প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের মধ্যে। সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এই সংঘর্ষের ঘটনা ঘটে সোমবার (১ জুন) দুপুরে, উপজেলার পাইকুড়া ইউনিয়নের নওহাটা গ্রামে। আহতদের মধ্যে রয়েছেন হাবিবুর রহমান (৬৮), শাজনউল আলম (২৩), লিবাসের মা (৯০), সেলিনা আক্তার (৫০) এবং মনিকা আক্তার (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঁঠালগাছের ফল সংগ্রহের প্রেক্ষাপটে প্রতিবেশীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তারপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং মারধরের ঘটনা ঘটে।
আহত শাজনউল আলম অভিযোগ করে বলেন, প্রতিবেশী নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামসহ কয়েকজন আমাদের গাছের কাঁঠাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। হামলায় আমার বাবা, মা, বোনসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।
আহতদের মধ্যে হাবিবুর রহমানকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, শাজনউল আলম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ব্যাপারে অপর পক্ষের নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে উপজেলার নওহাটা গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন