, "শেষ কবে নিজেকে ইতিবাচকভাবে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েও চিন্তা করা জরুরি।"

সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুস সাদি প্রমুখ।

কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একটি দল উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের একটি করে দলকে পাঁচ দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ গ্রহণের পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আমি আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় কাজে দেবে।’

দুই দেশের মধ্যকার অংশীদারত্বকে সুদৃঢ় করার বার্তা দিয়ে তিনি আরও লিখেছেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে এক অনন্য সম্পর্ক, যার মূলে রয়েছে আত্মত্যাগের অভিন্ন ইতিহাস, নিবিড় সাংস্কৃতিক মেলবন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ বন্ধন। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব বিষয়ক, স্বাস্থ্য ও শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমাগত প্রসারিত হয়েছে। আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার এই অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’

সবশেষে তিনি যোগ করেন, ‘আপনার অব্যাহত সুস্বাস্থ্য ও সুখ, সফলভাবে আপনার দায়িত্ব পালন এবং সেই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভকামনা গ্রহণ করুন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়সহ চারজন নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়সহ চারজন নিষিদ্ধ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের কারণে আর্জেন্টিনার তিন খেলোয়াড় এবং একজন টিম কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় স্পেনের মিডফিল্ডার গাভিকেও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ফিফা ডিসিপ্লিনারি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ, থিয়াগো আলমাদাকে দুই ম্যাচ এবং আর্জেন্টিনা কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্পেনের গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচের।

এভাবে, আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের মোট নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ ম্যাচে। নিউ জার্সিতে অনুষ্ঠিত অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পরই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্পেনের বদলি খেলোয়াড়েরা উদযাপনের জন্য মাঠে প্রবেশ করলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটতে থাকে। অভিযোগ অনুসারে, এই সময় গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন পারেদেস।

বিষয়টিকে কেন্দ্র করে পারেদেসের বিরুদ্ধে তিনটি অসদাচরণ ও শারীরিক আক্রমণের অভিযোগ আনা হয়েছে। মোলিনার বিরুদ্ধে ছিল দুটি অভিযোগ। অন্যদিকে আলমাদা, আয়ালা ও গাভির বিরুদ্ধে একটি করে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। শুনানি শেষে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় ফিফা, তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করেন।

নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও আরোপ করা হয়েছে অভিযুক্তদের। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। আলমাদা, আয়ালা ও গাভিকে ৩০ হাজার মার্কিন ডলার করে জরিমানা দিতে হবে।

তবে, স্বস্তির বিষয় হলো এই নিষেধাজ্ঞা শুধু আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে পারেদেস, মোলিনা, আলমাদা ও গাভি নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে পারবেন।

শুধু ফাইনালের সংঘর্ষ নয়, পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তদন্ত করে ফিফা। অভিযোগগুলির মধ্যে রয়েছে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুতে বিলম্ব, নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শন।

বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ ব্যানার প্রদর্শনসহ নানা আচরণবিধির লঙ্ঘনের জন্য এএফএকে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আর্জেন্টিনাকে তাদের পরবর্তী দুটি হোম ম্যাচ ৫০ শতাংশ দর্শক ধারণক্ষমতায় আয়োজনের নির্দেশও দেওয়া হয়েছে।

মোট জরিমানার অর্থের মধ্যে ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী একটি পরিকল্পনায় বিনিয়োগ করতে হবে বলেও জানায় ফিফা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%