ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাল্কহেড জব্দ, ৫০ হাজার জরিমানা


শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাল্কহেড জব্দ, ৫০ হাজার জরিমানা

সাতক্ষীরা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে আটক করেছে নীলডুমুর ১৭ বিজিবির সদস্যরা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। আজ রোববার দুপুরে খোলপাটুয়া নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মৃত সাত্তার গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩০)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।

বিজিবি জানায়, শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ১৭ বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।  সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাল্কহেডসহ জাহাঙ্গীর নামের উক্ত ব্যক্তিকে আটক করা হয়। 

আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান তাকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, বর্তমানে একটি সুবিধাভোগী কুচক্রী মহল উপকূলীয় এলাকার নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। দিনের বেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও রাতের আঁধারে বিভিন্ন নদী থেকে অবাধে বালু উত্তোলনের হিড়িক পড়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীর তীরবর্তী এলাকা ও বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে পড়ছে।

আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান রফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান রফিকুল ইসলাম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম। রবিবার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে তাকে বদলিপূর্বক প্রেষণে এ পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

ড. মো. রফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ, ৩-১ গোলে বালুয়াবান্দির জয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০০ এম


মুন্সীগঞ্জে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ, ৩-১ গোলে বালুয়াবান্দির জয়

মুন্সীগঞ্জের গজারিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জমজমাট ম্যাচে বাউশিয়া ফাইভ স্টার একাদশকে ৩-১ গোলে হারিয়ে জয় পেয়েছে বালুয়াবান্দি সানরাইজ কিংস একাদশ।

বৃহস্পতিবার উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।

খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত বালুয়াবান্দি সানরাইজ কিংস একাদশ ৩-১ গোলে বাউশিয়া ফাইভ স্টার একাদশকে পরাজিত করে।

খেলাকে কেন্দ্র করে আনারপুরা ঈদগাহ মাঠ এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রিয় দলের সমর্থনে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটাতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নতুন নিয়ম ইউএস ওপেনে

সাংবাদিকদের সঙ্গে কথা না বললেই ৫০ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৬ এম


সাংবাদিকদের সঙ্গে কথা না বললেই ৫০ লাখ টাকা জরিমানা

ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেই দায়িত্ব শেষ নয়। ইউএস ওপেনে ম্যাচের পর জয়ী কিংবা পরাজিত দুই খেলোয়াড়কেই নির্ধারিত মিডিয়া কার্যক্রমে অংশ নিতে হয়। এই নিয়ম ভাঙলে গুনতে হতে পারে সর্বোচ্চ ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা।

২০২৬ সালের অফিসিয়াল গ্র্যান্ড স্লাম রুলবুকের ৪৯ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পর উপযুক্ত ও যৌক্তিক সময়ের মধ্যে খেলোয়াড়দের পোস্ট-ম্যাচ মিডিয়া কার্যক্রমে অংশ নেওয়া বাধ্যতামূলক। এর মধ্যে টুর্নামেন্টের আয়োজক ও নিজ দেশের সম্প্রচারমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারসহ বিভিন্ন ধরনের মিডিয়া কার্যক্রম অন্তর্ভুক্ত।

তবে অসুস্থতা বা চোটের কারণে কোনো খেলোয়াড় নির্ধারিত মিডিয়া কার্যক্রমে অংশ নিতে না পারলে সেটি ব্যতিক্রম হিসেবে বিবেচিত হতে পারে। অন্যথায় নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ৫০ হাজার ডলার জরিমানা করা হতে পারে।

সম্প্রতি এই নিয়ম নিয়ে আলোচনায় এসেছেন সেরেনা উইলিয়ামসও। জুলাইয়ে উইম্বলডনে মায়া জয়েন্টের কাছে প্রথম রাউন্ডে হারের পর বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে উপস্থিত হননি সেরেনা। তবে তার পক্ষ থেকে একটি বক্তব্য প্রকাশিত হওয়ায় এবং বিষয়টি যুক্তিসংগত বলে বিবেচিত হওয়ায় শেষ পর্যন্ত তাকে জরিমানা করা হয়নি।

এই নিয়মের সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি নাওমি ওসাকা। ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানানোর পর তাকে জরিমানার মুখে পড়তে হয়। পরে মানসিক স্বাস্থ্যের বিষয়টি উল্লেখ করে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন জাপানের এই তারকা।

সে সময় ওসাকা জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে হতাশা ও সামাজিক উদ্বেগের সঙ্গে লড়াই করছেন তিনি। সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি তার জন্য মানসিকভাবে কঠিন হয়ে উঠেছিল।

গ্র্যান্ড স্লাম কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, মিডিয়া কার্যক্রমে অংশ নেওয়ার বাধ্যবাধকতা এড়িয়ে গেলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে খেলোয়াড়দের। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ান ওসাকা।

২০২৬ ইউএস ওপেনে এখন পর্যন্ত এই নিয়ম ভাঙার ঘটনায় কোনো খেলোয়াড়কে জরিমানা করা হয়নি। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ম্যাচ হারার পরও মিডিয়ার মুখোমুখি হওয়া খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ এম


ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে আব্দুল আলিম (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা। তিনি সিলেট কাস্টমসের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুল কাদের।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রামমুখী একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিমের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, দুটি রেকারের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%