ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গাইবান্ধায় কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে সুতা


গাইবান্ধায় কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে সুতা

কলা সংগ্রহের পর গাছ কেটে ফেলা একটি পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়ে ছিল। গাছ নিয়ে বাগানিদের বিপাকে পড়তে হতো, কারণ গাছ সরানো ছিল একটি বাড়তি ঝামেলা। তবে গাইবান্ধায় ইউটিউব দেখে সেই ফেলে দেওয়া কলাগাছ দিয়েই নতুন সম্ভাবনা শুরু করেছেন। কলাগাছের বাকল থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব সুতা, যা অনেকের জীবন-জীবিকা বদলে দিয়েছে এবং বিকল্প ব্যবস্থা তৈরি করেছে।

জানা যায়, পূর্বে ফল সংগ্রহের পর কলাগাছের আর কোনো ব্যবহার থাকত না। সেই গাছ ক্ষেতেই পড়ে থাকত, পচে নষ্ট হতো। ফলে বাগান পরিষ্কার করতে বাগানিদের বাড়তি খরচ করতে হতো। কিন্তু এখন সেই কলাগাছের কাঁচামাল হয়ে উঠেছে অনেক মূল্যবান।

ইউটিউবে দেখে গাইবান্ধার সরকারপাড়ার আশিক ও শাওন নামের দুই যুবক কলাগাছের বাকল থেকে টেকসই সুতা তৈরি করছেন। যা ব্যাগ, মাদুর, সোপিস এবং অন্যান্য গৃহস্থলির কাজে ব্যবহৃত হস্তশিল্প পণ্য এবং অপারেশনাল কাজে ব্যবহৃত সুতা, স্যানেটরি ন্যাপকিনের উন্নতমানের তুলাসহ নানা কিছু তৈরির কারখানায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া চান মোহাঃ সাদিকুল ইসলাম

উদ্যোক্তা আশিক ও শাওন জানান, প্রথমে কলাগাছ সংগ্রহ করে বাইরের স্তর আলাদা করা হয়। তারপর পরিস্কার করে মেশিনের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় আঁশ বের করা হয়। ভালোভাবে রোদে শুকানোর পর সেই আঁশ পাকিয়ে তৈরি হয় সুতা। পুরো প্রক্রিয়াটি পরিবেশবান্ধব হয়। এতে কোনো রাসায়নিক ব্যবহার হয় না, ফলে প্রকৃতির ক্ষতি ছাড়াই তারা বাড়তি অর্থনৈতিক সুবিধা পাচ্ছেন। এবং বাকল থেকে আঁশ ছাড়ানোর সময় বের হওয়া রস বা পানি নানা কীটনাশক ও সাবান কোম্পানিতে বিক্রি করা হচ্ছে। অবশিষ্ট বজ্য দিয়ে তৈরি হচ্ছে জৈব সার।

উদ্যোক্তা আশিক জানান, ইউটিউবে দেখে কলাগাছ সংগ্রহ করে সুতা বানানোর কাজ শুরু করার সময় এলাকার মানুষ হাসাহাসি করতো, কিন্তু এখন সবাই উৎসাহ দিচ্ছে। তারা উৎপাদিত আঁশ বা সুতা এবং রস এখন ঢাকায় ভাল দামে বিক্রি করছেন। সরকারি সহযোগিতা পেলে শুধুমাত্র সুতা নয়, বিভিন্ন হস্তশিল্প পণ্য এবং স্যানেটরি ন্যাপকিন তৈরি করে তারা নিজেদের এবং এলাকায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।

পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক বাজার বড় হওয়ায় ভবিষ্যতে রফতানির সম্ভাবনাও রয়েছে। তাদের এ উদ্যোগে স্থানীয় বেশকিছু লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে। নারী কর্মীরা সংসারের কাজের ফাঁকে ঘরে বসেই সুতা তৈরির কাজ করছেন, এতে পরিবারিক আয় বাড়ছে। প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ সুতা তৈরি দেখতে আসছেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস জানিয়েছেন, অন্যান্য কাজে ব্যবহারের পাশাপাশি পাঠের বিকল্প হিসেবে এ ধরনের আঁশ ব্যবহার করা যেতে পারে। এ শিল্পের প্রসারে তাদের প্রয়োজনীয় সরকারি সহায়তা, প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের জন্য সহযোগিতা করা হবে।

আরও পড়ুন: রাজশাহীতে আমির হামজার মাহফিলের প্যান্ডেল খুলে ফেলা হলো

কলার গাছ থেকে তৈরি সুতা প্রতি কেজি প্রকার ভেদে ৩০০ থেকে ৭০০ টাকা এবং প্রতি লিটার রস ১০ টাকায় বিক্রি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে: শামা ওবায়েদ

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১০ জুন) ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের সদস্যরা শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছেন। তাদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছে, যা দেশের জন্য গর্বের বিষয়।

শামা ওবায়েদ অন্তর্ভুক্ত করেন যে, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন মোখলেসুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন মোখলেসুর রহমান

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সদরপুর থানার সেকেন্ড অফিসার (এসআই, নিরস্ত্র) মোখলেসুর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সকালে ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলার তদন্ত কার্যক্রমে সাফল্য এবং সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে মোখলেসুর রহমানকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়।

সম্মাননা গ্রহণের পর মোখলেসুর রহমান বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, সদরপুর থানার সব কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’

এদিকে সদরপুর থানার এ কর্মকর্তার এমন সাফল্যে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্ব ও কর্মদক্ষতার মাধ্যমে সদরপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

সরকার পুলিশের অপারেশনাল কার্যক্রম জোরদারের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই খরচের পরিমাণ মোট ১৮২ কোটি ৩২ লাখ টাকা হবে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

এতে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবটি উত্থাপন করেছে।

অনুমোদিত প্রস্তাবের আওতাধীন, যানবাহনগুলো সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকায় ক্রয়চুক্তি সম্পাদনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য, টহল কার্যক্রম, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের যানবাহন সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এসব পিকআপ কেনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন যানবাহন যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে, এমন আশাবাদ প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল ৩ ঘণ্টা পর স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


ঢাকা-ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল ৩ ঘণ্টা পর স্বাভাবিক

ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় তিন ঘণ্টা পর্যন্ত বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গেছে।

বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত হলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে দেখা যায় এবং বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করতে পারেনি।

সংবাদ পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার নিয়োজিত চেষ্টা করতে গিয়ে লাইনচ্যুত পাওয়ার কারটি উদ্ধার করা হয় এবং রেললাইন পুনরায় সচল হয়। পরবর্তী সময়ে দুপুরের দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকতে হয়। উদ্ধারকারী ট্রেনের সহায়তায় লাইনচ্যুত অংশটি সরিয়ে নেওয়ার পর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%