১১:২৭ পি.এম
পুলিশ সুপার নওগাঁ নির্দেশনায় অপরাধ প্রতিরোধে মহাদেবপুর থানায় অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় মহাদেবপুর থানার অভিযানে ওয়ারেন্ট মূলে ৬ জন, গ্রেফতার করা হয়।
গতকাল বিকেলে মহাদেবপুর থানার স্পেশাল ড্রাইভে ৫৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ নিয়মিত মাদক মামলায় ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে মাদক প্রতিরোধে মাদকের আস্তানায় অভিযানে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ০৭ জন আসামি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোট ১৫ জন আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন