প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে যেগুলোতে এখনও ডাম্পিং স্টেশন নেই, সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন করতে ডাম্প ইয়ার্ড নির্মাণের জন্য প্রয়োজনীয় খাসজমি বরাদ্দ দিতেও জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে প্রকাশিত একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। উপসচিব ড. আশফিকুন নাহার স্বাক্ষরিত চিঠিটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ১১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়- যেসব পৌরসভায় ডাম্পিং স্টেশন নেই, সেসব এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য শহরের কাছাকাছি কম জনবসতিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় খাসজমি বরাদ্দের ব্যবস্থা করতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ডাম্প ইয়ার্ড নির্মাণের উদ্দেশ্যে উপযুক্ত খাসজমি চিহ্নিত করতে হবে এবং প্রথমে বার্ষিক বন্দোবস্তের মাধ্যমে তা পৌরসভাকে ব্যবহারের সুযোগ দিতে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জমিটি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে।
এছাড়া, খাসজমির স্থায়ী বরাদ্দ চূড়ান্ত হওয়ার আগে সংশ্লিষ্ট জমিটি সাময়িকভাবে বর্জ্য ডাম্পিংয়ের কাজে ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসকদের জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়টির অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে বলেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন