ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ


ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

যানজট নিরসনের লক্ষ্যে এবং রাজধানীর সঙ্গে মুন্সীগঞ্জের যোগাযোগকে সহজতর করার উদ্দেশ্যে নির্মিত পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল (এলিভেটেড) সড়ক আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে যান চলাচলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি প্রায় ৯৯ শতাংশ। প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য প্রস্তুতি চলছে এবং এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর দফতরে সারসংক্ষেপ পাঠানো হয়েছে।

প্রকল্পের সূত্রে জানা গেছে, মূল দ্বিতল সড়কের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে। কাশীপুরে টোল প্লাজার সফটওয়্যার ও হার্ডওয়্যার স্থাপন, র‌্যাম্পের রেলিং নির্মাণ এবং নিচতলার সড়কে অতিরিক্ত অ্যাসফল্টের প্রলেপ ও সৌন্দর্যবর্ধনের কাজ দিনরাত চলছে।

প্রকল্পের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে সড়কটি উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রধানমন্ত্রীর সময় চেয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হলেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সড়কটি চালু করা সম্ভব হবে।

আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত

তিনি আরও জানান, দ্বিতীয় তলার সড়কে পিচ ঢালাইয়ের শেষ স্তর, রোড মার্কিং ও সোলার প্যানেল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে সড়কটি আলোকিত হবে।

প্রকল্প পরিচালক জানান, পঞ্চবটি থেকে চরসৈয়দপুর পর্যন্ত মূল দ্বিতল সড়কটির দৈর্ঘ্য ৬ দশমিক ২৫ কিলোমিটার। এর সঙ্গে যানবাহন ওঠানামার জন্য প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক বা র‌্যাম্প রয়েছে। পঞ্চবটী মোড়ে তিনটি (এ, বি ও সি) এবং কাশীপুরে দুটি (ডি ও ই) র‌্যাম্প নির্মাণ করা হয়েছে।

সড়কটির ওপরের অংশে রোড মার্কিংয়ের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। সাধারণ দুই লেনের সড়ক ৭ দশমিক ৩০ মিটার প্রশস্ত হলেও এই দ্বিতল সড়কটি ১১ মিটার চওড়া। মূল লেনের পাশাপাশি মাঝখানে ডটেড লাইন দিয়ে প্রায় আড়াই মিটার অতিরিক্ত জায়গা রাখা হয়েছে। বিকল হওয়া গাড়ি নিরাপদে সরিয়ে রাখার জন্য এই অংশ ব্রেকডাউন লেন হিসেবে ব্যবহার করা যাবে।

পঞ্চবটী প্রবেশমুখে কোনো টোল প্লাজা রাখা হয়নি। সব টোল প্লাজা কাশীপুরে স্থাপন করা হয়েছে। সেখানে মোট ১০টি লেনের মাধ্যমে টোল আদায় করা হবে। এর মধ্যে ছয়টি লেন দিয়ে মূল এলিভেটেড সড়কে দ্রুত চলাচল করা যাবে। বাকি চারটি লেনের মধ্যে দুটি দিয়ে যানবাহন কাশীপুরে নামবে এবং অন্য দুটি দিয়ে সড়কে উঠবে। টোলের হার এরইমধ্যে চূড়ান্ত ও অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন: বেনাপোলে পাসপোর্ট যাত্রীর ১৩ হাজার টাকা ছিনতাই, দুই ব্যক্তি আটক

নিচের সড়কেও দেয়া হচ্ছে পিচের প্রলেপ

দ্বিতল সড়কের নিচের অংশে ধুলাবালি কমানো এবং আরসিসি ঢালাইয়ের স্থায়িত্ব বাড়াতে নতুন করে ৪০ মিলিমিটার পুরু অ্যাসফল্টের প্রলেপ দেয়া হচ্ছে। প্রকল্প পরিচালক বলেন, সাধারণত আরসিসি সড়কে ভারী যানবাহন চলাচল করলে পাঁচ থেকে ১০ বছর পর উপরিভাগ কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়।

তিনি আরও বলেন, তাই আগেভাগেই সড়কটির ওপর ৪০ মিলিমিটার পিচের প্রলেপ দেয়া হচ্ছে। এতে কংক্রিটের বেড সুরক্ষিত থাকবে এবং যানবাহন মসৃণভাবে চলাচল করতে পারবে। এটি অতিরিক্ত কাজ। তাই এর কারণে মূল সড়কের উদ্বোধন পেছাবে না।

বর্তমানে সড়কবাতি ও সোলার প্যানেল স্থাপনের কাজ প্রায় শেষ। নিচতলার ডিভাইডারে মাটি ভরাট, বৃক্ষরোপণ ও শেষ মুহূর্তের পরিচ্ছন্নতার কাজ চলছে। সড়কটি চালু হলে ঢাকা-নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ রুটে দীর্ঘদিনের যানজট কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলন এনসিপির

পঞ্চবটি-মুক্তারপুর সড়কে টোলের হার নির্ধারণ করা হয়েছে। পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত সড়কের টোলের হার সরকার কর্তৃক নির্ধারিত হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেতু বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইমরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে নির্মিত পঞ্চবটি-চরসৈয়দপুর ও কাশীপুর পর্যন্ত দ্বিতল সড়কে যানবাহনের শ্রেণি অনুযায়ী টোল আদায় করা হবে। সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে এ আদেশ কার্যকর হবে।

নির্ধারিত টোলের হার অনুযায়ী, মোটরসাইকেলে পঞ্চবটি থেকে চরসৈয়দপুর যেতে ৪০ টাকা এবং কাশীপুর পর্যন্ত ২০ টাকা দিতে হবে। তিন চাকার সিএনজি অটোরিকশার টোল যথাক্রমে ৫০ ও ৩০ টাকা।

প্রাইভেটকার ও জিপের ক্ষেত্রে পঞ্চবটি-চরসৈয়দপুর পথে টোল ১০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ৫০ টাকা। মাইক্রোবাস ও পিকআপের জন্য এ দুই পথে টোল যথাক্রমে ১৫০ ও ১০০ টাকা।

আরও পড়ুন: মন্ত্রিসভায় বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

মিনিবাসের টোল পঞ্চবটি-চরসৈয়দপুর পথে ২০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ১২৫ টাকা। ৩১ আসনের বেশি ধারণক্ষমতার বাসের জন্য টোল যথাক্রমে ৩০০ ও ১৫০ টাকা। ছয় চাকার ট্রাকের টোল পঞ্চবটি-চরসৈয়দপুর পথে ৪০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ২০০ টাকা। ১০ চাকার ট্রাকের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৬০০ ও ৪০০ টাকা। ট্রেইলারের জন্য পঞ্চবটি-চরসৈয়দপুর পথে ৮০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ৫০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, এই টোলের হার কার্যকরের মাধ্যমে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ যোগাযোগে নতুন অধ্যায় শুরু হবে। সৈয়দপুর-রুহিতপুর সেতু ও আন্ডারপাস হয়ে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হলে এ রুটে যান চলাচল কয়েক গুণ বাড়বে বলে আশা করছে সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষের প্রস্তাবিত টোলের হার অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। তবে নির্ধারিত টোলকে ব্যয়বহুল বলে মনে করছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। পঞ্চবটি থেকে চরসৈয়দপুর পর্যন্ত ছয় কিলোমিটার মূল সড়কের টোল কমানোর দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জ ক্যাবের সভাপতি মো. জাহাঙ্গীর সরকার মন্টু।

আরও পড়ুন: নোয়াখালী কোম্পানীগঞ্জে নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৩ এম


স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ৬৮ জনের মৃত্যু এবং শতাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। কর্মকর্তাদের মতে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্রের ত্রুটি এই দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানী মাদ্রিদের দক্ষিণে টলেডো প্রদেশের উর্দার কাছে দ্রুতগতির রেলপথে এই দুর্ঘটনা ঘটে। এই রেলপথটি মাদ্রিদকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলের সঙ্গে সংযুক্ত করেছে।

দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটির মধ্যে একটি স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত এভিই দ্রুতগতির ট্রেন, যা মাদ্রিদ থেকে সেভিলের দিকে যাচ্ছিল। অপরটি ছিল বেসরকারি রেল কোম্পানি ইরিও পরিচালিত ট্রেন।

কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানিয়েছেন, ট্রেন দুটি একই দিকে চলছিল। এ সময় একটি ট্রেন থেমে থাকা অন্য ট্রেনটির পেছনে ধাক্কা দেয়, যার ফলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

স্পেনে চলতি বছর এটি দ্রুতগামী ট্রেনের দ্বিতীয় বড় ও প্রাণঘাতী দুর্ঘটনা। দেশটির বিশাল রেল নেটওয়ার্ক দীর্ঘকাল ধরে গর্বের বিষয় ছিল, কিন্তু এই ঘটনার পর পুরো দেশ শোকস্তব্ধ হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মন্তব্য করেছেন, 'আজ পুরো স্পেন শোকাচ্ছন্ন।'

মাত্র নয় মাস আগে স্পেনের দক্ষিণাঞ্চলে আরেকটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল। সে সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ালে ৪৫ জন নিহত হন।

সানচেজ আরও বলেন, 'স্পেনের মতো একটি দেশে একই বছরে দুটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।' তিনি উল্লেখ করেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি বা অবহেলার প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২৫তম প্রাইজবন্ডের ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ এম


১২৫তম প্রাইজবন্ডের ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

আগামী রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’। বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা পাবেন।

অনেকেই সারাজীবন উপার্জিত অর্থ কোথায় বিনিয়োগ করবেন, তা নিয়ে চিন্তিত থাকেন। কিছু মানুষ স্থায়ী সম্পদে বিনিয়োগ করেন, অন্যরা সঞ্চয়পত্র বা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন। তবে মধ্যবিত্তদের জন্য প্রাইজবন্ড একটি স্মার্ট সঞ্চয় মাধ্যম হিসেবে বিবেচিত হয়।

সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করার উদ্দেশ্যে সরকার ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ নামের এই বন্ড চালু করেছে। এটি যে কোনো সময় কেনা এবং ভাঙানো সম্ভব। আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ১২৫তম ড্র।

প্রাইজবন্ডের প্রথম পুরস্কার বিজয়ী ৬ লাখ টাকা পাবেন। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৩ লাখ ২৫ হাজার টাকা। তৃতীয় পুরস্কার বিজয়ী ১ লাখ টাকা এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা পাবেন। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেকে ১০ হাজার টাকা পাবেন। ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের বন্ড একই পুরস্কারের জন্য যোগ্য বলে গণ্য হয়।

ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে এবং ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এই ড্রয়ের আওতাভুক্ত হবে। আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

এছাড়া, বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর তারিখে ড্র অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে যদি সাপ্তাহিক বা সরকারি ছুটি পড়ে, তবে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ এম


মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ চারজনের রায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঘোষণা করা হবে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এই রায় প্রদান করবেন।

এর আগে, ৭ অক্টোবর এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। এরপর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

হানিফ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বর্তমানে চার আসামিই পলাতক অবস্থায় রয়েছেন।

প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি: ২৯ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৯ এম


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি: ২৯ অক্টোবর ২০২৬

আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১৩ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিচে উপস্থাপন করা হলো:

নামাজের সময়সূচি

ফজর- ৪টা ৪৭ মিনিট

জোহর- ১১টা ৪৫ মিনিট

আসর- ৩টা ৪৬ মিনিট

মাগরিব- ৫টা ২৬ মিনিট

ইশা- ৬টা ৪০ মিনিট

সূর্যোদয়- ৬টা ০৩ মিনিট

সূর্যাস্ত- ৫টা ২১ মিনিট

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো নিম্নরূপ:

বিয়োগ করতে হবে-

চট্টগ্রাম: -০৫ মিনিট

সিলেট: -০৬ মিনিট

যোগ করতে হবে-

খুলনা: +০৩ মিনিট

রাজশাহী: +০৭ মিনিট

রংপুর: +০৮ মিনিট

বরিশাল: +০১ মিনিট

সূত্র- ইসলামিক ফাউন্ডেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%