০৭:৫১ এম
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন একটি খসড়া আইন অনুমোদন করেছে, যা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে বিভিন্ন সেবার জন্য ফি নেওয়ার কথা বলা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, এই খসড়া আইনটি ‘হরমুজ প্রণালীর নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে কৌশলগত পদক্ষেপ’ পরিকল্পনার তৃতীয় ধারা হিসেবে অনুমোদিত হয়েছে।
এই ধারায় উল্লেখ করা হয়েছে, যে দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমোদন পেয়েছে, তাদের কাছ থেকে ইরানের দেওয়া বিভিন্ন সেবার বিপরীতে অর্থ নেওয়ার লক্ষ্যে ফি আরোপ করা হবে।
আরও পড়ুন: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো নিযুক্ত
কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানান, সামুদ্রিক সেবা, পরিবেশ সুরক্ষা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বীমা, নিরাপত্তা এবং অন্যান্য ধরনের সেবার জন্য ফি আদায় করা হবে।
তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালী ও পার্সি উপসাগরের নিজস্ব নিয়ম এবং পরিস্থিতি রয়েছে। তিনি ১৯৮২ সালের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের কথা উল্লেখ করে বলেন, প্রস্তাবিত আইনটি প্রণালীর তীরে অবস্থিত দেশের অধিকারকেও বিবেচনায় নিয়েছে।
কাশকাভি আরও জানান, যেসব দেশের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে, তাদের কাছ থেকেই ফি নেওয়া হবে। অর্থটি ইরানি রিয়াল অথবা তেহরান কর্তৃক নির্ধারিত অন্য কোন মুদ্রায় পরিশোধ করা যাবে।
তবে এটি এখনো খসড়া আইন পর্যায়ে রয়েছে। চূড়ান্তভাবে কার্যকর করার জন্য পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে ৩৬ ফিলিস্তিনি গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন