১১:১১ পি.এম
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৫৫ বরেণ্য এবং তরুণ শিল্পীর তুলিতে জুলাই গণ-অভ্যুত্থান শীর্ষক ৩ দিনব্যাপী আর্টক্যাম্প শুরু হয়েছে। এই আর্টক্যাম্প চলবে ১৭ জুলাই পর্যন্ত।
আজ জাতীয় চিত্রশালা প্লাজায় চিত্রশিল্প একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানে দেশের বরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পীরা অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথি ও উদ্বোধক সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, “বিগত সময়ে যে অনিয়ম-অবিচার হয়েছে তা যেন আর না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।” এই প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে ৩ দিনব্যাপী আর্টক্যাম্প আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
মন্ত্রী বলেন, “এই আর্টক্যাম্পে যে সকল শিল্পীরা অংশ নিচ্ছেন তাদের তুলির ছোঁয়ায় ভেসে উঠবে সেই জুলাইয়ের স্মৃতিগুলো।”
বিশেষ অতিথি হিসাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) পলিসি ও স্ট্র্যাটেজি, ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “আজ ১৫ জুলাই। ১৫ জুলাই থেকেই গণঅভ্যুত্থানের মূল মুভমেন্ট শুরু হয়েছিল। ১৪ তারিখ দিবাগত রাত ১২টার পর আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীরা বেরিয়ে এসেছিলেন। ১৫ তারিখ সেই আন্দোলন আরো তীব্র হতে থাকে, সেদিন অনেক ছাত্রী আহত হয়েছিল। সেই আন্দোলন থেকেই তৎকালীন সরকারের পতন হয়।”
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, “তৎকালীন সরকার বাংলাদেশে যে কাজগুলো করেছে, সেটা মানুষের মধ্যে জাগিয়ে রাখার একটি অংশ হচ্ছে এই আর্টক্যাম্প। যেখানে শিল্পীরা ছবি আঁকবেন এই জুলাইকে কেন্দ্র করে।”
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
তিনি উল্লেখ করেন, “জুলাইয়ের নানা দিক আছে, ঘটনা আছে, স্পিরিট আছে - বিভিন্নভাবে আমরা এটাকে তুলে ধরতে চাই। যত রকম আর্ট ফর্ম রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা জুলাইকে ধারণ করতে চাই, জুলাইকে ছড়িয়ে দিতে চাই, জুলাইকে জাগিয়ে রাখতে চাই।”
এছাড়া তিনি বলেন, “শিল্পকলা একাডেমি এই ধরনের আয়োজনের মাধ্যমে, শিল্পের মাধ্যমে যে বার্তা দিতে চায়, সেই বার্তাও যেন মানুষ বুঝতে পারে। মানুষ আসুক দেখুক, বিশেষ করে নবীন যারা আঁকতে চায় তারা যেন বড় বড় শিল্পীদের আঁকা দেখে যেতে পারে।”
শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্যে বলেছেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম এবং শিল্পী ও অধ্যাপক ড. আব্দুস সাত্তার।
এই ৩ দিনব্যাপী আর্টক্যাম্প ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে দেশের ৫৫ জন দেশবরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পী অংশগ্রহণ করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন