ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হত্যা মামলায় আটক বিএনপি নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও


হত্যা মামলায় আটক বিএনপি নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও

মানিকগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা আব্দুল আলীমের মুক্তির দাবিতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

সোমবার (১ জুন) সকাল ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে কয়েকশ নারী-পুরুষ মানিকগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এরপর তারা শহরে মিছিল বের করে গ্রেপ্তার বিএনপি নেতার মুক্তির দাবি জানান।

আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সজিব হোসেনের বাড়ি ঘেরাও করে স্থানীয় কয়েকশ মানুষ। একপর্যায়ে ঘরে প্রবেশ করে সজিবকে মারধর ও কুপিয়ে হত্যা করা হয়। নিহত সজিবের বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল।

এ বিষয়ে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর নিহতের ভাই রাজিব হোসেন বাদী হয়ে শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুটাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ইউপি সদস্য আব্দুল আলীমকে গতকাল রবিবার দিবাগত রাতে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে সজিব হত্যা মামলায় আব্দুল আলীমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কিছু লোক থানার সামনে এসে তার মুক্তির দাবি জানিয়েছে। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দুয়ায় সংঘর্ষে নারীসহ ৫ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


কেন্দুয়ায় সংঘর্ষে নারীসহ ৫ জন আহত

নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের মধ্যে। সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এই সংঘর্ষের ঘটনা ঘটে সোমবার (১ জুন) দুপুরে, উপজেলার পাইকুড়া ইউনিয়নের নওহাটা গ্রামে। আহতদের মধ্যে রয়েছেন হাবিবুর রহমান (৬৮), শাজনউল আলম (২৩), লিবাসের মা (৯০), সেলিনা আক্তার (৫০) এবং মনিকা আক্তার (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঁঠালগাছের ফল সংগ্রহের প্রেক্ষাপটে প্রতিবেশীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তারপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং মারধরের ঘটনা ঘটে।

আহত শাজনউল আলম অভিযোগ করে বলেন, প্রতিবেশী নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামসহ কয়েকজন আমাদের গাছের কাঁঠাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। হামলায় আমার বাবা, মা, বোনসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।

আহতদের মধ্যে হাবিবুর রহমানকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, শাজনউল আলম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

এ ব্যাপারে অপর পক্ষের নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে উপজেলার নওহাটা গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে মদ্যপানের পর ৩ জনের মৃত্যু, হাসপাতালে ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


রংপুরে মদ্যপানের পর ৩ জনের মৃত্যু, হাসপাতালে ২ জন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মদ্যপানে মৃত্যু হয়েছে তিনজনের বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত বিশেষ কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন সোমবার (১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত তিনজন হলেন উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে সাজু মিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানাচ্ছে, গতকাল রবিবার দিবাগত রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি মদ্যপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গিয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সাধারণ শারীরিক অসুস্থতা মনে হলেও কিছু সময় পর তাদের অবস্থার অবনতি ঘটে।

ধারণা করা হচ্ছে, তারা যে মদ পান করেছিলেন, তাতে বিষাক্ত বা ক্ষতিকর রাসায়নিক উপাদান ছিল।

জানা গেছে, মদ্যপানের পর কয়েকজনের মধ্যে বমি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও অচেতন হয়ে পড়ার মতো উপসর্গ দেখা দেয়। তাদের অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সাত্তার ও সাজু মিয়ার মৃত্যু হয়।

এছাড়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুজুর আলী।

এদিকে একই ঘটনায় আরও দুইজন বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, যদিও তাদের শারীরিক অবস্থার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্থানীয়দের দাবি, তারা এখনও আশঙ্কামুক্ত নন।

স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম জানান, ‘তারা মদ্যপানের কারণেই মারা গেছেন বলে জানতে পেরেছি। এছাড়া পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত এড়ানোর জন্য বিষয়টি গোপন করার চেষ্টা চলছে বলেও শুনেছি।’

ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন।

মিঠাপুকুর থানার ওসি এরশাদ হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় এবং কথিত বিষাক্ত মদের উৎস শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হৃদয় বীণা সংগীতালয়’র আনুষ্ঠানিক যাত্রা শুরু নিউইয়র্কে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


‘হৃদয় বীণা সংগীতালয়’র আনুষ্ঠানিক যাত্রা শুরু নিউইয়র্কে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

গত ৩০ মে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে দুই কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে বিশুদ্ধ ও সুস্থধারার সংগীতচর্চা অব্যাহত রাখতে ‘হৃদয় বীণা সংগীতালয়’-এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বক্তারা উল্লেখ করেন, বহুজাতিক সমাজে বাংলা সংস্কৃতির সুস্থধারা বিকাশ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংগঠনটির এই উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন যে, সর্বস্তরের বাঙালিদের সহযোগিতায় সংগঠনটি দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবে।

কণ্ঠশিল্পী আয়শা খানের নেতৃত্বে গঠিত এই সংগঠনটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রামদাস ঘরামি এবং মিনা ইসলাম। প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।

সাংস্কৃতিক সংগঠক কবির কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ড. ওবায়েদউল্লাহ মামুন, বহ্নিশিখা সংগীত নিকেতনের প্রধান ও কণ্ঠশিল্পী ড. সবিতা দাস, চন্দন চৌধুরী, যাদুকর খান শওকত, নজরুল একাডেমির সভাপতি শাহ আলম দুলাল, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, লেখক এবিএম সালেহ আহমেদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক তপন মোদক এবং ‘তারার আলো’-এর সভাপতি মিনা ইসলাম।

অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করেন আজিজুল হক মুন্না। পরে রবীন্দ্রনাথ এবং নজরুলকে স্মরণ করে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।

দুই কবিকে স্মরণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা রাশেদ আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাহকদের বিক্ষোভের মুখে বোর্ড মিটিং স্থগিত করল ইসলামী ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


গ্রাহকদের বিক্ষোভের মুখে বোর্ড মিটিং স্থগিত করল ইসলামী ব্যাংক

গ্রাহকদের বিক্ষোভের মুখে, পরিস্থিতি বিবেচনায় ইসলামী ব্যাংক অনলাইনে বোর্ড মিটিং স্থগিত করেছে। ব্যাংকটি বাংলাদেশ ব্যাংককে এ বিষয়টি জানিয়েছে।

ঈদের পর সোমবার (১ জুন) প্রথম কর্মদিবসে মতিঝিলের ব্যাংকপাড়া উত্তপ্ত ছিল। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহকরা বিক্ষোভ প্রদর্শন করেছে, যা পুলিশ টিয়ারশেল এবং জলকামানের সাহায্যে ছত্রভঙ্গ করেছে।

বিক্ষোভকারীরা অভিযোগ তুলেছেন যে, খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক پটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। তার নিয়োগের ফলে ব্যাংকটি আস্থার সংকটে পড়তে পারে।

সংবাদ সম্মেলনে, গ্রাহকদের ব্যানারে আন্দোলনকারী সদস্যরা নতুন চেয়ারম্যানের পাশাপাশি গভর্নরেরও পদত্যাগের দাবি করেছেন। তাছাড়া, তারা এস আলমের সম্পত্তি জব্দ করে সেই অর্থ ব্যাংকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

পরে, ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংককে জানায়, সোমবার অনলাইনে সভা হওয়ার কথা ছিল। তবে গ্রাহকদের বিক্ষোভের মুখে পরিস্থিতি বিবেচনায় অনলাইনে বোর্ড মিটিং করাও সম্ভব হয়নি।

গত ২৪ মে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একইদিনে খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%