ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
 
বাংলাদেশ সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় কালিপুরে সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। " আজ একটি গাছ লাগাই,আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেই“। স্লোগানকে ধারণ করে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। 
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এইচ.টি. তোফাজ্জল, সহ-সম্পাদক শামীম খান,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,কোষাধ্যক্ষ আব্দুল কাদির এবং সিনিয়র সদস্য আনোয়ার হোসেন শাহীন,কাজী আব্দুল্লাহ আল আমিন,আলী হায়দার রবিন,আরিফ আহাম্মেদ,মহসিন মাহমুদ শাহ,মোঃ শাহজাহন মাস্টার,নুরুল আবেদীন,হলি শিয়াম শ্রাবন,সদস্য আব্দুর রউফ দুদু,সুপক রঞ্জন উকিল,লুৎফুর রহমান খোকন,জনি হামিদ,মাহফুজুর রহমান মাফুজ সাংবাদিক মোখলেছুর
রহমান,শামীম আলভী সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎস্পৃষ্টে সখিপুরে এক ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


বিদ্যুৎস্পৃষ্টে সখিপুরে এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়া গ্রামের চাঁদেরহাট এলাকায় গরুর জন্য ঘাস কাটার সময় ক্ষেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন গণি মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ।

সেখানে তিনি ছিলেন আহাম্মদ এর ছেলে। সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফরিদ হোসেন জানিয়েছেন, ওই বৃদ্ধকে জরুরি বিভাগে নিয়ে আসার পর ইসিজি করার পর দেখা যায় যে তিনি মারা গেছেন।

এটি উল্লেখ্য যে, সখিপুর বিদ্যুৎ অফিসের লোকজনের গাফিলতির কারণে প্রায়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোকজন মৃত্যুর মুখে পড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে উত্তাল ইবি ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে উত্তাল ইবি ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সম্মিলিত নারী শিক্ষার্থীরা বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কর্তৃক নিকাব নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন।

১৫ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম এ সময়ের মধ্যে তারা সংসদ সদস্যের প্রকাশ্য ক্ষমার দাবি জানান। সোমবার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘মুক্তিযুদ্ধের পর সংবিধান প্রণয়ন কমিটির ৩৪ সদস্যের মধ্যে বেগম রাজিয়া বানু ছিলেন একমাত্র নারী সদস্য এবং তিনি পর্দানশীন পোশাকে দায়িত্ব পালন করেছেন। তাই এই সংবিধান প্রণয়নের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক এমন মন্তব্যের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। অতীতে হিজাব ও নিকাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্য আমরা দেখেছি, কিন্তু সেগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময় তারা সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং মনিরুল হক চৌধুরীর প্রকাশ্য ক্ষমা দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী তাজমিন রহমান বলেন, ‘সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় নারী এমপিদের হিজাব ও নিকাব নিয়ে কটূক্তি করেছেন। একই সময়ে সরকারদলীয় নারী এমপিরা সংসদে বসেই সেটি সমর্থন জানাচ্ছেন এবং উল্লাস প্রকাশ করছেন। যেখানে সংবিধানেই ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সেখানে পবিত্র কোরআনে আমাদের ধর্মের নির্দেশনা অনুযায়ী পর্দা করার বিষয়ে তিনি কীভাবে সংসদে দাঁড়িয়ে বিদ্রূপ করলেন। সরকার দল ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক আদর্শের ফারাক থাকতে পারে, কিন্তু তারা ব্যক্তি স্বাধীনতা বা পোশাক নিয়ে কথা বলার অধিকার রাখেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


বাকৃবিতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে।
 
সোমবার (১৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাকৃবি ক্যাম্পাসের অভ্যন্তর দিয়ে যাওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।
 
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জি বলেন, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আশপাশের কেউ তাকে চিনতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 
তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে আর্জেটিনা সাপোর্টারসহ ৫ মাদকসেবীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


রাজবাড়ীতে আর্জেটিনা সাপোর্টারসহ ৫ মাদকসেবীর কারাদণ্ড

রাজবাড়ী পৌর শহরের লোকোশেড, বিনোদপুর, লক্ষীকোল এলাকায় মোবাইল কোর্টের অভিযানে আর্জেটিনার জার্সি গায়ে একটি সাপোর্টারসহ পাঁচজনকে আটকের পর কারাদণ্ড প্রদান করেছে।

সোমবার (১৫ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ আশিকুজ্জামান এবং মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যবৃন্দের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর লক্ষীকোল, লোকোশেড, বিনোদপুর এই এলাকাগুলির মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান চলাকালে রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আবিদ হোসেন রাতুল (২৬), বার্থা গ্রামের লোকমান সরদারের ছেলে মোঃ মনির রায়হান (১৯), ভবানীপুর গ্রামের মাধব চন্দ সরকারের ছেলে সাধন সরকার (৩২), বার্থা গ্রামের রাশেদের ছেলে রিপাত (১৯), এবং সজ্জনকান্দা এলাকার সিরাজ মিয়ার ছেলে জাহিদুল হাসান হিমেল (২৭) এর শরীর তল্লাশিকালে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আসামীদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। তাদেরকে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%