ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আশুরের গোলে মিশরের লিড


আশুরের গোলে মিশরের লিড

শেষ বত্রিশের ম্যাচে মিশর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে গেছে। ১৩ মিনিটের মাথায় ইমান আশুর মিশরকে লিড পাইয়ে দিয়েছেন।

ফ্রি-কিক থেকে একটি দারুণ পরিকল্পিত আক্রমণ সাজায় মিসর। মোহাম্মদ সালাহ সরাসরি শট না দিয়ে আশুরকে ছোট পাস দেন। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে।

তবে অস্ট্রেলিয়া বলটি বিপদমুক্ত করতে পারেনি। আবারও বল বক্সের ভেতরে ভেসে আসে, এবং পেছনের পোস্টে ওঁত পেতে থাকা আশুর এবার নিখুঁত হেডে বলটিকে জালে জড়িয়ে দেন।

আরও পড়ুন: ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানার মুখে রোনালদো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার, বনেই অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ এম


সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার, বনেই অবমুক্ত

সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের এলাকা হতে সিটকা ফাঁদে আটক পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। এটি একটি ঘটনাবহুল সংবাদ এবং অবশেষে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক সুস্থতার জন্য হরিণটিকে আবারও সেই বনেই অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি টিম সুন্দরবনে ফুট প্রেট্রোলিং চালায়। এ সময় লোকালয় হতে ২ কিঃ মিঃ দুরে সত্যপীরের এলাকায় সিটকা ফাঁদে আটকা পড়া একটি হরিণ দেখতে পায় টিমের সদস্যরা। তাৎক্ষণিক জীবিত অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। পরে মায়াবি হরিণটি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই তা আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে। অভিযানের সময় ঐ স্থানের আশপাশ এলাকা হতে ১২ টি সিটকা ফাঁদ উদ্ধার করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ করেই বনেই অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় সাজাপ্রাপ্ত আসামিরাসহ আটক ৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ এম


বাঘায় সাজাপ্রাপ্ত আসামিরাসহ আটক ৮

রাজশাহীর বাঘায় সাজাপ্রাপ্ত আসামি সহ আটজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন- উপজেলার হরিরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল হাসান রাকিব (২৮), আলাইপুর গ্রামের আকবর আলীর ছেলে মিলন হোসেন (৩৪), মিলিকবাঘা পুরাতন বাসস্ট্যান্ড এলাকার নইমুদ্দিনের ছেলে জালাম উদ্দিন (৫২), আয়ুব উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৩২), বাউসা মিয়াপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মিলন মিয়া (২৮), আলাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুল হক (৪৫), তুলসীপুর গ্রামের মহসিন আলীর ছেলে আলতাব হোসেন (৩৯) এবং আটঘড়ি গ্রামের শামসুল আলমের ছেলে আনোয়ার হোসেন (৫৪)। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, আটককৃতরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভূক্ত আসামী। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক হাকিম

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৮ এম


ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক হাকিম

ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের (২০২৬-২০২৯) ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ মিন্টু শেখ এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল হাকিম মিয়া নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতেই ভোট গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্যকরী সভাপতি পদে মোফাজ্জল শেখ, সহ-সভাপতি পদে আছির উদ্দিন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মজনু শেখ ও রিপন শেখ, যুগ্ম সম্পাদক পদে অহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মজনু শেখ, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ রাশেদ মিয়া, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক পদে শেখ তোতা এবং সড়ক সম্পাদক পদে শহীদুল্লাহ বাবলু, সাঈদ বেপারী, লাভলু খান ও লিটন মাতব্বর নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার ইসমাইল হোসেন লাভলু ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় সদস্য সচিব খায়রুল বাসার সবুজসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের নিয়ে একটি বিজয় মিছিল বের করা হয়। পরে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভোটাররা যে আস্থা ও বিশ্বাস রেখে তাকে নির্বাচিত করেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় তিনি সকলকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।

এ সময় নবনির্বাচিত অন্যান্য নেতারাও তাদের প্রতি আস্থা রাখায় ভোটার ও শ্রমিকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৭ এম


চাটমোহরে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

চাটমোহর উপজেলার মূলগ্রাম ও ফৈলজানা ইউনিয়নে বিএনপি এর উদ্যোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের বিরুদ্ধে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এবং নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের আটকের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মিছিলটি চাটমোহর রেলবাজার ঘুরে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভা করে। মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা আঃ কুদ্দুস আলো মাস্টার, অধ্যক্ষ মাহমুদুল আলম, ইউপি সদস্য আঃ কুদ্দুস রেজা, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, কাজী খোকন, শওকত আকবর, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহমেদ, উপজেলা কৃষকদলের আহবায়ক লিটন বিশ্বাস, ছাত্রদল নেতা রনি হোসেন, রাকিবুল ইসলাম, যুবদল নেতা আঃ কুদ্দুসসহ অন্যরা।

অপরদিকে, জামায়াতে ইসলামীর কর্তৃক ফৈলজানা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ফৈলজানা ইউনিয়ন বিএনপি মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা আব্দুল জব্বার, আনার হোসেন জিন্নাহ, আশরাফ আলী, তফাজ্জল হোসেন মজনু, যুবদল নেতা আরিফ হোসেন, কাওসার আহমেদ, ইউপি সদস্য লোকমান হোসেনসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%