ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত কবিরের দাফন সম্পন্ন


যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত কবিরের দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী মো. কবির হাসান মৃধার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে জানাজা শেষে বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

গত ২০ জুন ফ্লোরিডায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ট্রাকচাপায় নিহত হন কবির হাসান মৃধা (৫৫)। তিনি উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছেলে। প্রায় ১৫ বছর আগে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

স্বজনরা জানান, শুক্রবার ভোরে কার্গো বিমানে তার মরদেহ দেশে পৌঁছে। একই সময়ে পৃথক বিমানে দেশে ফেরেন তার স্ত্রী ও ১৬ বছর বয়সি ছেলে রিফাত মৃধা। পরে মরদেহ বরিশাল নগরীর থানা কাউন্সিল এলাকা থেকে গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক মো. রায়হান নিহত

দুপুর আড়াইটায় নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, প্রবাসে থাকলেও দেশের প্রতি তার ছিল গভীর টান। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে তিনি নিয়মিত সহযোগিতা করতেন।

ছাত্রজীবনে কবির হাসান মৃধা উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন ও শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি উজিরপুর উপজেলা বিএনপির দুইবারের অর্থবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: রংপুরের কাউনিয়ায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


লক্ষ্মীপুরে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন

সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন এবং জুয়া বিরোধী আইন কার্যকর করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের সাদ্দার পোল এলাকায় স্থানীয় যুবসমাজের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।

এ সময় বক্তব্য দেন চর রুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ, বিএনপি নেতা শাহজালাল রাজু, জামায়াত নেতা আবুল বাসার, হুমায়ুন কবির, চর রুহিতা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমান রুপম এবং চর রুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেনসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তারা সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান।

এ ছাড়া প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, দোকানে দোকানে জুয়া বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং জুয়া বিরোধী আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি

বিশ্বকাপ ফুটবল প্রদর্শনের স্থানগুলোতে বিশেষ নজরদারি চাইলেন ডিএমপির কর্মকর্তারা। গত সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং মুহসীন হল মাঠে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে হাজির হয়েছিলেন হাজারো সমর্থক। সমর্থকদের মধ্যে উদ্দীপনা যেন সহিংসতায় পরিবর্তিত না হয়, সে কারণে ঢাকার বিভিন্ন অঞ্চলে বড় পর্দায় খেলা দেখার স্থানগুলোতে পুলিশ বিশেষ নজরদারি রাখবে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এই কাজ করবে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বিকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ডিএমপির সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, কোথায় কোথায় এ ধরনের আয়োজন রয়েছে, তা শনাক্ত করে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করার। থানা-পুলিশ এবং ডিবি উভয় পক্ষ থেকেই সেখানে সদস্য মোতায়েন থাকবে, যাতে কোন দুর্ঘটনা না ঘটে।’ তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান, ‘আনন্দ যেন আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বিষাদে পরিণত না হয়। খেলায় হার-জিত তো থাকবেই। নিজের দলের জয় উদযাপন করুন তবে অন্যদের মত ও সমর্থনের প্রতি সহনশীল হতে হবে।’ গত বুধবার রাজধানীর আদাবরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানাতে এ ব্রিফিং আয়োজন করা হয়েছিল। পুলিশ বলছে, গত সোমবার রাতে বিশ্বকাপের ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে ঘিরে কয়েকজন স্থানীয় কিশোর ঢোল ও বাঁশি বাজাচ্ছিল। সেই সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। সেটিকে কেন্দ্র করে বিরোধের জেরে বুধবার রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় স্থানীয় বিএনপির ইউনিট সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় সরাসরি দায়ে বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমান নামে চারজনকে গ্রেপ্তার করে ডিবির তেজগাঁও বিভাগ। শফিকুল ইসলাম জানান, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, রিপনই বাদশাকে ছুরিকাঘাত করেছেন। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।’ পুলিশ আরও জানায়, রিপন ও নিরব আপন ভাই। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মজনু তাদের বাবা। হামলায় আহত স্থানীয় বিএনপির ইউনিট সভাপতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক

গোপালগঞ্জের কোটালীপায় একটি ঘটনা ঘটেছে, যেখানে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ আটক করেছে রেয়াজুল শেখ (৪৩) নামের ভ্যানচালককে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে, উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আটককৃত ভ্যানচালক রিয়াজুল শেখ, উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারুদ্দিন শেখের ছেলে।

ভুক্তভোগীর বাবা কথা বলার সময় বলেন, ‘আমার মেয়ে বাড়ির পাশের মন্দিরের সামনে খেলছিল। ওই সময় ভ্যানচালক রিয়াজুল শেখ তাকে ফুসলিয়ে মন্দিরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি আশপাশের লোকজন দেখে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। আমি তার শাস্তি দাবি করছি।’

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনে ইউরোপের দুই-তৃতীয়াংশ এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


জুনে ইউরোপের দুই-তৃতীয়াংশ এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে

জুন মাসের ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত ইউরোপের দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ তীব্র তাপপ্রবাহের কারণে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হন। এএফপি'র বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য বেরিয়ে এসেছে। বিশ বছর আগে রেকর্ড করা তাপপ্রবাহের পরও মহাদেশটি এখনও কঠোর গরমের মোকাবিলায় সঠিকভাবে প্রস্তুত নয়।

সাম্প্রতিক তাপপ্রবাহে ইউরোপের প্রায় ৪১ কোটি মানুষের বসবাসকারী অঞ্চলে প্রভাব পড়েছে। ২০০৩ সালের ১ থেকে ১৭ আগস্টেরতাপপ্রবাহে এই সংখ্যা ছিল প্রায় ৩২ কোটি, যা তুলনায় বেশি। এএফপি ইউরোপীয় খরা পর্যবেক্ষণ কেন্দ্রের (ইউরোপিয়ান ড্রট অবজারভেটরি) দৈনিক সর্বোচ্চ তাপমাত্রার তথ্য এবং ইউরোপীয় কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের জনসংখ্যার তথ্য ব্যবহার করে এটি নিরূপণ করেছে।

বর্তমানে চলমান তাপপ্রবাহের ফলে ইউরোপের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই কারণে স্কুল এবং সংগীত উৎসব বন্ধ রাখতে হয়েছে। পাশাপাশি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এয়ার কন্ডিশনার) ব্যবহারের প্রসার নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে।

জুন মাসের এই তাপপ্রবাহে ফ্রান্সের মূল ভূখণ্ডের প্রায় পুরো জনসংখ্যা এবং স্পেন ও ইতালির মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ অন্তত একবার ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যে ছিলেন। তাপপ্রবাহটি আইবেরীয় উপদ্বীপ থেকে শুরু হয়ে ইউক্রেন পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। এর মধ্যে বলকান অঞ্চল ও জার্মানিও রয়েছে।

এ এফপি'র বিশ্লেষণ অনুযায়ী, স্পেনের লেইদা শহর ও কাতালোনিয়া অঞ্চলের আশপাশে টানা অন্তত ১৬ দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। পুরো ইউরোপে প্রায় ৫ কোটি মানুষের বসবাসকারী এলাকাগুলোতে তাপপ্রবাহ চলাকালীন অন্তত ১০ দিন দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

মধ্য ও দক্ষিণ ফ্রান্সের প্রায় ১ কোটি ৮০ লাখ, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম স্পেনে ১ কোটি ৫০ লাখের বেশি এবং উত্তর ইতালির প্রধানত পো উপত্যিকা অঞ্চলে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ এ ধরনের তাপমাত্রার পূর্বমুখী হন।

এদিকে, মধ্য ও পূর্ব ইউরোপে এ ধরনের তাপমাত্রা তুলনামূলক কম সময় স্থায়ী হয়েছিল। যেমন, পোল্যান্ডে সর্বোচ্চ তিন দিন এবং ইউক্রেনে সর্বোচ্চ চার দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করেছে। কিন্তু জার্মানি, পোল্যান্ড, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরিতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। একই সঙ্গে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ডও হয়েছে।

ফ্রান্সে গড় তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে, দেশটিতে ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাতগুলোর নতুন রেকর্ডও এই সময় ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%