০১:৫৭ পি.এম
স্পেনের ফুটবলার রাফা মিরকে দুই নারীকে যৌন নির্যাতনের দায়ে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশের একটি আদালত। একই মামলায় অন্য আরেক ফুটবলার পাবলো জে. জি.ও দোষী সাব্যস্ত করা হয়েছে, যাকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) স্পেনের ভালেন্সিয়া অঞ্চলের একটি নিম্ন আদালত এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ভ্যালেন্সিয়া শহরের একটি ঘটনার সময় রাফা মিরের নিজস্ব বাসভবনে দুই নারীকে যৌন নির্যাতন করা হয়েছিল। সেই সময় তিনি স্থানীয় ক্লাব ভালেন্সিয়ায় খেলছিলেন।
আদালত রাফা মিরকে যৌন নির্যাতনের দায়ে সাত বছরের কারাদণ্ড এবং শারীরিক ক্ষতি সাধনের জন্য আরও ১৮ মাসের কারাদণ্ড দেন। ফলে এই স্প্যানিশ ফরোয়ার্ডকে মোট সাড়ে আট বছরের সাজা ভোগ করতে হবে।
আরও পড়ুন: এসআরবির অভিযানের সময় তরুণ মারুফের মৃত্যু, তদন্তের দাবি এইচআরএসএসের
মামলার দ্বিতীয় আসামি পাবলো জে. জি., যিনি স্পেনের নিম্ন স্তরের লিগের ফুটবলার। তাকে যৌন নির্যাতন ও শারীরিক ক্ষতি সাধনের জন্য মোট আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বর্তমানে ২৮ বছর বয়সী রাফা মির গত মৌসুমে সেভিয়া থেকে ধারে এলচের হয়ে খেলেছেন। চলতি মাসের শেষে এলচের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
তবে রাফা মির নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, ওই দুই নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল পারস্পরিক সম্মতিক্রমে। আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করারও সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, নভেম্বরেও পরিস্থিতির উন্নতি আশা কম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন