ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ঈদকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর উদ্যোগে জনগণের আশা প্রতিফলিত হয়েছে: মাহদী আমিন


ঈদকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর উদ্যোগে জনগণের আশা প্রতিফলিত হয়েছে: মাহদী আমিন

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী যে গণমুখী উদ্যোগ গ্রহণ করেছেন, তা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এবারের ঈদে রাষ্ট্র পরিচালনার দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন সুস্পষ্ট। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে এবং মানুষের পাশে থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রেরণা প্রদানের নির্দেশ দিয়েছেন।

সোমবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

মাহদী আমিন উল্লেখ করে বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সরকার দেখিয়েছে যে, রাজনৈতিক অঙ্গীকার ও কার্যকর ব্যবস্থাপনা থাকলে সংকটের সময়েও স্বস্তি, শৃঙ্খলা ও আস্থা ফেরানো সম্ভব। টানা ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ও জবাবদিহিহীনতার অচলাবস্থা মুহূর্তেই পরিবর্তন করা সম্ভব নয়। তবে এবারের ঈদুল আজহায় মানুষ একটি বিষয় স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছে, যা হলো রাষ্ট্রের আন্তরিকতা ও জনকল্যাণমুখী প্রশাসনিক সক্রিয়তা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে ১০টি গণমুখী বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। এসবের মধ্যে রয়েছে নির্বিঘ্ন ঈদযাত্রা, শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরীবহন শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, জননিরাপত্তা, চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা। এসব পদক্ষেপের সমন্বিত বাস্তবায়ন ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এনেছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করতে সহায়তা করেছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাস শেষ হয়েছে। এই সময়ের মধ্যে আমরা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ ও মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কারণ জনগণের আস্থা একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই, সরকারের প্রতিটি উদ্যোগ, অর্জন এবং চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করা আমাদের নৈতিক কর্তব্য। আমরা চাই জনগণই হোক আমাদের কাজের বিচারক, আর তাদের আস্থা ও সমর্থন আমাদের পথচলার শক্তি হোক।

মাহদী আমিন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, এই পদক্ষেপগুলো হলো- ১) দীর্ঘ ছুটির সিদ্ধান্ত ও ট্র্যাফিক ব্যবস্থাপনা: নিয়মিত সাপ্তাহিক ছুটির সাথে সমন্বয় করে সরকারী ছুটি এক সপ্তাহ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ফলে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ হয়েছে। ৬) পোশাক খাতের শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে সব ব্যাংক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলা হয়েছে। ৭) দেশি পশুর বাজার ও সীমান্ত নিয়ন্ত্রণ: স্থানীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় দুর্গমপথে পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে দেশীয় পশুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ৮) দ্রুত বর্জ্য অপসারণ ও নাগরিক সেবা: ঈদের দিন বর্জ্য অপসারণের কার্যক্রম সুনির্দিষ্টভাবে সম্পন্ন হয়েছে। ৯) গণপরিবহণে শৃঙ্খলা ও বিশেষ সুবিধা: ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি ছিল। ১০) চাঁদাবাজি ও সিন্ডিকেট বিরোধী অভিযান: পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রেখেছে। ১১) লোডশেডিং নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ: বিদ্যুৎ বিভাগকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছিল। ১২) সামাজিক সংবেদনশীলতা: কোরবানির সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করবে ঢাকা ম্যাস ট্রানজিট

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং তার তদারকিতে ঈদ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরের ঘোষণা দিলেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


অবসরের ঘোষণা দিলেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক

ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জেমস মিলনার।

মিলনার, যিনি ৪০ বছর বয়সী, গত ৩ মৌসুম ধরে ব্রাইটনের হয়ে ফুটবল খেলেছেন। ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে নিলেন। ইংল্যান্ডের শীর্ষ লিগে তিনি ছয়টি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন, এই বহুমুখী মিডফিল্ডার ও ডিফেন্ডার চলতি বছর ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।

মিলনার পেশাদার ক্যারিয়ারটি শুরু করেছিলেন লিডস ইউনাইটেডে। এরপর তিনি ম্যানচেস্টার সিটির হয়ে দুটি এবং লিভারপুলের হয়ে একটি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলেন। এছাড়া ২০১৯ সালে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার কৃতিত্বও অর্জন করেছেন।

২০০৯ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মিলনারের অভিষেক হয়েছিল। তিনি জাতীয় দলের জার্সিতে মোট ৬১টি ম্যাচ খেলেছেন এবং ১টি গোল করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি বিবৃতিতে বলেন, 'টিকে থাকার লড়াই থেকে শুরু করে ট্রফি জয়, ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং দুটি ইউরো ও দুটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা, এসব মুহূর্তগুলো অসংখ্য অবিস্মরণীয়।'

তিনি আরও যোগ করেছেন, 'তবে সবকিছুর চেয়ে বেশি, ফুটবল আমাকে যেসব মানুষ ও বন্ধুত্ব উপহার দিয়েছে, সেগুলোই আমি মনে রাখব।'

২০০২ সালের নভেম্বরে মাত্র ১৬ বছর বয়সে মিলনার লিডস ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক করেছেন। সে সময় তিনি লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড় হিসেবে পরিচিত হন। পরের মাসেই তিনি প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন, যদিও বর্তমানে তিনি এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকলেও ২০২৫-২৬ মৌসুমে তিনি সব ধরনের প্রতিযোগিতায় ২২টি ম্যাচ খেলেছেন। ব্রাইটনের হয়ে মৌসুমের শেষ ম্যাচটি ছিল তার ৬৫৮তম ও শেষ প্রিমিয়ার লিগ ম্যাচ।

মিলনার বলেন, '১৬ বছর বয়সে আমার প্রিয় ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে অভিষেক ও প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পর আমি ভেবেছিলাম এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। গত বছর এমন একটি অবস্থায় ছিলাম যে পা পর্যন্ত তুলতে পারছিলাম না, কিন্তু ৪০ বছর বয়সে ফিরে এসে ব্রাইটনকে তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্থান করে দিতে সহায়তা করেছি।'

লিডস ইউনাইটেডের ২০০৪ সালে অবনমিত হওয়ার পর তিনি নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেন। এরপর ২০০৮ সালে অ্যাস্টন ভিলায় এবং ২০১০ সালে ম্যানচেস্টার সিটিতে যোগদান করেন। সিটির হয়ে ২০১২ ও ২০১৪ সালে ক্লাবটির প্রথম দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়েও তিনি অংশ নেন।

২০১৫ সালে লিভারপুলে এসে আট মৌসুম খেলেন। এই সময়ে ৩৩২ ম্যাচে ২৬টি গোল করেন এবং ২০২০ সালে লিভারপুলের ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিগ শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও এফএ কাপ এবং ইএফএল কাপও সিটি ও লিভারপুলের হয়ে জিতেছেন।

বিদায়ী বার্তায় মিলনার বলেন, 'আমি অপরিসীম গর্ব, কৃতজ্ঞতা এবং আজীবন মনে রাখার মতো স্মৃতি নিয়ে ফুটবলকে বিদায় জানাচ্ছি। ফুটবল আমাকে কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে এবং সেই সুযোগগুলোর জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। এই যাত্রার অংশ হওয়া সবার প্রতি ধন্যবাদ।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর ভয়কে অগ্রাহ্য করে বলিউডে ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


স্ত্রীর ভয়কে অগ্রাহ্য করে বলিউডে ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমি দীর্ঘ সময় ধরে ‘সিরিয়াল কিসার’ তকমাটি ধারণ করে চলেছেন। এই ইমেজ নিয়ে পর্দায় বিভিন্ন সময় আলোচনা-সমালোচনা হলেও, সম্প্রতি জানা গেছে এক চমকপ্রদ তথ্য। ইমরান হাশমির এই রোমান্টিক ও সাহসী ইমেজটি মূলত কোনো কাকতালীয় বিষয় ছিল না। বরং এটি ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডে তাকে প্রতিষ্ঠিত করতে পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়েছিল একটি মার্কেটিং স্ট্র্যাটেজি বা জনসংযোগ কৌশল।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’-এ হাজির হয়ে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন প্রখ্যাত পিআর প্রফেশনাল পারুল গোসাই।

পারুল জানিয়েছেন, ইমরান হাশমি নিজে এই ইমেজটি নিয়ে এতটাই বিরক্ত ছিলেন যে তিনি এই সত্যটি সবার সামনে তুলে ধরার অনুমতি দিয়েছেন। তখনকার সময়ের স্মৃতিচারণ করে পারুল বলেন, শুরুতে ইমরানের পিআর বা প্রচারণার প্রতি কোনো আগ্রহ ছিল না। মহেশ ভাট তাকে বলেন যে ইমরানের জন্য একটি জোরদার প্রচারণার ব্যবস্থা করতে হবে। পারুল লক্ষ্য করেন, সংবাদমাধ্যমে ইমরানের চুম্বনের দৃশ্য-সংবলিত খবরগুলো পাঠকদের কাছে বেশ জনপ্রিয় হচ্ছে। তখনই তিনি মহেশ ভাটকে পরামর্শ দেন, ইমরানের এমন একটি ইমেজ তৈরি করা হোক যাতে মনে হয় তিনি প্রতিটি সিনেমায় সকল নায়িকাকেই চুম্বন করেন। মহেশ ভাটও এই আইডিয়াটিকে গ্রহণ করেন। তবে এই পরিকল্পনার কথা শুনে ইমরান প্রথমে বেশ ঘাবড়ে গিয়েছিলেন এবং তার স্ত্রী পারভীন রেগে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। পরে পারুল নিজেই ইমরানের স্ত্রীকে বুঝিয়ে বলেন যে এটি বাস্তবের কিছু নয়, এটি কেবল একটি মার্কেটিং ক্যাম্পেইন। মূলত মহেশ ভাটের কথার বাইরে যাওয়ার সুযোগ না থাকায় ইমরান এতে রাজি হন এবং এই কৌশলটি ভারতের মফস্বল অঞ্চলের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০০৩ সালে ‘ফুটপাত’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হলেও ২০০৪ সালে ‘মার্ডার’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন ইমরান হাশমি। এই ছবিতে মল্লিকা শেরাওয়াতের সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন এবং চুম্বন দৃশ্যও ব্যাপক আলোচনা সৃষ্টি করে। যা পরবর্তীতে তাকে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত করে তোলে।

ইমরান নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তারা জানেশুনে এই ইমেজটিকে ব্যবসার প্রয়োজনের জন্য ব্যবহার করেছিলেন। কিন্তু এক দশক পর নতুন প্রজন্মের দর্শকদের রুচির কথা মাথায় রেখে এবং একই চরিত্রে একঘেয়েমি এড়াতে তিনি ‘জান্নাত’, ‘আওয়ারাপন’ ও ‘সাংহাই’-এর মতো সিনেমার মাধ্যমে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করেন। ইমরান হাশমি হেসে জানান, ভারতের মতো রক্ষণশীল সমাজে একবার এমন শক্তিশালী ইমেজ তৈরি হয়ে গেলে মানুষ তা সহজে ভুলতে পারে না। তাই আজও যেকোনো সংবাদ সম্মেলনে তাকে পুরোনো ইমেজ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গল অভিযান প্রতিযোগিতায় বিশ্বপর্যায়ে তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


মঙ্গল অভিযান প্রতিযোগিতায় বিশ্বপর্যায়ে তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিক্স প্রতিযোগিতা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬-এ বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর দল ‘ইউআইইউ মার্স রোভার টিম’ বিশ্বব্যাপী টানা দ্বিতীয়বারের মতো তৃতীয় স্থান অর্জন করেছে।

যুক্তরাষ্ট্রের উটাহে আয়োজিত এই প্রতিযোগিতায় দলটি ৯৬.৬৩ স্কোর পেয়ে তৃতীয় স্থানের গৌরব অর্জন করে। প্রথম স্থানে যুক্তরাষ্ট্রের মিসৌরি এসঅ্যান্ডটি মার্স রোভার ডিজাইন টিম রয়েছে এবং দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার মোনাস নোভা রোভার অবস্থিত।

এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১১৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে মাত্র ৩৮টি শীর্ষ দল যুক্তরাষ্ট্রের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়। সেখানে হাড্ডাহাডি লড়াইয়ে বাংলাদেশ তৃতীয় অবস্থানে পৌঁছে।

বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দলের প্রতিনিধিরা বলেন, “বিশ্বমঞ্চে আমাদের দলের পতাকা উত্তোলন এবং তা ওড়ানোর যে অনুভূতি, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সেখানে গিয়েছি, লড়াই করেছি এবং দেশের জন্য ইতিহাস ছিনিয়ে এনেছি।”

বিশ্বমঞ্চে এই বিজয়ের প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, “এই মাইলফলক ছাত্র, মেন্টর, অ্যালামনাই এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, সঠিক নির্দেশনা ও বিনিদ্র রজনীর ফল। এ বিজয় প্রমাণ করে, কেবল উন্নত রোবোটিক্সের ভবিষ্যতে অংশ নিচ্ছে না বরং এতে নেতৃত্ব দেয়ার যোগ্যতাও রাখে বাংলাদেশ।”

অসাধারণ নেভিগেশন, পারসেপশন ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা প্রদর্শন করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর দল ‘ইউআইইউ মার্স রোভার টিম’ প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ ‘সেরা স্বয়ংক্রিয় সিস্টেম’ (বেস্ট অটোনোমাস সিস্টেম) এর বিশেষ স্বীকৃতি বাংলাদেশের জন্য অর্জন করেছে। এ অর্জনে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার সেরা দল হওয়ার মুকুট ধরে রেখেছে।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের আরও দুটি দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ব্র্যাক ইউনিভার্সিটির দল ‘ব্র্যাকইউ মঙ্গল-তরী’ বিশ্বব্যাপী সপ্তম স্থান এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর দল ‘এমআইএসটি মঙ্গল বারতা’ ১১তম স্থান অর্জন করেছে এই বিশ্বমন্ডলীন মঙ্গল অভিযান প্রতিযোগিতায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ডনাল্ড ট্রাম্পকে’ চিড়িয়াখানায় পাঠানোর কারণ জানালেন মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


‘ডনাল্ড ট্রাম্পকে’ চিড়িয়াখানায় পাঠানোর কারণ জানালেন মাহদী আমিন

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডনাল্ড ট্রাম্পকে’ চিড়িয়াখানায় পাঠানো হয়েছে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন।

সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য উল্লিখিত করেন।

মহিষটির বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, 'এটা নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারত, যা আমাদের কাম্য নয়। তাই রাষ্ট্রীয় সিদ্ধান্তে মহিষটিকে চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।'

মাহদী আমিন উল্লেখ করেন, 'প্রধানমন্ত্রীর গতি এত বেশি বলেই তিনি এত জনপ্রিয়। তার সঙ্গে আমাদের হয়ত তাল মেলানো হচ্ছে না।'

এদিকে, সম্প্রতি জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষটির পরিচিতিতে ভুল নাম ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হয়। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং পরে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত গড়ায়। শুধুমাত্র বানান ভুল নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নামে একটি মহিষের নাম সরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী বোর্ডে রক্ষিত থাকার ব্যাপারেও আপত্তি ওঠে। এই দুটি কারণ মিলিয়ে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর ফলক পরিবর্তন করে মহিষটির নাম ‘সাদা মহিষ’ হিসেবে প্রদর্শন শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%