প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সম্মিলিত নারী শিক্ষার্থীরা বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কর্তৃক নিকাব নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন।
১৫ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম এ সময়ের মধ্যে তারা সংসদ সদস্যের প্রকাশ্য ক্ষমার দাবি জানান। সোমবার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘মুক্তিযুদ্ধের পর সংবিধান প্রণয়ন কমিটির ৩৪ সদস্যের মধ্যে বেগম রাজিয়া বানু ছিলেন একমাত্র নারী সদস্য এবং তিনি পর্দানশীন পোশাকে দায়িত্ব পালন করেছেন। তাই এই সংবিধান প্রণয়নের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক এমন মন্তব্যের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। অতীতে হিজাব ও নিকাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্য আমরা দেখেছি, কিন্তু সেগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময় তারা সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং মনিরুল হক চৌধুরীর প্রকাশ্য ক্ষমা দাবি করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী তাজমিন রহমান বলেন, ‘সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় নারী এমপিদের হিজাব ও নিকাব নিয়ে কটূক্তি করেছেন। একই সময়ে সরকারদলীয় নারী এমপিরা সংসদে বসেই সেটি সমর্থন জানাচ্ছেন এবং উল্লাস প্রকাশ করছেন। যেখানে সংবিধানেই ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সেখানে পবিত্র কোরআনে আমাদের ধর্মের নির্দেশনা অনুযায়ী পর্দা করার বিষয়ে তিনি কীভাবে সংসদে দাঁড়িয়ে বিদ্রূপ করলেন। সরকার দল ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক আদর্শের ফারাক থাকতে পারে, কিন্তু তারা ব্যক্তি স্বাধীনতা বা পোশাক নিয়ে কথা বলার অধিকার রাখেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন