প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেরিলিন মনরোর জন্মের ১০০ বছর পূর্তি উপলক্ষে হলিউডে নানা আয়োজন চলছে, যিনি হলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী তারকাদের একজন। সোমবার (১ জুন) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
শততম জন্মবার্ষিকীতে ঐতিহাসিক চৈনিক থিয়েটারে ভক্তরা একত্রিত হয়ে ‘হ্যাপি বার্থডে’ গান গেয়ে মেরিলিনকে শ্রদ্ধা জানানোর পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ. কেনেডিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতেই এই আয়োজনের পথচলা। ঐ একই স্থানে মেরিলিন মনরো ও তার সহ-অভিনেতা জেইন রাসেলের হাতের ছাপ সঁরক্ষিত রয়েছে।
এই স্মরণানুষ্ঠানে হলিউডের সোনালি যুগের প্রতীক হিসেবে ১০০টি গোলাপ ও একটি জন্মদিনের কেক রাখার আয়োজন রয়েছে। আয়োজকদের বিশ্বাস, এই উদযাপন দ্বারা বিপুল সংখ্যক পর্যটক হলিউড ভ্রমণে আগ্রহী হবেন।
এছাড়া রোববার থেকেই মেরিলিনকে কেন্দ্র করে বিশেষ সম্মাননা কার্যক্রম শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি মিউজিয়াম ‘মেরিলিন মনরো: হলিউড আইকন’ শিরোনামে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। এখানে রুপালি পর্দায় তার উত্থান, ক্যরিয়ার এবং মাত্র ৩৬ বছরের সংক্ষিপ্ত জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে।
১৯৫০-এর দশকে ‘সুপারস্টার’ খ্যাতি অর্জন করা এই অভিনেত্রী ও মডেল ১৯৬২ সালের আগস্টে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স ছিল তখন মাত্র ৩৬ বছর।
প্রদর্শনীটি পুরো মাসজুড়ে মেরিলিনের উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা যেমন ‘দ্য অ্যাসফল্ট জাঙ্গল’ (১৯৫০), ‘নায়াগ্রা’ (১৯৫৩), ‘দ্য সেভেন ইয়ার ইচ’ (১৯৫৫), ‘সাম লাইক ইট হট’ (১৯৫৯) এবং ‘দ্য মিসফিটস’ (১৯৬১) প্রদর্শিত হবে।
এটি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকবে এবং এখানে মেরিলিনের ব্যবহৃত নানা ব্যক্তিগত সামগ্রীও প্রদর্শন করা হবে। এই প্রদর্শনীতেই সবার দৃষ্টি আকর্ষণ করছে ‘জেন্টেলমেন প্রেফার ব্লন্ডস’ সিনেমার বিখ্যাত গান ‘ডায়মন্ডস আর আ গার্লস বেস্ট ফ্রেন্ড’-এর দৃশ্যায়নে পরা তার গোলাপি পোশাকটি।
আগামী ৪ জুন মেরিলিন মনরোর ব্যবহৃত প্রায় ২০০টি জিনিস নিলামে তোলা হবে। ‘মেরিলিনের ১০০ বছর’ শিরোনামের এই নিলামে অপ্রকাশিত ছবি, অসমাপ্ত শর্ট ফিল্ম ‘সামথিংস গট টু গিভ’, হাতে লেখা রেসিপি এবং তার ব্যবহৃত এলিজাবেথ আরডেন লিপস্টিকসহ নানা স্মারক থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন