০৬:১৯ এম
ফিফা বিশ্বকাপ ২০২৬ উন্মাদনায় সারা বিশ্ব। থেমে নেই বিনোদন জগতের তারকারাও। নিজেদের প্রিয় দল নিয়ে মেতে উঠেছেন তারা। সেই প্রিয় দলের ভালোবাসায় এবার জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী সামাজিক মাধ্যমে ব্রাজিলের জার্সি গায়ে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন।
তিনি জানিয়ে দেন যে, তার প্রিয় ফুটবল দল হলো ব্রাজিল। সেইসাথে প্রিয় দলকে শুভকামনা জানাতে ভোলেননি তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও মরক্কোর মুখোমুখি প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে পারেননি। তবে মরক্কোর সঙ্গে কষ্টার্জিত ড্রয়ের কারণে মনও খারাপ হয়েছিল এ সংগীতশিল্পীর।
আরও পড়ুন: কম্বোডিয়ায় দুই বাংলাদেশিকে ৫ হাজার ডলারে বিক্রি করেছে মানবপাচারকারীরা
সপ্তাহ ঘুরতেই আনন্দে ভাসলেন ব্রাজিল ভক্ত সাবরিনা পড়শী। আজ সকালে হাইতির বিরুদ্ধে সেলেসাওরা দারুণ জয় ছিনিয়ে নিয়েছেন। ৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন হাইতিকে। আর এ জয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়েছেন সাবরিনা পড়শী।
আজ এ সংগীতশিল্পী ব্রাজিলের জার্সি পরে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। সংযুক্ত করে জানিয়েছেন শুভ সকালের বার্তা। তবে তারও আগে গতকাল রাতেই ব্রাজিলের জন্য উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন তিনি। নিজের গানেই মাতলেন সেই আনন্দে। তার পরনে ছিল ব্রাজিলের জার্সি। ঠোঁট নেড়ে চলেছেন তার ‘বড় একা’ গানটির সঙ্গে।
সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে এ গানটি। অনেকেই গানটির সঙ্গে টিকটক, রিলস বানাচ্ছেন। এবার গায়িকা নিজেও শামিল হলেন সেই স্রোতে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে পড়শী লিখেছেন— সবসময় ব্রাজিল।
পড়শীর ওই রিল দারুণ সাড়া ফেলেছে। মাত্র ১১ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। রিঅ্যাকশনের সংখ্যা এক লাখ পাঁচ হাজারেরও বেশি। মন্তব্য এসেছে পাঁচ হাজার ৭০০-এর বেশি। এবার বোঝাই যায়, ব্রাজিল নিয়ে পড়শীর উচ্ছ্বাসে নেটিজেনরাও কতটা খুশি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব: এনএসইজেডের সমস্যা ৩ মাসে সমাধান হবে
এর আগে প্রথম ম্যাচে সামাজিক মাধ্যমে ফুটবল মাঠে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর হলুদ জার্সি পরে, হাতে ফুটবল নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোজ দিয়ে ছবি দিয়েছিলেন পড়শী। ছবিটির ক্যাপশনে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আগুনের ইমোজি ও হার্ট ইমোজি ব্যবহার করেছিলেন এ সংগীতশিল্পী। একটি পোস্টে ফুটবলপ্রেমী এ সংগীতশিল্পী লিখেছিলেন— বেস্ট অব লাক ব্রাজিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন