ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার দুইজন


রাজশাহীতে নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার দুইজন

রাজশাহী মহানগরীর পবা থানার তালগাছি এলাকার ঘটনাস্থলে এক নারী যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের কুকীর্তিতে সিএনজি (মাহিন্দ্রা) চালকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে নগর পবা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান আসামি ও মাহিন্দ্রা চালক মোঃ ফরহাদ হোসেন (২৬) রয়েছে, যে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকার বাসিন্দা। অপর আসামি মোঃ তরিকুল ইসলাম (২৫) পবা থানার বায়া (পালপাড়া) এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: দাবি-দাওয়ার টানাপোড়েনে সাজেক, ভুগছে সাধারণ মানুষ

পুলিশ জানায়, বাগমারা উপজেলার বাসিন্দা মনি বেগম (৩৮) গত ১২ জুলাই শরীয়তপুরে বাবার বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হন। ১৩ জুলাই সকাল ৭টার দিকে রাজশাহী রেলস্টেশনে পৌঁছে তিনি মাহিন্দ্রাযোগে বাগমারার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে, পবা থানার বড়গাছি ইউনিয়নের তালগাছি ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে, যাত্রীর ছদ্মবেশে থাকা ছিনতাইকারী ও চালক মিলে তাকে চলন্ত গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পিঠে আঘাত করে।

এর পর তার কাছে থাকা নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি কালো ট্রাভেল ব্যাগ, কাপড়-চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল ছিনিয়ে নিয়ে গুরুতর আহত অবস্থায় পাশের একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় পবা থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

ফরহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইল ফোন, কাপড়-চোপড়, এবং ছিনতাইয়ে ব্যবহৃত মাহিন্দ্রা (সিএনজি) উদ্ধার করা হয়। এছাড়া, হামলায় ব্যবহৃত একটি চাকুও ফরহাদের দেখানো স্থান থেকে জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

একই মামলার অপর আসামি তরিকুল ইসলামকে নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে পবা থানায় মামলা দায়ের করেছেন এবং মামলায় ফরহাদ হোসেন ও তরিকুল ইসলামকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে রাজশাহীতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, সৃষ্টি হয়েছে তীব্র যানজট

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে রাজশাহীতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, সৃষ্টি হয়েছে তীব্র যানজট

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী মহানগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড়ে পরীক্ষার্থীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এর ফলস্বরূপ ওই এলাকায় যান চলাচল দীর্ঘ সময় বিঘ্নিত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকাল বেলা বিপুল সংখ্যক পরীক্ষার্থী তালাইমারী ট্রাফিক মোড়ে জড়ো হয়ে সড়কের ওপর অবস্থান নিয়েছিল। পরে তারা টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। অবরোধের ফলে তালাইমারী মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এর ফলে সাধারণ যাত্রী ও যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

ঘটনাস্থলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন। তারা অভিযোগ করে বলেন যে, ঊর্ধ্বতন মহল থেকে তারা জেনেছেন, তাদের উত্থাপিত দাবিগুলো সরকার গ্রহণ করেনি। তাদের ভাষ্য হলো, "যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বন্ধু হিসেবে বিবেচনা করতে পারেন না, তার এই পদে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।" বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শিক্ষার্থীদের দাবি বিবেচনার আহ্বান জানান। বক্তব্য চলাকালীন সময়ে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবরোধ চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরএমপির মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (মতিহার) মোঃ সোহেল রানা এবং মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

তবে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী এআই এবং ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বনী: রাজশাহ

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী এআই এবং ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে তিনদিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা করা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় সমাজসেবা অধিদপ্তর, রাজশাহীর সভাকক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এই কর্মশালাটি আগামী ১৭ জুলাই পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ডালিম হোসেন শান্ত। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ডঃ সাদিকুল ইসলাম স্বপন।

উদ্বোধনী বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ যেমন দ্রুততর হয়েছে, তেমনি ভুয়া তথ্যের ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে গেছে। তিনি আরও বলেন, তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা সাংবাদিকদের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা সাংবাদিকদের আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সহায়তা করবে।

তিনি আরও বলেন, রাজশাহীর নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়া শিশুপার্ক ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন, নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে মিট প্রসেসিং সেন্টার স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনে নগরীর ড্রেনগুলো পর্যায়ক্রমে পরিষ্কারের উদ্যোগ উল্লেখযোগ্য।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নতুন প্রযুক্তিতে দক্ষ হওয়া জরুরি। তিনি জোর দিয়ে বলেন, বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা ও তথ্য যাচাইয়ের সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ রাজশাহীর সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় জানানো হয়, রাজশাহী জেলার সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত, ভাষানটেকে খাদ্য ও আর্থিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

‎নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত, ভাষানটেকে খাদ্য ও আর্থিক সহায়তা

রাজধানী ঢাকায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুর্ভোগে পড়া মানুষের কষ্ট লাঘবে আজ বুধবার (১৫ জুলাই) রাজধানীর ভাষানটেকের বিআরপি মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
‎বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে মানবিক চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় তিনি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
‎কর্মসূচিতে উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টিতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক পরিবার খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে সহায়তা পেয়ে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
‎ডা. এসএম খালিদুজ্জামান বলেন, দুর্যোগ ও দুর্ভোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
‎আয়োজকরা জানান, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহিষ্কারাদেশের মধ্যেও ছাত্রদল নেতা রেজাউল করিমের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ

আন্তর্জাতিক ডেস্ক

গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


বহিষ্কারাদেশের মধ্যেও ছাত্রদল নেতা রেজাউল করিমের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূলনীতি ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ ধারণ করে রাজনীতি করা গৌরীপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছেন।

তিনি বলেছেন, 'দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের ত্যাগ ও অবদান বিবেচনা করে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।'

রেজাউল করিম আরও জানান, তিনি দীর্ঘ সময় ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রজীবন থেকে সংগঠনের কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে তিনি ছাত্র রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

তিনি অভিযোগ করেছেন, গত ৯ তারিখ গৌরীপুরে অনুষ্ঠিত একটি মহিলা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে তদন্ত ছাড়াই বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ছাত্রদলের ১৯ জন নেতাকর্মীরও বহিষ্কারাদেশ রয়েছে। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের আরও নেতাকর্মীও বহিষ্কৃত হয়েছেন।

রেজাউল করিম বলেছেন, 'আমি দলের একজন নিবেদিত কর্মী হিসেবে সবসময় সংগঠনের পাশে ছিলাম। বহিষ্কারাদেশের সময়টা কষ্টের হলেও আমি দল থেকে দূরে সরে যাইনি। কাজের ফাঁকে নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর রাখছি।'

তিনি জানান, দরিদ্র পরিবারের সন্তান হয়েও তিনি পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যে পড়াশোনা ও রাজনীতি চালিয়ে গিয়েছেন। তার বাবা গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৯ সালে মেট্রিক এবং ১৯৭১ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। বাবার মৃত্যুর পর তিনি পারিবারিক দায়িত্ব সামলানোর পাশাপাশি ডিগ্রি বিএসএস শিক্ষা ও ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

রেজাউল করিম আরও বলেন, ২৪ জুলাইয়ের ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। গৌরীপুর সরকারি কলেজ থেকে শিক্ষার্থীদের সংগঠিত করে আন্দোলনে অংশ নেওয়া, হারুন পার্কে অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচিতে তিনি ও অন্যান্য ছাত্রনেতারা অংশগ্রহণ করেন। এসব আন্দোলনে হামলা ও মামলার শিকার হওয়ার কথাও তিনি জানান।

তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে একাধিকবার হামলার শিকার হয়েছেন। গৌরীপুর থেকে শ্যামগঞ্জ যাওয়ার পথে হামলার ঘটনার পাশাপাশি বিভিন্ন সময়ের প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি ছাত্রদলের রাজনীতি থেকে সরে দাঁড়াননি। সাংগঠনিক ক্ষতির আশঙ্কায় অনেক ঘটনার কথা তিনি প্রকাশ করেননি।

রেজাউল করিম বলেন, 'দলের জন্য কাজ করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছি। তাই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবারও সংগঠনের কাজে যুক্ত হওয়ার সুযোগ চাই।'

এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ত্যাগী ও মাঠের নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%