ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত


কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত

বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে কুড়িগ্রামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডশিপ বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর ও এডভাইজার ‍মুনির হোসেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ কর্মশালার আয়োজন করে এনজিও সংস্থা ফ্রেন্ডশিপ।

কর্মশালার শুরুতে কুড়িগ্রাম জেলায় ফ্রেন্ডশিপ কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের জেনারেল ম্যানেজার একরামুল হক,  টিম লিডার রুম্মানুল ফেরদৌস, একটিভ প্রোজেক্ট, ইনক্লুসিভ সিটিজেনশিপ ও আঞ্চলিক ব্যবস্থাপক নাঈম কামরান, আই.সি. ফ্রেন্ডশিপ, কুড়িগ্রাম,
প্রেসক্লাব সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা সৃষ্টি করে। আইনগতভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ হলেও সামাজিক কুসংস্কার, দারিদ্র্য এবং সচেতনতার অভাবে এখনও জেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এ প্রবণতা বিদ্যমান। এ পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

বক্তারা আরও বলেন, অনুসন্ধানী প্রতিবেদন, সচেতনতামূলক সংবাদ প্রকাশ এবং জনমত গঠনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকরা কার্যকর অবদান রাখতে পারেন। ।

কর্মশালায় বাল্যবিবাহের কারণ, এর সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব, বিদ্যমান আইন এবং প্রতিরোধে গণমাধ্যমের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ বিষয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের শেষে বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কর্মশালায় কুড়িগ্রাম জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বিশ্ববাজারে কমেছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর বিনিয়োগকারীরা হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন।  এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে।  এর আগের দিনের দরপতনের ধারাবাহিকতায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৭৭.৭০ ডলারে নেমে এসেছে।  অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১২ সেন্ট বা ০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩.৭৪ ডলারে দাঁড়িয়েছে।  বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির মাধ্যমে তেল পরিবহন পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার বাস্তব অগ্রগতি কতটা হয়, সেদিকেই বর্তমানে বিনিয়োগকারীরা নজর রাখছেন।  এদিকে, ইরানকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ডলারে তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।  দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, ইরান এখন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছেও তেল বিক্রি করতে পারবে।  মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা চলতি সপ্তাহেই দেশটিতে পারমাণবিক পরিদর্শকদের ফের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছেন।  এটি ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ছাড় হিসেবে দেখা হচ্ছে।

 সূত্র: জিও নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে একজন চালক নিহত, যোগাযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


হঠাৎ ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে একজন চালক নিহত, যোগাযোগ বিচ্ছিন্ন

ভোলার লালমোহনে একটি পুরোনো আয়রন ব্রিজ ভেঙে বালুভর্তি একটি ট্রাক খালে পড়ে মো. নাঈম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এই দুর্ঘটনা সোমবার (২৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে ঘটেছে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামে।

এদিকে, এই ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুই গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।

নিহত নাইম উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদের ছেলে। আর আহত আলামিন একই গ্রামের ভুট্টোর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরে রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামের ওপর অর্থাৎ পার্শ্ববর্তী ধলীগৌড়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর মোল্লাজি গ্রামের ওপর নির্মিত আয়রন ব্রিজটির ওপর দিয়ে একটি বালুভর্তি ট্রাক পাড় হচ্ছিল। ব্রিজের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এই মুহূর্তে গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ট্রাকচালক নাইমকে মৃত ঘোষণা করেন এবং হেলপার আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

এই বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানা পুলিশের উপপরিদর্শক নুর আমিন।

তিনি বলেন, ‘গুরুতর আহত ট্রাকচালককে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। হেলপার আলামিন চিকিৎসাধীন রয়েছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে?

অস্ট্রিয়াকে পরাজিত করে পরের রাউন্ডের টিকিট পরিষ্কার করে ফেলেছিল আর্জেন্টিনা। আলজেরিয়ার জর্ডানকে পরাজিত করার ফলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপের শীর্ষস্থানটি নিশ্চিত করেছে আলবিসেলেস্তার দল। গ্রুপ সেরা হওয়ার পর থেকেই নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, এ নিয়ে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও অনুমান।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, 'জে' গ্রুপের রানার আপ দলের মুখোমুখি হবে 'এইচ' গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই অনুযায়ী, আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে অথবা কেপ ভার্দে।

'এইচ' গ্রুপে এখনও কোনো পজিশন চূড়ান্ত হয়নি। শেষ দুই ম্যাচের ফলেই ওই গ্রুপের শীর্ষ দল নির্ধারণ হবে। এই দুটি ম্যাচেস্পেনের বিরুদ্ধে উরুগুয়ে খেলবে এবং কেপ ভার্দে সৌদি আরবের সঙ্গে মুখোমুখি হবে। এ কারণে, কাগজে-কলমে এই চার দলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রুপের শেষ ম্যাচে যদি উরুগুয়ে স্পেনের বিরুদ্ধে জয়ী হয় এবং কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচটি ড্র হয়, তাহলে গ্রুপের রানার আপ হিসেবে স্পেন হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ। অন্যদিকে, যদি স্পেন উরুগুয়েকে পরাজিত করে এবং কেপ ভার্দে সৌদি আরবকে পরাজিত করে, তাহলে গ্রুপ রানার আপ হিসেবে কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।

স্পেন যদি উরুগুয়ে পরাজিত করে এবং একই সঙ্গে কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচটি ড্র হয়, এ ক্ষেত্রেও কেপ ভার্দে হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে যদি স্পেন উরুগুয়েকে জয়ী করে এবং সৌদি আরব কেপ ভার্দেকে পরাজিত করে, তাহলে সৌদি আরব হতে পারে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ। এছাড়া, স্পেন ও উরুগুয়ে ম্যাচটি ড্র হলে এবং অন্য ম্যাচে সৌদি আরব জয়ী হলে, আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে সৌদি আরব আসতে পারে।

শেষ ৩২-এর এই ম্যাচটি আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একযোগে ৭ জন ডেপুটি ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


একযোগে ৭ জন ডেপুটি ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) জামায়াতপন্থি আইন কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে একসঙ্গে পদত্যাগপত্র জমা দেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%