১২:২৩ এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সেইসঙ্গে মোহাম্মদপুর ও চকবাজার থানায় নতুন দুজন ওসিকে পদায়ন করা হয়েছে।
রবিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক আদেশে এই বদলি ও পদায়নের নির্দেশনা দেওয়া হয়।
একটি আদেশে উল্লেখ করা হয়েছে, মতিঝিল জোনের এসি (পেট্রোল) পার্থ প্রতীম বিশ্বাসকে ডিবি লালবাগ বিভাগে, এসি মো. পাভেল হোসেনকে ওয়ারিয়র্স বিভাগের এসি (পেট্রোল-ডেমরা), ফাহাদ বিন সালাউদ্দিনকে এসি (পেট্রোল-মতিঝিল) এবং যাকিয়া তাসনীমকে পিওএম উত্তরা বিভাগে পদায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর
অপর আদেশে জানানো হয়েছে, ডিএমপির প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের পরিদর্শক মো. আব্দুল হালিমকে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে, ডিবি উত্তরা বিভাগের পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার নতুন ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিনকে ডিবি রমনা বিভাগে এবং চকবাজার থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন