ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কোর্তোয়ার চোটেই কি কপাল পুড়ল বেলজিয়ামের


কোর্তোয়ার চোটেই কি কপাল পুড়ল বেলজিয়ামের

ঊরুর চোটের কারণে থিবো কোর্তোয়া পুরো ম্যাচ খেলতে পারেননি স্পেনের বিপক্ষে। ছবি: ফিফা

টাইম মেশিনে চেপে ৮ বছর আগের জুলাইয়ে ফিরে যাওয়া যাক। ২০১৮ সালে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ঘটনাটি।

বেলজিয়ামের বিপক্ষে তখন ২-১ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

কাজানের ম্যাচের শেষ দিকটিতে নেইমার জুনিয়র একটি বাঁকানো শট নেন। বলটা ডান দিকের কোণ দিয়ে বেলজিয়ামের জালে প্রবেশ করতে একটা বৈপ্লবিক সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু অবিশ্বাস্য দক্ষতায় সুপারম্যানের মতো লাফিয়ে উঠে তা ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়।

ব্যস, ব্রাজিলের সমতা ফেরার যে সম্ভাবনা ছিল, তা সেখানেই শেষ হয়ে যায়। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা তৈরি করে নেয় বেলজিয়াম।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এভাবেই নেইমারকে গোলবঞ্চিত করেছিলেন কোর্তোয়া। ছবি: ফিফা

৮ বছর পর, আরেক জুলাইয়ে, বেলজিয়াম হয়তো আবারো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারত। লস অ্যাঞ্জেলেসে এবারের ম্যাচে সম্ভবত কোর্তোয়া ‘সুপার হিরো’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন স্পেনের বিপক্ষে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

লামিনে ইয়ামালকে একাধিকবার হতাশ করার পর, প্রায় ‘পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ’- থেকে নেওয়া মিকেল ওইয়ারজাবালের শট রুখে দিতে প্রস্তুত ছিলেন রিয়াল মাদ্রিদের তারকা গোলকিপার কোর্তোয়া।

কিন্তু হঠাৎ করে ঊরুর চোটে পড়ে মাঠে লুটিয়ে পড়লেন কোর্তোয়া। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর উঠে দাঁড়ালে আশা করা হচ্ছিল, তিনি খেলা চালিয়ে যেতে পারবেন।

কিন্তু তা সম্ভব হয়নি।

৭২ মিনিটে কষ্টের সঙ্গে মাঠ ছাড়েন কোর্তোয়া। ৮ বছর আগে যিনি নেইমারের ব্রাজিলকে কাঁদিয়েছিলেন, আজ তিনিই চোখের জলে মাঠ ছাড়লেন। জার্সি তুলে দুহাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করেও সে কান্না আড়াল করতে পারলেন না!

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

কোর্তোয়া মনে হয় তখনই বুঝে গিয়েছেন, ম্যাচের নির্ধারিত সময়ের ১৮ মিনিট বাকি থাকতে মাঠ ছাড়ার পর তাদের বিশ্বকাপের স্বপ্নও শেষ হয়ে যেতে হবে।

এমনি হলো। থিবো কোর্তোয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে যিনি ধরা হচ্ছিলেন, সেই সেনে লামেন্স কোর্তোয়ার বদলি নেমেও তার রেখে যাওয়া কাজটুকু সম্পন্ন করতে পারেননি। বরং একটি বড় ভুল করে বসেন।

পাউ কুবারসির নিচু শট ঝাঁপিয়ে আটকালেও বলটিকে হাতে রাখতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার লামেন্স। তখনই ধেয়ে এসে স্পেনের ‘সুপার সাব’ মিকেল মেরিনো বলটিকে জালে পাঠিয়ে দেন। লামেন্সের ভুলের জন্য বিদায় নিতে হলো বেলজিয়ামকে। অথবা আমরা বলতে পার, কোর্তোয়ার চোটের জন্য বেলজিয়ামের কপাল পুড়ল।

থিবো কোর্তোয়ার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সেনে লামেন্স। ছবি: ফিফা

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

দ্য অ্যাথলেটিকও একই কথা বলছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, থিবো কোর্তোয়ার চোট স্পেনের বিপক্ষে বেলজিয়ামের হারে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ গোলকিপার একের পর এক দুর্দান্ত সেভ করে বেলজিয়ামকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন।

ঊরুর চোটের জন্য কোর্তোয়া শুধু গোলকিক নিতে পারছিলেন না। বাকি কাজগুলো স্বাভাবিকভাবে করতে পারছিলেন। তাই তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন।

কিন্তু বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া কোর্তোয়াকে আর খেলাতে চাননি। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘এটাই শীর্ষ পর্যায়ের ফুটবল। এমন ম্যাচে ভালো খেলতে হলে পুরোপুরি মনোযোগী থাকতে হয় এবং শতভাগ ফিট থাকতে হয়। বিশ্বকাপের শুরু থেকেই আমি এ সিদ্ধান্ত নিয়েছিলাম, ১০০ শতাংশ ফিট নয়—এমন কোনো খেলোয়াড়কে মাঠে রাখব না। আজ কোর্তোয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে।’

গার্সিয়া সাক্ষাৎকারে আরো বলেন, ‘বিশ্বকাপজুড়ে কোর্তোয়া দুর্দান্ত খেলেছে। কিন্তু আমরা চাইনি তার চোট আরো গুরুতর হয়ে উঠুক। তাই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

কোচের যুক্তি কিছুটা সঠিক হলেও পুরোপুরি সঠিক নয়। দেশের প্রতি নিবেদন দেখিয়ে যে মানুষটা খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন, তাকেও যদি ১৮ মিনিট কিংবা পুরো ম্যাচ খেলতে দেওয়া হতো, তাহলে কী এমন ক্ষতি হতো!

চোটে পড়ার পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন কোর্তোয়া। ছবি: ফিফা

এবারের বিশ্বকাপে কোর্তোয়া ১০টি সেভ করেছেন। এটি ছিল তার বিশ্বকাপের ২১তম ম্যাচ। গোলকিপারদের মধ্যে বিশ্বকাপে তার চেয়ে বেশি ম্যাচে খেলেছেন কেবল একজন—জার্মানির মানুয়েল নয়্যার; তিনি ২৩ ম্যাচ খেলেছেন।

কোর্তোয়ার বয়স ৩৪ পেরিয়েছে। ২০৩০ সালে, বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৮ বছর। ৪০ বছর বয়সেও কেপ ভার্ডের ভোজিনিয়া যে ইতিহাস সৃষ্টি করে গেছেন, তা থেকে অনুপ্রাণিত হয়ে কোর্তোয়া পরের বিশ্বকাপে অংশ নিতে পারেন। নয়্যারকে ছাড়িয়ে তিনিই হতে পারেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলকিপার।

আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা

তবে তার আগে ভেঙে পড়া কোর্তোয়ার মনটা যে আবারো জোড়া লাগাতে হবে সেটা তো নিশ্চিত!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিলের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫০ এম


বিলের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ময়মনসিংহের মুক্তাগাছায় পানিতে ডুবে ৭ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া এলাকার কচুয়া বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো তানজিনা (৭) ও মারিয়া খাতুন। তানজিনা ওই এলাকার মো. আজিজুল হকের মেয়ে এবং মারিয়া খাতুন একই এলাকার মো. মাসিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকেই দুই শিশু নিখোঁজ ছিল। তারা নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলে যখন দুই শিশুর মরদেহ ভাসতে দেখা যায়, তখন স্থানীয় লোকজন খবর দেন। এরপর পরিবারের লোকজন দ্রুত বিল থেকে তাদের উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ভবনের একাংশ ধসে আতঙ্কে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ এম


মোহাম্মদপুরে ভবনের একাংশ ধসে আতঙ্কে বাসিন্দারা

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিনতলা पुरনো ভবনের একাংশ ধসে পড়েছে। এই দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে ভবনের বাসিন্দারা ভবনটি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

এটি শুক্রবার (১১ জুলাই) দুপুরের দিকে ঘটে। এই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, ধসে পড়ার পর ভবনটি একদিকে হেলে যাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দ হয় এবং তখনই ভবনটি একদিকে হেলে পড়ে। একই সঙ্গে ভবনটির একপাশ দিয়ে কিছু অংশ ধসে পড়ে।

ভবনটির বাসিন্দাদের মতে, ভবনটিতে ১০-এর অধিক পরিবারের বসবাস রয়েছে। বিকট শব্দে ভবনটি হেলে পড়ার সময় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরে সকলে বেরিয়ে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবহেলা নয়, দীর্ঘদিনের যেসব লক্ষণ হতে পারে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ এম


অবহেলা নয়, দীর্ঘদিনের যেসব লক্ষণ হতে পারে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত

ফুসফুসের ক্যানসার একটি প্রাণঘাতী রোগ, যেটি বিশ্বের অন্যতম। তবে, এই রোগের বড় সমস্যা হলো, শুরুর দিকে এর লক্ষণগুলো সাধারণ ঠান্ডা-কাশি বা মৌসুমি অসুস্থতার মতো হয়ে থাকে, যার কারণে অধিকাংশ মানুষ এটি গুরুত্ব দেন না। ফলে রোগটি অনেক দেরিতে ধরা পড়ে। অথচ যদি এটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়, তাহলে চিকিৎসার সাফল্যের সম্ভাবনাও অনেক বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, ফুসফুসের ক্যানসার প্রথমে শরীরে নীরবে বিস্তার লাভ করে এবং সময়ের সঙ্গে সঙ্গে ফুসফুসের ক্ষতি করে। তাই কিছু নির্দিষ্ট উপসর্গ যদি দীর্ঘদিন ধরে দেখা দেয়, তাহলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি।

দীর্ঘদিনের কাশি হলে সতর্ক হোন। সাধারণ সর্দি-কাশি সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে কমে আসে। কিন্তু যদি কাশি কয়েক সপ্তাহ ধরে স্থায়ী হয় বা সময়ের সঙ্গে আরও তীব্র হতে থাকে, তাহলে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। অনেক সময় কাশি গভীর, কর্কশ বা ঘনঘন হতে পারে। অনেকে হলে এটিকে আবহাওয়ার পরিবর্তন বা অ্যালার্জির সমস্যা মনে করে এড়িয়ে যান। তবে, যদি দীর্ঘদিন কাশি থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ফুসফুসের ভেতরে টিউমারের উপস্থিতির ইঙ্গিত হতে পারে ঘন ঘন নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসে আক্রান্ত হওয়া, বিশেষ করে যদি ফুসফুসের একই অংশে বারবার সংক্রমণ দেখা দেয়। সাধারণত বড় ধরনের সংক্রমণের পর শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে একই সমস্যা ফিরে এলে তা কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।

বুকে ব্যথা বা অস্বস্তি ফুসফুসের ক্যানসারের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। কখনো চাপ লাগার মতো আবার কখনো তীক্ষ্ণ ব্যথা অনুভূত হতে পারে। হাসি, কাশি বা গভীর শ্বাস নেওয়ার সময় ব্যথা বেড়ে যেতে পারে। ফুসফুসের টিস্যু বা আশপাশের স্নায়ু আক্রান্ত হলে এমন উপসর্গ দেখা যেতে পারে।

ঠান্ডা লাগলে বা গলায় সংক্রমণ হলে সাময়িকভাবে গলা বসে যাওয়া স্বাভাবিক। তবে, যদি কণ্ঠস্বর দুই সপ্তাহের বেশি সময় ধরে কর্কশ থাকে বা স্বাভাবিকের তুলনায় বদলে যায়, তাহলে তা ফুসফুসের টিউমার কাছাকাছি স্নায়ুতে চাপ সৃষ্টি করার লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত।

হাঁটাহাঁটি, সিঁড়ি ভাঙা বা দৈনন্দিন কাজের সময় যদি আগের তুলনায় সহজেই শ্বাসকষ্ট অনুভূত হয় এবং সময়ের সঙ্গে তা বৃদ্ধি পেতে থাকে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। টিউমার বড় হলে শ্বাসনালিতে চাপ পড়লে, ফলে ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যেতে পারে।

অকারণে ওজন কমে যাওয়া একটি সতর্কসংকেত হতে পারে, যদি খাদ্যাভ্যাস বা ব্যায়ামে কোনো পরিবর্তন না এনে কিছু সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য ওজন কমে যায়। ক্যানসার কোষের বৃদ্ধি শরীরের বিপাকে পরিবর্তন ঘটায়, ফলে বেশি শক্তি ব্যয় হয়। এতে নিয়মিত খাবার খেলেও শরীর প্রয়োজনীয় পুষ্টি ঠিকভাবে ব্যবহার করতে পারে না এবং ওজন কমতে শুরু করে।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, এসব উপসর্গের একটি বা একাধিক যদি দীর্ঘদিন ধরে থাকে, তাহলে নিজে থেকে ওষুধ খেয়ে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে চিকিৎসা সহজ হয় এবং সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈরী আবহাওয়ায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ এম


বৈরী আবহাওয়ায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যা পরিস্থিতির কারণেই জেলা প্রশাসন বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার মেয়াদ আবারও বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত পর্যটকদের জন্য জেলায় সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান বৈরী আবহাওয়া এবং জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে যে সকল পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ জুলাই প্রথম দফায় ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে আবহাওয়ার উন্নতি না হওয়ার ফলে ৯ জুলাই দ্বিতীয় দফায় সেই মেয়াদ বাড়িয়ে ১২ জুলাই পর্যন্ত করা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তৃতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এ সময়ের মধ্যে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ বন্ধ থাকবে। জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিকে টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস, নদ-নদীর পানি বৃদ্ধি এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার ফলে স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%