ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ড. ইউনূসকে হাত ধরে পাশে বসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ড. ইউনূসকে হাত ধরে পাশে বসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলানগরে জুলাই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হাতে ধরে পাশে বসালেন। আলোচনাসভায় এ দৃশ্য দেখা যায়।

ড. ইউনূস বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন অধ্যায় সৃষ্টি করেছে। এ জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হবে। এখান থেকেই নতুন বাংলাদেশের পথ শুরু হবে। পথ হারিয়ে গেলে আমরা এখান থেকেই শুরু করব।

দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম।’

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

তিনি আরো বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের জাদুঘর থাকলেও এ জাদুঘরের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। এখানে বহু বছরের পুরনো ইতিহাস নয়, বরং গণ-অভ্যুত্থানের ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গে সেসবের স্মারক, দলিল, নিদর্শন ও মানুষের অনুভূতি সংগ্রহ করা হয়েছে।’

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, দলিল, ভিডিওচিত্র, ব্যক্তিগত স্মারক এবং আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের ঘটনাপ্রবাহ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ করা হবে।

৫ আগস্ট বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য জাদুঘরটি সংরক্ষিত থাকলেও ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


শেখ হাসিনা ছিলেন ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। তিনি আরো বলেন, পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা নিজেদের জোর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে।

আজ রাজধানীর গুলশানে গণ-অভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। রিজভী বলেছেন, নাৎসি হিটলার এবং মুসোলিনির মতো ফ্যাসিস্টরা এথনিক ক্লিনজিং বা জাতিগত নিপীড়নের মাধ্যমে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। তবে তারা নিজেদের জাতিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ও শক্তিশালী করার চেষ্টা করেছে।

তিনি আরো বলেন, হিটলার বা মুসোলিনি শেখ হাসিনার মতো টাকা পাচার, ব্যাংকের অর্থ লুট, শেয়ারবাজার লুণ্ঠন অথবা সরকারি জমি দখল করেনি। তার ভাষায়, তারা ভয়ংকর খুনি ও ফ্যাসিস্ট হলেও স্বদেশের প্রতি তাদের ভালোবাসা ছিল। অন্যদিকে, শেখ হাসিনার মূল এজেন্ডা ছিল গোটা জাতিকে লুণ্ঠন করে নিজের আত্মীয়স্বজনকে বিদেশে সুপ্রতিষ্ঠিত করা। এ কারণেই শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট।

বিএনপির এই নেতা বলেছেন, রাজনৈতিক ঘটনাপ্রবাহে এক বিশেষ চোরাপথের মাধ্যমে ফ্যাসিবাদের উত্থান ঘটে এবং বাংলাদেশেও আওয়ামী ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। তিনি মন্তব্য করেছেন, প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ জনগণের রক্ত ঝরাতে দ্বিধা করেনি।

তিনি এছাড়া বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হত্যার শিকার হয়েছেন।

রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কোলের শিশুও নিহত হয়েছে। এছাড়া রেস্টুরেন্টের বাবুর্চি, ফলের দোকানের কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাত্র-জনতার আন্দোলনে নিহত হয়েছেন।

তিনি মন্তব্য করেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল এক বিশাল জагরণ এবং অত্যাচারীর বিরুদ্ধে জনগণের ভেতরে সুপ্ত শক্তির পারমাণবিক বিস্ফোরণ। জনগণের এই শক্তি শেখ হাসিনা উপলব্ধি করতে পারেননি বলেই বারবার ভুয়া ও পাতানো নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। বিশ্বের দু-একটি দেশ ছাড়া কেউ সেই সরকারকে সমর্থন করেনি। তবুও তারা জোর করে ক্ষমতায় ছিল।

রিজভী আরো বলেছেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার যে গণতান্ত্রিক প্রত্যয় রয়েছে, তা বাস্তবায়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেভাবে লড়াই করেছেন, সেই লড়াইয়ে তারা ভবিষ্যতেও শামিল হতে দ্বিধা করবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান চুক্তি চূড়ান্ত হতে বিলম্ব কেন?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান চুক্তি চূড়ান্ত হতে বিলম্ব কেন?

হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য চুক্তি করতে বিলম্বের জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে দায়ী করেছে ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র।

উক্ত সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকি এবং যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকার কারণে ওমানের সঙ্গে আলোচনা এগোতে পারছে না।

সূত্রটি বলেছে, ‘যতদিন মার্কিন হস্তক্ষেপ এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি অব্যাহত থাকবে, ততদিন এই চুক্তি বিলম্বিত থাকবে।’

ওই সূত্র আরও জানিয়েছে, ইরান কোনো ধরনের হুমকি বা চাপের মধ্যে চুক্তিতে যাবে না।

এদিকে, হরমুজ প্রণালীতে নতুন নৌপরিবহন কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, আলোচনার মূল লক্ষ্য হলো দুই দেশের সার্বভৌম অধিকার ও নিরাপত্তা স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি নৌযান চলাচলের জন্য নিরাপদ পথ তৈরি করা।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে, প্রস্তাবিত ব্যবস্থায় ইরান তার নিয়ন্ত্রিত নৌপথ দিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশকারী জাহাজের চলাচল তদারক করতে পারবে।

একই সঙ্গে বহির্গামী জাহাজের ওপরও নজরদারি রাখবে এবং নিরাপত্তা ও নৌচলাচল নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে হস্তক্ষেপের ক্ষমতা বজায় রাখবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পারস্য উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো ওমানের সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি নৌপথ ব্যবহার করবে।

জাহাজের চূড়ান্ত প্রস্থানের আগে ইরানকে অবহিত করার পর ওমানি কর্তৃপক্ষ অনুমোদন দেবে।

আলোচনায় হরমুজ প্রণালীর বর্তমান উত্তর ও দক্ষিণ নৌপথের পরিবর্তে একটি নতুন ‘মধ্যবর্তী করিডোর’ প্রতিষ্ঠার বিষয়টিও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত ব্যবস্থায় নিরাপত্তা ও পরিবেশগত সেবা বাবদ ফি আরোপের কথাও রয়েছে।

এছাড়াও, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এর সঙ্গে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানি কর্মকর্তারা এর আগে একাধিকবার বলেছেন, হরমুজ প্রণালীতে নৌচলাচল নিয়ে যেকোনো চুক্তিতে ইরানের সার্বভৌম অধিকার ও জাতীয় নিরাপত্তার স্বার্থকে পুরোপুরি সম্মান করতে হবে।

তাদের দাবি, যুক্তরাষ্ট্র চাপ ও সামরিক হুমকির নীতি অব্যাহত রাখলে এ ধরনের কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আজ সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার বিষয় ছিল ‘রঙ তুলিতে জুলাই ২৪’। এই প্রতিযোগিতায় প্রথম গ্রুপে ৫ বছর বয়স থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছর থেকে ১২ বছর বয়সী রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময়ে জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, জুলাই আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। আজকের প্রতিযোগিতায় শিশুদের রং তুলিতে জুলাইয়ের চিত্র ফুটে উঠেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বলেন, বাচ্চারা কীভাবে জুলাইকে ধারণ করে তা আজকের চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটে উঠেছে। পরবর্তী প্রজন্ম এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে যশোরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


নানা আয়োজনে যশোরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে বিজয় মিছিল, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীও পৃথক র‌্যালির আয়োজন করেছে।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী ও সাধারণ মানুষেরা অংশগ্রহণ করেন।

পরে বকুলতলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে প্রথমে উপস্থিত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এর পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দুপুর ১২টায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে Juli মাসের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই সভায় সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%