০১:৫০ পি.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত বলেছেন রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর দুটি পৃথকভাবে তদন্ত করছে। এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
মন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি শিশুদের মায়েদের বক্তব্য গ্রহণ করা এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে তদন্তকে আরও কার্যকর করার পরিকল্পনা জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, ঈদের আগে ঘটে যাওয়া ছয় শিশুর মৃত্যুর ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে। আমি নিজে হাসপাতালে পরিদর্শন করেছি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি নতুনভাবে স্বাস্থ্য অধিদপ্তরও তদন্ত করবে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
মন্ত্রী আরও জানান, তিন দিনের মধ্যে নতুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে, আরও বাস্তবভিত্তিক ও কার্যকর প্রতিবেদন তৈরির জন্য কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহের প্রয়োজন হয়েছে। আগামী ৩ তারিখের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে এবং এরপর বিস্তারিত জানানো হবে।
ঘটনার আইনি দিক পর্যালোচনা করতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি উল্লেখ করেছেন, তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাঠানো প্রশ্নের জবাবে, শিশুদের মৃত্যুর কারণ নির্ধারণে কোনো পোস্টমর্টেম না হওয়ার বিষয়টিতে মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে পোস্টমর্টেমের চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো অভিভাবকই এতে সম্মতি দেননি। জোর করে করলে নতুন সংকট তৈরি হতে পারে।
মন্ত্রী বলেছেন, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন