১২:৪৩ এম
যদি ইরান আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ ‘হরমুজ প্রণালি’ পুরোপুরি খুলে দেয়, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক পরমাণু চুক্তি করার দাবি ছেড়ে দিতে রাজি হন। দ্য ওয়াল স্ট্রিট জার্নেলের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, নতুন কোনো চুক্তি ছাড়াই শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করাকেই যুদ্ধ অভিযান সমাপ্তি ও স্থায়ী যুদ্ধবিরতির মূল ভিত্তি হিসেবে মেনে নিতে সক্ষম হবে ওয়াশিংটন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বেশ কয়েক সপ্তাহ ধরে এই সিদ্ধান্তের পক্ষে পরিবেশ তৈরি করছেন এবং ব্যক্তিগতভাবে তার জ্যেষ্ঠ সহযোগীদের জানিয়েছেন যে, নতুন কোনো চুক্তি ছাড়ায় আলোচনা থেকে বের হয়ে আসতে তিনি প্রস্তুত রয়েছেন। তবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বদলে ইরান কোটি কোটি ডলার ক্ষতিপূরণ, নৌ-অবরোধ প্রত্যাহার, অঞ্চলটি থেকে সৈন্য প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরুদ্ধ ইরানি সম্পত্তি ফেরতের মতো কড়া শর্ত চাপিয়ে দিয়েছে। এসব শর্তের ফলে ওয়াশিংটনের কূটনৈতিক সমাধানের সুযোগ বর্তমানে অনেকটাই সীমিত হয়ে গেছে।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান ও ওমানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথটি বন্ধ করে রাখা হয়েছে। ইরান ড্রোন ও মিসাইল হামলাগুলি কার্যকরভাবে বৈশ্বিক তেল সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটিয়ে এটিকে নিজেদের প্রধান দরকষাকষির শক্তি বানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বর্তমানে জ্বালানি তেলের দাম অনেক বেশি এবং আগামী তিন মাসের মধ্যে মার্কিন মধ্যবর্তী নির্বাচন উপস্থিত। সাধারণ ভোটারদের কাছে সামরিক অভিযানের সফলতা প্রমাণের জন্য ট্রাম্পের ওপর চরম রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।
আরও পড়ুন: পারস্য উপসাগরে মাইনের আঘাতে দ্বিতীয় সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন