০১:৫৮ পি.এম
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সরকারি ছুটির কারণে আজ বুধবার (৫ আগস্ট) সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল বন্দরে দুই দেশের (বাংলাদেশ ও ভারত) মধ্যে সব ধরনের আমদানি-রফতানিসহ বন্দরের ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে এবং কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।
আরও পড়ুন: বিদ্যালয়ের পাশেই ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ সেতু, শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে আজ বুধবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক আছে। বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে চাইলে যেতে পারবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন