ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যক্তিগত তথ্য ও স্পর্শকাতর নথি ফাঁসের অভিযোগে বংশাল থানায় জিডি


ব্যক্তিগত তথ্য ও স্পর্শকাতর নথি ফাঁসের অভিযোগে বংশাল থানায় জিডি

 

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি, তথ্য ও গুরুত্বপূর্ণ নথিপত্র সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত ২৮ জুন ২০২৬ তারিখে মো. সাব্বির হোসেন (২০) নামে এক তরুণ এ জিডি করেন। জিডির ট্র্যাকিং নম্বর 54OPQV এবং জিডি নম্বর ১৫৫৫।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়

জিডিতে সাব্বির হোসেন অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি ও বিভিন্ন তথ্য ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হচ্ছে। পাশাপাশি তার ফেসবুক আইডিসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ও ক্ষতিসাধনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডির আবেদনে আরও উল্লেখ করা হয়, কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন নাম ব্যবহার করে এ ধরনের সাইবার কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে ভুক্তভোগীর সন্দেহ। অভিযোগে Elite Cyber, Cyber Zone, Expert Cyber, Global Cyber, Zero Trace ও Darknet Cyber-সহ কয়েকটি নাম উল্লেখ করা হয়েছে। তবে এসব ব্যক্তি বা গোষ্ঠী সরাসরি ঘটনার সঙ্গে জড়িত—এমন কোনো বিষয় এখনো তদন্তে প্রমাণিত হয়নি।

ভুক্তভোগী সাব্বির হোসেন জানান, তার কাছে এ-সংক্রান্ত কিছু স্ক্রিনশট, অ্যাকাউন্টের তথ্য ও অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ সংরক্ষিত রয়েছে। তদন্তের প্রয়োজনে এসব তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

ভবিষ্যতে ব্ল্যাকমেইল, প্রতারণা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং অভিযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিডিতে অনুরোধ জানানো হয়েছে।

জিডিটি গ্রহণ করে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়াকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তবে অভিযোগে উল্লিখিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা নদীর তীরে অবৈধ বালুর স্তূপ, লালপুরে একজনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


পদ্মা নদীর তীরে অবৈধ বালুর স্তূপ, লালপুরে একজনের কারাদণ্ড

নাটোরের লালপুরে পদ্মা নদীর তীরে অবৈধভাবে বালু স্তূপীকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে রামকৃষ্ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

 

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন এই অভিযান পরিচালনা করেন। অভিযানের ফলস্বরূপ একজনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তীরবর্তী এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপ করে আসছিল। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নদীভাঙন ও পরিবেশগত ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

 

এই অভিযোগের ভিত্তিতে আবীর হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া, বালু সঞ্চালনে ব্যবহৃত অবৈধ লাইনও বিনষ্ট করা হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

লালপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অপরাধে জড়িত অন্যরা পালিয়ে যায় বলে জানা গেছে।

সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন মন্তব্য করেন, ‘পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’

 

উপজেলা প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান জোরদার করা হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:২০ পি.এম


চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মুরাদপুর ১নং রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজ এ তথ্য জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মো. ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মো. এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মো. ফরহাদ উল্ল্যাহ (১৯), মো. আরাফাত (২০), মো. ইফাত রহমান (১৯), মো. পারভেজ (২৫), মো. হায়দার (১৯), মো. নয়ন হোসেন ইমন (১৭) ও মো. আব্দুল্লাহ আরমান (১৭)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ বলেন, ‘গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোক স্টুডিওর শুটিংয়ে জাদুঘরের বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:২০ পি.এম


কোক স্টুডিওর শুটিংয়ে জাদুঘরের বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘর) ঐতিহাসিক ‘বড় সরদারবাড়ি’ কোক স্টুডিও বাংলার বাণিজ্যিক শুটিংয়ে ব্যবহার করায় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক শাহেদ কায়েস বলেন, সম্প্রতি চার দিন ধরে বড় সরদারবাড়িতে ‘কোক স্টুডিও বাংলা সিজন ৪’-এর ভিডিও ধারণ করা হয়েছে। এ সময় উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর, ভারী ক্যামেরা ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের কারণে ভবনের দেয়াল, অলংকরণ ও নকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় আঙিনার একটি অংশও ভেঙে গেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বড় সরদারবাড়ি সংস্কারের পর ২০১৮ সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। ঐতিহাসিক ও সংবেদনশীল স্থাপনায় বাণিজ্যিক শুটিংয়ের আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘৩০০ বছরের প্রাচীন রাজধানীর এই স্থাপনাটি কোক স্টুডিওর মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার বিষয়টি বিস্ময়কর।’

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:২১ পি.এম


দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ

কৃষকদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে কৃষিবিদ্যা ও প্রকৃতি সংরক্ষণ, কৃষি বান্ধব ও পরিবেশ সম্মত কৃষি, অ্যাগ্রোইকোলজি, পারমাকালচার, বীজ ও খাদ্য সার্বভৌমত্ব, পরিবেশ সুরক্ষা এবং আদিবাসীদের অধিকারসহ কৃষকদের বিভিন্ন অধিকার ও সমসাময়িক কৃষি সংকট নিয়ে আলোচনা করা হয়।

শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচীতে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী ও কনসালট্যান্ট ড. এম. এ. সোবহান, ন্যাশনাল হকার্স ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা, বীর মুক্তিযোদ্ধা  আবুল হোসেন, স্বাধীন গবেষক ও প্রশিক্ষক মোহাম্মদ  শহিদ উল্লাহ, প্রোগ্রাম অফিসার অরবিন্দু চন্দ্র রায়, এবং বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি শ্রী বিশ্বনাথ সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন এক্কা, দিনাজপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতা রুবেন মুর্মু প্রমূখ।

বক্তারা বলেন, কৃষি শুধু খাদ্য উৎপাদনের বিষয় নয়, এটি কৃষকের জীবন-জীবিকা, পরিবেশ, জীববৈচিত্র্য, বীজের অধিকার এবং খাদ্য সার্বভৌমত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষক কর্মীদের জ্ঞান ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে অ্যাগ্রোইকোলজি ও পরিবেশ বান্ধব কৃষি স¤প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক কর্মীদের কৃষকের অধিকার, ভূমি ও বীজের অধিকার, খাদ্য সার্বভৌমত্ব, পরিবেশ সুরক্ষা এবং অ্যাগ্রোইকোলজি ভিত্তিক কৃষি আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ কৃষক ফেডারেশন ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারন সম্পাদক জায়েদ ইকবাল খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%