বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৬:৪৭ পি.এম
কক্সবাজারের টেকনাফে একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টার সময় টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এই অভিযানের সময় সন্দেহভাজন দুই নারীর তল্লাশি চালানো হয় এবং তাদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
কোস্ট গার্ড আরও জানায়, জব্দ করা ইয়াবা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর সদর উপজেলা বালিয়া কাজির বাজার দাখিল মাদ্রাসার সীমানাপ্রাচীর ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরের সময়, মাদ্রাসার সামনে সড়কের পাশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সীমানাপ্রাচীর ভেঙে ফেলায় বর্তমানে শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
মানববন্ধনে প্রতিবাদকারীরা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারের দুপুরে, টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের উদ্যোগে, সিভিল সার্জনের সভাপত্বিতে এই সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুস্তাবীন, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক জুলেখা খানম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শিমু সাহা, এবং জেলার সাবেক ইপিআই সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন।
সভা চলাকালীন জানানো হয়, এই বছর ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৫৩২ শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ৬৫৬ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল প্রদান করা হবে। এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলায় ৩০২০টি কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও ৫১৪ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী এই কার্যক্রমে নিয়োজিত থাকবেন। আগামী রবিবার নির্ধারিত ইপিআই কেন্দ্রে শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন সামরিক ঘাঁটিসহ বিদেশী সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইরান, যা পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। এসব সেনা কার্যক্রম গুটিয়ে নিলে স্থিতিশীলতা এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে তেহরানের একজন কর্মকর্তার বক্তব্য।
এই মন্তব্য বৃহস্পতিবার (২৫ জুন) ভারতের হরিয়ানার গুরুগ্রামে অনুষ্ঠিত একাদশ ব্রিকস জ্বালানিমন্ত্রীদের বৈঠকের সময় গৃহীত হয়েছে। পাকনেজাদ বলেন, ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি সহযোগিতা জোরদার করতে ইরান নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালনে প্রস্তুত।
যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসী যুদ্ধ চলছে, তখন দেশটির তেল, গ্যাস, শোধনাগার ও পেট্রোকেমিক্যাল অবকাঠামোর ওপর হামলাগুলোকে বিশ্বের জ্বালানি নিরাপত্তার বিরুদ্ধে এক অন্ধ যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়েছে। মন্ত্রী এসব হামলাকে উল্লেখ করে বলেন, এসব কর্মকাণ্ডে বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়েছে, তেল শিল্পের কর্মীদের প্রাণহানি ও পরিবেশগত বিপর্যয় ঘটেছে, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং পার্সি উপসাগরীয় অঞ্চলের হাজার হাজার পরিবারের জন্য অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, এই ধরনের কর্মকাণ্ড জ্বালানি বাজারের অস্থিতিশীলতা, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বাড়াতে ভূমিকা রেখেছে। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
পাকনেজাদ ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, ভূ-রাজনৈতিক ঝুঁকি, বাজারের অস্থিরতা, জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ এবং বিনিয়োগ সীমাবদ্ধতার প্রেক্ষাপটে বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা এবং বাস্তবসম্মত নীতি প্রণয়ন প্রয়োজনের ওপর জোর দেন। তিনি বলেন, ভবিষ্যতের চাহিদা মেটাতে সব ধরনের জ্বালানি উৎস ও প্রযুক্তির অবদান রাখা জরুরি, কারণ ২০৫০ সাল পর্যন্ত বিশ্বব্যাপী জ্বালানি চাহিদার অর্ধেকের বেশি তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে মেটানো হবে বলে আশা করা হচ্ছে। ক্রমবর্ধমান জ্বালানি মূল্য-শৃঙ্খলজুড়ে সক্ষমতা, স্থিতিশীলতা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘ব্রিকস জ্বালানি নিরাপত্তা অংশীদারিত্ব’ গড়ে তোলার প্রস্তাবও দেন।
ব্রিকস বৈঠকের ফাঁকে পাকনেজাদ দক্ষিণ আফ্রিকার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কোগোসিয়েনৎশো রামোকগোপার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়েছে। উভয় কর্মকর্তা তেহরান ও প্রিটোরিয়ার মধ্যে জ্বালানি-সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্বের নতুন সুযোগ অনুসন্ধানের বিষয়ে মতবিনিময় করেন।
ভারত সফরের সময় পাকনেজাদ ভারতের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গেও আলোচনা করেন। একাদশ ব্রিকস জ্বালানিমন্ত্রীদের বৈঠকটি ২৫ ও ২৬ জুন অনুষ্ঠিত হয়েছে। ব্রিকসে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতসহ ১১টি প্রধান উদীয়মান অর্থনীতি ও উন্নয়নশীল দেশকে একত্রিত করেছে।
সূত্র: ইরানা নিউজ, ডন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই।
তিনি আগামীকাল শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুন) দেওয়া একটি বাণীতে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। তাই আশুরার মহান শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আসুন আমরা সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় করি। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে নিজেদের আরো নিবেদিত করি।’
তারেক রহমান বলেন, ‘হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখে পালিত হয় পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে এটি এক অনন্য তাৎপর্যপূর্ণ দিন। এটি শুধু শোক ও স্মরণে সীমাবদ্ধ নয়; বরং সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ ও নৈতিক দৃঢ়তার চিরন্তন শিক্ষা ধারণ করে।’
তিনি বলেন, ‘কারবালার ঘটনা মানব ইতিহাসের এমন এক অবিস্মরণীয় অধ্যায়, যা যুগে যুগে মানুষকে সত্যের পক্ষে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে অনুপ্রাণিত করে আসছে।’
মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং আদর্শের প্রতি অবিচল থাকার যে শিক্ষা কারবালা আমাদের দিয়েছে, তা আজও সমগ্র মানবজাতির জন্য প্রেরণার উৎস জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে প্রায় চৌদ্দশ বছর আগে কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) তার পরিবারের সদস্য ও বিশ্বস্ত সঙ্গীদের নিয়ে জুলুম, অন্যায় ও স্বৈরাচারের কাছে মাথা নত না করে শাহাদতের মহান মর্যাদা বরণ করেছিলেন। তার এই আত্মত্যাগ কারবালাকে সত্য ও ন্যায়ের জন্য সংগ্রামের এক অবিনাশী প্রতীকে পরিণত করেছে।’
পবিত্র আশুরা উপলক্ষ্যে দেওয়া বাণীতে তারেক রহমান সর্বশেষ রসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং একই সঙ্গে কারবালার মর্মন্তুদ ঘটনায় শাহাদতবরণকারী তার পরিবারের সদস্য ও সঙ্গীদে পবিত্র স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এ ছাড়াও তিনি এই শোকাবহ দিনে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ