ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘গাজার ঢেউয়ে ভেসে যাবে’ ইসরায়েল: ইরানি কমান্ডারের হুঁশিয়ারি


‘গাজার ঢেউয়ে ভেসে যাবে’ ইসরায়েল: ইরানি কমান্ডারের হুঁশিয়ারি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, গাজার যোদ্ধারা ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে। এতে ইসরায়েলকে ‘বিপর্যয়ের ঢেউয়ে’ পড়তে হতে পারে।

কানি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা-কে উদ্ধৃত করে বলেছেন, লেবাননের হিজবুল্লাহর সামরিক সক্ষমতা- বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি- অবমূল্যায়ন করায় অতীতে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হয়েছে।

তিনি হিজবুল্লাহর ড্রোন সক্ষমতার প্রসঙ্গ টেনে বলেন, “যখন আমরা বলেছিলাম হিজবুল্লাহর কাছে মিরসাদ ড্রোন আছে, তখন আপনারা তা গুরুত্ব দেননি এবং পরে বিপদে পড়েছেন। সেই ১০০ হতাহতের দায় কে নেবে?”

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

গাজার প্রসঙ্গে তিনি আরও একটি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “গাজারও একটি ঢেউ আছে। যদি তোমরা তোমাদের রাজনীতিকদের ইচ্ছা অনুযায়ী কাজ করো, তাহলে এই ঢেউয়ে তোমরা ভেসে যাবে। সতর্ক হও।”

ইরানি কর্মকর্তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে রাজনৈতিক ও সামরিক বার্তা দিচ্ছে। এখানে গাজা, লেবানন ও ইসরায়েলকে ঘিরে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি বাড়াতে চান স্টিভ ক্লার্ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


ব্রাজিলকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি বাড়াতে চান স্টিভ ক্লার্ক

স্টিভ ক্লার্ক, স্কটল‍্যান্ডের কোচ, যত দ্রুত সম্ভব মরক্কো ম‍্যাচ ভুলে যেতে চান। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, এরপর নিজেদের গুছিয়ে নিয়ে প্রস্তুত হতে চান ব্রাজিলের বিপক্ষে কঠিন চ‍্যালেঞ্জের জন‍্য। বাংলাদেশের সময় অনুযায়ী শনিবার ভোরে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে স্কটল‍্যান্ড মরক্কোর বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয়েছে।

তবে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সূচনা করে স্কটল‍্যান্ড। ৩৬ বছর পর সেই জয় নক আউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে দলের। ক্লার্ক সেই সুযোগ কাজে লাগানোর জন্য উন্মুখ।

মরক্কো ম‍্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘ব্রাজিল কারও কাছেই হারতে পছন্দ করে না। এজন্য আমরা বিশ্রাম নেব, রিকোভারি করব এবং আবার খেলার জন‍্য প্রস্তুত হব। ওই ম‍্যাচটি সহজ হবে না। আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আমরা যে ফল চেয়েছিলাম, তা না পাওয়ায় আমরা হতাশ। তবে টুর্নামেন্টে যত দূর সম্ভব এগিয়ে যেতে চাই।’

দ্বিতীয়ার্ধে স্কটল‍্যান্ড দুটি পেনাল্টির আবেদনের করে। ডি বক্সে ভিন্ন দুটি ঘটনায় পড়ে যান জন ম‍্যাকগিন ও স্কট ম‍্যাকটোমিনে। ক্লার্ক কেবল একটি ব্যাপার পরিষ্কারভাবে দেখার কথা জানান। তিনি বলেন, ‘ম‍্যাকগিনের পেনাল্টির বিষয়ে ৫০-৫০ ছিল। কেউ হয়তো পেনাল্টি দিবে। তবে আমি মনে করি রেফারি পেনাল্টি দিলে ভিএআর সিদ্ধান্ত পাল্টাত না। আমি কেবল এই একটা নিয়েই কথা বলতে পারি। তবে শুনে রাখুন, এটি নিয়ে আমাদের কিছু করার নেই।’

মায়ামিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায় ব্রাজিলের মুখোমুখি হবে স্কটল‍্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে ৬ টনের বেশি কোকেন জব্দ, গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে ৬ টনের বেশি কোকেন জব্দ, গ্রেপ্তার ৬

প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে ৬ টনেরও বেশি কোকেন জব্দ হয়েছে। বৃহস্পতিবার দুটি পৃথক জাহাজ থেকে এই মাদক এল সালভাদরের নৌবাহিনী উদ্ধার করেছে।

প্রতিটি জাহাজে ছিল প্রায় সমপরিমাণ কোকেন এবং প্রত্যেকটিতে তিনজন করে নাবিক ছিল। এল সালভাদরের রাষ্ট্রপতি নায়েব বুকেলে জানিয়েছেন, জব্দ করা কোকেনের মোট মূল্য প্রায় ১৬৭ মিলিয়ন ডলার এবং তিনি এটিকে ‘জাতীয় পর্যায়ের নতুন রেকর্ড’ হিসেবে উল্লেখ করেছেন। এই ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

রাষ্ট্রপতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অনুষ্ঠিত হচ্ছে এমন সব জায়গায়, যেখানে এটি আগে প্রায় দণ্ডমুক্তভাবে চলত। তিনি আরও জানান, চলতি বছরে এখন পর্যন্ত এল সালভাদর ১৩ টনেরও বেশি কোকেন জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ৩৩২ মিলিয়ন ডলার। সূত্র: আল-আরাবিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জিয়াউর রহমান সারাজীবন খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে গেছেন। দুর্ভিক্ষ থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে গিয়েছিল। আমরা সকলেই তার আদর্শ ধারণ করে রাজনীতি করব।

শনিবার (২০ জুন) বেলা ১১টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপিকে মানুষ স্বৈরাচারী, ফ্যাসিবাদ বলতে পারে নাই কারণ বিএনপি জনগণের সেন্টিমেন্টের বাইরে যায় নি। জনবান্ধব দলের পরিচয় দিচ্ছে বিএনপি, জনগণও বিএনপির কাছে অনেক কিছু আশা করে। আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

প্রধান আলোচক অধ্যাপক ড. কামরুল আহসান জিয়াউর রহমানের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরে বলেন, ‘৭৫ এর বাকশাল ও মুজিব হত্যার সঙ্গে যারা জিয়াউর রহমানকে জড়াতে চায় তারা ইতিহাস জানেনা, তাদের মনে রাখতে হবে সাকার জামিলের পুস্তকের কথা। জিয়াউর শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নেতা।’

মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি শুরু করি। তার সঙ্গে খাল খনন শিখেছি। জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক, সৎ ও ন্যায়পরায়ণ শাসক। পাশাপাশি তিনি মাভাবিপ্রবি অবকাঠামোগত উন্নয়নের জন্য সালাউদ্দিন টুকুর কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. তরিকুল ইসলাম (৬৮) নামের এক কারাবন্দির মৃত্যু ঘটেছে। মৃত তরিকুল ইসলামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ধুয়াপাড়া মৌবন লাইনপাড়া এলাকায় অবস্থিত।

তরিকুল ইসলামের বাবার নাম মৃত ইসমাইল।

শনিবার (২০ জুন) অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আতিয়ারসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের উদ্দেশ্যে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ১১টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তরিকুল ইসলাম কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%