প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৮ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনজন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।
এ সময়ে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬০৭ জন।
চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ছয়জনের।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন