০৯:৪১ এম
ঢাকা, ২৩ জুন ২০২৬ : বাম পায়ের গোঁড়ালির লিগামেন্টে চোট পাওয়ার কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন জার্মানীর ডিফেন্ডার নিকো শোটারবেক। এই তথ্য নিশ্চিত করেছে জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি)।
২৬ বছর বয়সী ডর্টমুন্ডের এই ডিফেন্ডার শনিবার আইভরি কোস্টের বিরুদ্ধে টরেন্টোতে অনুষ্ঠিত ম্যাচে বিরতির সময় বদলী বেঞ্চে চলে যান। খেলা চলাকালীন পরাজয়ের পাশে, জার্মানী ২-১ গোলে জয়ী হয়। ম্যাচটিতে কুরাসাওয়ের বিরুদ্ধে জার্মানীর ৭-১ গোলে জয়ী ম্যাচটিতে শোটারবেক দ্বিতীয় গোলটি করেছিলেন।
ডিএফবি এক বিবৃতিতে জানায়, ‘সে আগামী বেশ কয়েক মাস মাঠের বাইরে চলে গেছে। রোববার কিছু মেডিকেল পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কিছু সময়ের জন্য শোটারবেক দলের সাথে যুক্তরাষ্ট্রে থাকবেন।’
আরও পড়ুন: নেতানিয়াহুর জোটের আসন ৫৪, বিরোধীদের ৪৭, আরব দলের ১৯
ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করা জার্মানী বৃহস্পতিবার নিউ ইয়র্কে গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে।
জার্মান কোচ জুলিয়ান নাগলেসম্যান বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই শোটিকে খুব মিস করবো। সে একজন অসাধারণ ডিফেন্ডার। বিশেষ করে ম্যাচের গুরুত্ব বুঝে সে সবসময় দায়িত্ব পালন করে। এটা হয়তোবা তার বিশ্বকাপ হতে পারতো। গতকাল আমরা সবাই তাকে অনুপ্রেরণা যুগিয়েছি। সৌভাগ্যবশত: সে খুবই ইতিবাচক একজন খেলোয়াড় এবং ইতোমধ্যে সে সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করে ফেলেছে। এই মুহূর্তে সে দলের সাথে এখানে থাকবে, বিষয়টি স্বস্তির। কারণ মাঠের বাইরে থেকেও সে দলের উপর প্রভাব রাখতে পারে। শোটারবেকের অনুপস্থিতি সত্বেও এবারের বিশ্বকাপে সেন্ট্রাল ডিফেন্স পজিশন আমাদের বেশ শক্তিশালী। এই পজিশনে রয়েছে জোনাথান টাহ, এন্টোনিও রুডিগার, ওয়াল্ডামার এ্যান্টন ও মালিক থিয়াও।’
ডিএফবি যে সময়সীমা নির্ধারণ করেছে তাতে আগামী মৌসুমের শুরুটা মিস করতে যাচ্ছেন শোটারবেক।
গত মৌসুমে বুন্দেসলিগায় রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ড আগামী ২২ আগস্ট চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। তার পরের সপ্তাহে লিগ মৌসুম শুরু হবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন
ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর লারস রিকেন ক্লাবের ওয়েবসাইটে বলেছেন, ‘আমি সত্যিই নিকোর জন্য দু:খিত। সে অত্যন্ত ভাল ফর্মে ছিল এবং আমাদের জাতীয় দলের শুরুর একাদশে অপরিহার্য্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে তার বাদ পড়া সত্যিই হতাশার। কিন্তু গত বছর নিকো প্রমাণ করেছে কিভাবে ইনজুরির পর শক্তিশালী হয়ে ফিরে আসা যায়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন