০৩:৫৩ পি.এম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি হচ্ছে জনবান্ধব দল। তিনি দাবি করেছেন, মানুষ বিএনপিকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদ বলতে পারেনি।
তিনি আরও বলেছেন, কারণ বিএনপি জনগণের সেন্টিমেন্টের বাইরে যায়নি। জনগণ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে। আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
শনিবার (২০ জুন) সকাল 11টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সেমিনারকক্ষে 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শ' শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করব। সারা জীবন জিয়াউর রহমান খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি দুর্ভিক্ষ থেকে রাতারাতি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।
জিয়াউর রহমানের জীবনসংগ্রামের কথা তুলে ধরে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, যারা ৭৫-এর বাকশাল ও মুজিব হত্যার সঙ্গে জিয়াউর রহমানকে জড়াতে চায়, তারা ইতিহাস জানে না। তাদের মনে রাখতে হবে সাকার জামিলের পুস্তকের কথা। জিয়াউর রহমান শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি গণমানুষের নেতা ছিলেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি শুরু করি। তার সঙ্গে খাল খনন শিখেছি। জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক, সৎ ও ন্যায়পরায়ণ শাসক।
আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ডিন, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন