ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী এআই এবং ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু


রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী এআই এবং ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে তিনদিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা করা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় সমাজসেবা অধিদপ্তর, রাজশাহীর সভাকক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এই কর্মশালাটি আগামী ১৭ জুলাই পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ডালিম হোসেন শান্ত। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ডঃ সাদিকুল ইসলাম স্বপন।

উদ্বোধনী বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ যেমন দ্রুততর হয়েছে, তেমনি ভুয়া তথ্যের ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে গেছে। তিনি আরও বলেন, তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা সাংবাদিকদের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা সাংবাদিকদের আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সহায়তা করবে।

আরও পড়ুন: সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

তিনি আরও বলেন, রাজশাহীর নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়া শিশুপার্ক ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন, নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে মিট প্রসেসিং সেন্টার স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনে নগরীর ড্রেনগুলো পর্যায়ক্রমে পরিষ্কারের উদ্যোগ উল্লেখযোগ্য।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নতুন প্রযুক্তিতে দক্ষ হওয়া জরুরি। তিনি জোর দিয়ে বলেন, বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা ও তথ্য যাচাইয়ের সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ রাজশাহীর সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় জানানো হয়, রাজশাহী জেলার সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

আরও পড়ুন: ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা: গুরুদাসপুরের ওসি প্রত্যাহার, এমপি ছেলেকে ত্যাজ্য ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত, ভাষানটেকে খাদ্য ও আর্থিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

‎নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত, ভাষানটেকে খাদ্য ও আর্থিক সহায়তা

রাজধানী ঢাকায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুর্ভোগে পড়া মানুষের কষ্ট লাঘবে আজ বুধবার (১৫ জুলাই) রাজধানীর ভাষানটেকের বিআরপি মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
‎বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে মানবিক চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় তিনি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
‎কর্মসূচিতে উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টিতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক পরিবার খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে সহায়তা পেয়ে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
‎ডা. এসএম খালিদুজ্জামান বলেন, দুর্যোগ ও দুর্ভোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
‎আয়োজকরা জানান, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহিষ্কারাদেশের মধ্যেও ছাত্রদল নেতা রেজাউল করিমের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ

আন্তর্জাতিক ডেস্ক

গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


বহিষ্কারাদেশের মধ্যেও ছাত্রদল নেতা রেজাউল করিমের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূলনীতি ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ ধারণ করে রাজনীতি করা গৌরীপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছেন।

তিনি বলেছেন, 'দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের ত্যাগ ও অবদান বিবেচনা করে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।'

রেজাউল করিম আরও জানান, তিনি দীর্ঘ সময় ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রজীবন থেকে সংগঠনের কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে তিনি ছাত্র রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

তিনি অভিযোগ করেছেন, গত ৯ তারিখ গৌরীপুরে অনুষ্ঠিত একটি মহিলা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে তদন্ত ছাড়াই বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ছাত্রদলের ১৯ জন নেতাকর্মীরও বহিষ্কারাদেশ রয়েছে। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের আরও নেতাকর্মীও বহিষ্কৃত হয়েছেন।

রেজাউল করিম বলেছেন, 'আমি দলের একজন নিবেদিত কর্মী হিসেবে সবসময় সংগঠনের পাশে ছিলাম। বহিষ্কারাদেশের সময়টা কষ্টের হলেও আমি দল থেকে দূরে সরে যাইনি। কাজের ফাঁকে নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর রাখছি।'

তিনি জানান, দরিদ্র পরিবারের সন্তান হয়েও তিনি পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যে পড়াশোনা ও রাজনীতি চালিয়ে গিয়েছেন। তার বাবা গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৯ সালে মেট্রিক এবং ১৯৭১ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। বাবার মৃত্যুর পর তিনি পারিবারিক দায়িত্ব সামলানোর পাশাপাশি ডিগ্রি বিএসএস শিক্ষা ও ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

রেজাউল করিম আরও বলেন, ২৪ জুলাইয়ের ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। গৌরীপুর সরকারি কলেজ থেকে শিক্ষার্থীদের সংগঠিত করে আন্দোলনে অংশ নেওয়া, হারুন পার্কে অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচিতে তিনি ও অন্যান্য ছাত্রনেতারা অংশগ্রহণ করেন। এসব আন্দোলনে হামলা ও মামলার শিকার হওয়ার কথাও তিনি জানান।

তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে একাধিকবার হামলার শিকার হয়েছেন। গৌরীপুর থেকে শ্যামগঞ্জ যাওয়ার পথে হামলার ঘটনার পাশাপাশি বিভিন্ন সময়ের প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি ছাত্রদলের রাজনীতি থেকে সরে দাঁড়াননি। সাংগঠনিক ক্ষতির আশঙ্কায় অনেক ঘটনার কথা তিনি প্রকাশ করেননি।

রেজাউল করিম বলেন, 'দলের জন্য কাজ করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছি। তাই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবারও সংগঠনের কাজে যুক্ত হওয়ার সুযোগ চাই।'

এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ত্যাগী ও মাঠের নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুন ২০২৬ সমাপনী উপলক্ষে পিডিবিএফ বাজিতপুর কার্যালয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


জুন ২০২৬ সমাপনী উপলক্ষে পিডিবিএফ বাজিতপুর কার্যালয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

জুন ২০২৬ সমাপনী উপলক্ষে পিডিবিএফ বাজিতপুর কার্যালয়ে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে।

কিশোরগঞ্জ অঞ্চলের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর বাজিতপুর কার্যালয়ে বুধবার (১৫ জুলাই) উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিডিবিএফ কিশোরগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক আক্তার হোসেন সরকার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক হিসাব শাখার সহকারী হিসাব কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান।

এ সময় বাজিতপুর কার্যালয়ের সেল্প কর্মকর্তা খাইরুল ইসলাম, একে আজাদসহ কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পরে মধ্যাহ্নভোজ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থবছরের সার্বিক কার্যক্রমের মূল্যায়ন তুলে ধরা হয় এবং কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও উৎসাহ দিতে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

বক্তারা বলেন, এ ধরনের মূল্যায়ন ও স্বীকৃতি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ জোগায়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ইইউ’র সহায়তা চেয়ে বিমানের বহরে এয়ারবাস যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


বাংলাদেশ ইইউ’র সহায়তা চেয়ে বিমানের বহরে এয়ারবাস যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে

বাংলাদেশের বিমানের বহরে এয়ারবাস যুক্ত করার বিষয়ে সরকার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের কূটনীতিকরা সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এ সহায়তা চাওয়া হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় সম্পর্কে জানানো হয়। তরিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুপুর ১টায় সচিবালয়ে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছিল।

আলোচনা চলাকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় ও গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষত বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের জন্য এয়ারবাস যুক্ত করার বিষয়টিও আলোচিত হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ বজায় রেখে টেকসই মিক্সড ফ্লিট তৈরির জন্য এয়ারবাস কেনার প্রতি আগ্রহ প্রকাশ করেন। ইউরোপীয় প্রতিনিধিরা এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আনিয়া টারস্টেন এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের উপপ্রধান বাইবা জেরিন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%