০৮:২৪ পি.এম
রাজশাহী নগরীর সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের অন্যতম মূলহোতা মোঃ নাজমুল হোসেন (২৯) কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ১টার সময় নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতার নাজমুল নগরীর কাটাখালী থানায় দায়ের করা একটি অটোরিকশা চুরি মামলার এজাহারভুক্ত আসামি। মামলার নং-০৬, তারিখ: ১৪ এপ্রিল। জিজ্ঞাসাবাদে নাজমুল দীর্ঘ সময় ধরে সংঘবদ্ধ অটোরিকশা চোরচক্রের সদস্যদের সঙ্গে সহযোগিতা করে বিভিন্ন এলাকায় অটোরিকশা চুরি করার কথা স্বীকার করেছে। পরে তাকে কাটাখালি থানায় হস্তান্তর করা হয়।
বুধবার সকালে গ্রেফতার নাজমুলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি ও সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন