প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বিমানের বহরে এয়ারবাস যুক্ত করার বিষয়ে সরকার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের কূটনীতিকরা সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এ সহায়তা চাওয়া হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় সম্পর্কে জানানো হয়। তরিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুপুর ১টায় সচিবালয়ে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছিল।
আলোচনা চলাকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় ও গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষত বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের জন্য এয়ারবাস যুক্ত করার বিষয়টিও আলোচিত হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ বজায় রেখে টেকসই মিক্সড ফ্লিট তৈরির জন্য এয়ারবাস কেনার প্রতি আগ্রহ প্রকাশ করেন। ইউরোপীয় প্রতিনিধিরা এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আনিয়া টারস্টেন এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের উপপ্রধান বাইবা জেরিন উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন