প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ী পৌর শহরের লোকোশেড, বিনোদপুর, লক্ষীকোল এলাকায় মোবাইল কোর্টের অভিযানে আর্জেটিনার জার্সি গায়ে একটি সাপোর্টারসহ পাঁচজনকে আটকের পর কারাদণ্ড প্রদান করেছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ আশিকুজ্জামান এবং মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যবৃন্দের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর লক্ষীকোল, লোকোশেড, বিনোদপুর এই এলাকাগুলির মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান চলাকালে রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আবিদ হোসেন রাতুল (২৬), বার্থা গ্রামের লোকমান সরদারের ছেলে মোঃ মনির রায়হান (১৯), ভবানীপুর গ্রামের মাধব চন্দ সরকারের ছেলে সাধন সরকার (৩২), বার্থা গ্রামের রাশেদের ছেলে রিপাত (১৯), এবং সজ্জনকান্দা এলাকার সিরাজ মিয়ার ছেলে জাহিদুল হাসান হিমেল (২৭) এর শরীর তল্লাশিকালে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আসামীদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। তাদেরকে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন