ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

অননুমোদিত ছবি-ভিডিও ধারণে চটলেন অভিনেত্রী


অননুমোদিত ছবি-ভিডিও ধারণে চটলেন অভিনেত্রী

বলিউড তারকাদের সঙ্গে পাপারাজ্জিদের ছবি তোলার দ্বন্দ্ব নতুন বিষয় নয়। সম্প্রতি সোনাক্ষী সিনহা এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। এর আগে জয়া বচ্চন একাধিকবার অভিযোগ জানিয়েছেন, এবার একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী নেহা ধুপিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন নেহা। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিজের অজান্তে কিংবা আপত্তি সত্ত্বেও পেছন দিক থেকে ছবি ও ভিডিও ধারণ করা হচ্ছে।

ভিডিওতে নেহা বলেন, ‘অসভ্যের মতো পেছন দিক থেকে ছবি-ভিডিও কেন তোলেন? বন্ধ করুন এগুলো।’ তিনি শুধু নিজের জন্য নয়, সব শিল্পীর ক্ষেত্রেই এমন আচরণ অনুচিত বলেও মন্তব্য করেন। নেহার ভাষায়, ‘শুধু আমার নয়, কারো ক্ষেত্রেই এটা করা উচিত নয়। বারবার বলতে বলতে আমরা ক্লান্ত।

আরও পড়ুন: হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর পুনরায় চালু করল সৌদি আরব

এসব আর চলবে না। আমরা আপনাদের সঙ্গে সম্মান রেখেই কথা বলি, আপনারাও সেই সম্মান বজায় রাখুন।’

অভিনেত্রীর এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়াতে আলাপ আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, কারো আপত্তি থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট ভঙ্গিতে ছবি বা ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। বিশেষ করে নারী তারকারা এ ধরনের ঘটনার বেশি শিকার হন।

এছাড়া, অভিযোগ উঠেছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ‘ভিউ’ পাওয়ার আশায় এমন ভিডিও তৈরি করা হয়। অন্যদিকে, কিছু লোকের ভিন্ন মত রয়েছে। তাদের দাবি, জনসমক্ষে তারকাদের ছবি বা ভিডিও ধারণ করা সাংবাদিক ও আলোকচিত্রীদের পেশাগত দায়িত্বের অংশ। তাই সংবাদ সংগ্রহের সীমা কোথায় শেষ হবে এবং ব্যক্তিগত গোপনীয়তা কোথা থেকে শুরু হবে— সেই প্রশ্ন নতুন করে উঠেছে।

তবে নেহা ধুপিয়া প্রথম নন। এর আগে জাহ্নবী কাপুর, রশ্মি দেশাই, শানায়া কাপুর এবং আয়েশা খানসহ একাধিক অভিনেত্রী অভিযোগ করেছেন, তাঁদের পেছন দিক থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তারা সবাই এই প্রবণতাকে অস্বস্তিকর, অসম্মানজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন: জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

বিনোদন অঙ্গনের পর্যবেক্ষকদের মতে, ডিজিটাল যুগে ‘পাপারাজ্জি সংস্কৃতি’ আগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। কয়েক সেকেন্ডের একটি ভিডিও বা ভাইরাল ক্লিপ লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে।

সেই প্রতিযোগিতায় অনেক সময় পেশাগত নৈতিকতার সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে। আর তাতেই বারবার প্রশ্নের মুখে পড়ছে তারকাদের ব্যক্তিগত পরিসর, সম্মতি ও মর্যাদার বিষয়টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় ১৬৩ নতুন রোগী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় ১৬৩ নতুন রোগী হাসপাতালে

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন রোগী।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের এবং তিনি একজন নারী। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সদ্য সমাপ্ত জুন মাসে–১৩ জন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে এবং মে ও জুলাই মাসে ১ জন করে মারা গেছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১০০ জন পুরুষ এবং ৬৩ জন নারী। এই সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যেখানে ভর্তি হয়েছেন ৪৬ জন। তার পর চট্টগ্রামে ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ জনে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৯৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৬৭ জন নারী। মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জুন মাসে, যেখানে ২ হাজার ৯০৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, মে মাসে ৭১৪ জন, এপ্রিলে ৬৪০ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন এবং মার্চে ৩৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিভাগভিত্তিক মোট আক্রান্তের চিত্রে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (১,৬৭৫ জন)। এর পর চট্টগ্রাম বিভাগ (১,১৬৭ জন)। ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৮৮৮ জন এবং উত্তর সিটিতে (ডিএনসিসি) ৫৪০ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৭৯৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৬১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ভ্যাপসা গরম কমার কোনো ইঙ্গিত নেই। তবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দেশের বিভিন্ন এলাকায় রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

বুধবার বিকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টার মধ্যে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার অন্য এক বার্তায় বলা হয়েছে, মৌসুমিবায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার জেলা পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


সব ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার জেলা পুলিশের

বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর যে সব ধর্মের মানুষের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করবে। চট্টগ্রাম জেলা পুলিশ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালনের পরিবেশ নিশ্চিত করার জন্য সার্বক্ষণিকভাবে তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, এমন মন্তব্য করেছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

বুধবার (১ জুলাই) চট্টগ্রাম জেলার জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। এই মতবিনিময়সভার আয়োজন করা হয়েছে পরিচিতি, পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে।

সভার শুরুতে পূজা উদযাপন কমিটির উপস্থিত নেতারা জেলার বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং নিরাপত্তাসংক্রান্ত আরো বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মো. মাসুদ আলম বক্তব্যে বলেন, জেলায় প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলো সচল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটিগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা জনবান্ধব, পেশাদার এবং নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের জান-মাল এবং উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম একটি অঙ্গীকার। এই লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন ভূমিকা পালন, স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার পানি কমলেও কুড়িগ্রামে শেষ হয়নি দুর্ভোগ, কৃষকের ৫০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


বন্যার পানি কমলেও কুড়িগ্রামে শেষ হয়নি দুর্ভোগ, কৃষকের ৫০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

কুড়িগ্রামে ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদের পানি দ্রুত কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এসব নদীর পানি ৩০ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত নেমেছে। কিন্তু উজানের ঢল ও বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বুধবার (১ জুলাই) সকালে পানি উন্নয়ন বোর্ডের সূত্রে এসব তথ্য জানা গেছে।

পানি কমতে শুরু করলেও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। নিম্নাঞ্চলের অনেক এলাকায় পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। বিভিন্ন এলাকায় কাঁচা সড়ক পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।

এদিকে বন্যার পানিতে জেলার প্রায় ৫০০ হেক্টর জমির পাট, আমনের বীজতলা, সবজি ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। একই সঙ্গে পানি কমা-বাড়ার মধ্যেই জেলার বিভিন্ন নদীতে ভাঙন শুরু হয়েছে। বর্তমানে প্রায় ৩৫টি পয়েন্টে নদীভাঙন অব্যাহত রয়েছে। এতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নিরূপণের কাজ করছে। পানি যদি আরও নেমে যায়, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেছেন, বর্তমানে অধিকাংশ নদীর পানি কমলেও আগামী দুই দিনের মধ্যে আবারও নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তাই নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%