ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমিসেবায় তথ্য চুরি ও সাইবার হামলা ঠেকাতে নতুন নির্দেশিকা জারি


ভূমিসেবায় তথ্য চুরি ও সাইবার হামলা ঠেকাতে নতুন নির্দেশিকা জারি

নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে ‘ভূমিসেবায় সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা’ জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

এই নির্দেশিকার লক্ষ্য হল ডিজিটাল ভূমিসেবায় তথ্যের গোপনীয়তা, অখণ্ডতা এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করা। নির্দেশিকার মধ্যে তথ্য ব্যবস্থাপনা, সাইবার হামলা প্রতিরোধ, তথ্য সংরক্ষণ এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণে একগুচ্ছ বাধ্যতামূলক নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জারি করা নির্দেশিকা ভূমি মন্ত্রণালয়, এর অধীনস্থ সব দপ্তর-সংস্থা, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট ভেন্ডর ও পরামর্শক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

বিভিন্ন আইন ও বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্দেশিকাটি প্রণয়ন করা হয়েছে। ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’, ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬’-এর সঙ্গে এটি সমন্বিত।

নির্দেশিকা লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশিকা অনুসারে, ডিজিটাল ভূমিসেবায় সংরক্ষিত তথ্যের গোপনীয়তা (Confidentiality), অখণ্ডতা (Integrity) এবং প্রয়োজনের সময় তথ্যের প্রাপ্যতা (Availability) নিশ্চিত করাই উদ্দেশ্য। সাইবার হামলা, তথ্য চুরি, অননুমোদিত প্রবেশ এবং তথ্য বিকৃতির ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়েও এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিবের নেতৃত্বে ‘ইনফরমেশন সিকিউরিটি গভর্ন্যান্স কমিটি’ গঠন করা হবে।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

তথ্যের নিরাপত্তা কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের জন্য একজন চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিসো) নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, তথ্যের গুরুত্ব ও সংবেদনশীলতার ভিত্তিতে তথ্যকে চারটি শ্রেণিতে ভাগ করা হবে। এগুলো হলো, সাধারণ, অভ্যন্তরীণ ব্যবহার, গোপনীয় এবং অতি সংরক্ষিত।

জাতীয় ভূমি ডাটাবেজ, প্রশাসনিক প্রবেশাধিকার (অ্যাডমিনিস্ট্রেটর ক্রেডেনশিয়াল) এবং নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যকে ‘অতি সংরক্ষিত’ হিসেবে বিবেচনা করা হবে এবং এসব তথ্যের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তথ্যে প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ‘লিস্ট প্রিভিলেজ’ (Least Privilege) নীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ কোনও কর্মকর্তা বা কর্মচারী তার দায়িত্ব পালনের জন্য যতটুকু তথ্য প্রয়োজন, কেবল ততটুকুতেই প্রবেশাধিকার পাবেন।

আরও পড়ুন: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত

এতে অপ্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি এবং তথ্যের অপব্যবহারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছে মন্ত্রণালয়।

ব্যবহারকারী শনাক্তকরণ ও অ্যাকাউন্ট নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সব অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) বাধ্যতামূলক করা হয়েছে।

অর্থাৎ পাসওয়ার্ডের পাশাপাশি ওটিপি বা অন্য অতিরিক্ত পরিচয় যাচাই ব্যবস্থা ব্যবহার করতে হবে। একই সঙ্গে অন্তত ১২ অক্ষরের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য সংরক্ষণে অঊঝ-২৫৬ এনক্রিপশন এবং তথ্য আদান-প্রদানে ঞখঝ ১.২ বা তার উচ্চতর নিরাপত্তা প্রোটোকল ব্যবহারের নির্দেশনা রয়েছে।

আরও পড়ুন: ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন কার্যকর হবে: সড়কমন্ত্রী

নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ারওয়াল, ইনট্রুশন ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন সিস্টেম (আইডিএস/আইপিএস) এবং নিয়মিত ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং (ভিএপিটি) পরিচালনার কথাও বলা হয়েছে।

এ ছাড়া সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (সিম) প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নজরদারি চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

ডিজিটাল ভূমিসেবার কার্যক্রম চালু রাখা এবং নিরাপত্তা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য বিজনেস কন্টিনিউিটি অ্যান্ড ডিজাস্টার রিকভারি (বিসিডিআর) পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া নিয়মিত ব্যাকআপ সংরক্ষণ, পুনরুদ্ধার সক্ষমতা যাচাই এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প সেবা চালুর প্রস্তুতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসায় নতুন নির্দেশনা

নির্দেশিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের কথা উল্লেখ রয়েছে।

এসব প্রযুক্তি চালুর আগে সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তথ্যের গোপনীয়তা রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্টরা মনে করেন, ডিজিটাল ভূমিসেবায় নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভূমি প্রশাসনে সুশাসন, তথ্যের নিরাপদ ব্যবহার এবং নাগরিক আস্থা বৃদ্ধিতেও এটি কার্যকর হবে।

আরও পড়ুন: আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে মোবাইল কোর্টে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


ফরিদপুরে মোবাইল কোর্টে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর শহরে খাদ্যপণ্যে বিষাক্ত রং ও কেওড়া জল ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে দুটি বিরিয়ানি ব্যবসাপ্রতিষ্ঠানকে।

বুধবার, জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পশ্চিম খাবাসপুর মেডিকেল বাজারের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম।

অভিযান চলাকালে দুইটি পাশাপাশি অবস্থিত হাজি বিরিয়ানি প্রতিষ্ঠানে খাদ্যপণ্যে বিষাক্ত রং ও কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য-সংক্রান্ত প্রযোজ্য আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ পরে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান।

জেলা প্রশাসন জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলছাত্রকে গুলির ঘটনায় কুমিল্লায় প্রধান অভিযুক্ত আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


স্কুলছাত্রকে গুলির ঘটনায় কুমিল্লায় প্রধান অভিযুক্ত আটক

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসার কারণে সংঘর্ষের সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত আবু হানিফ ওরফে অপুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এই গ্রেফতারের সময় কুমিল্লা শহরে সংঘর্ষের জন্য ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ জুন রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় 'অপু গ্রুপ' ও 'সাব্বির গ্রুপ'-এর মাঝে উত্তেজনা তৈরি হয়। এর ফলস্বরূপ ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলি বিনিময় সংঘটিত হয়। এ ঘটনায় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ঘটনাটি নাটকীয়ভাবে দেশজুড়ে আলোচনা সৃষ্টি করলে পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ একটি বিশেষ অভিযান শুরু করে।

এর আগে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয় এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনার মূলহোতা আবু হানিফ ওরফে অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করতে কিছুটা সময় লাগে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে বুধবার ভোরে প্রায় ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয় জেলা গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটো ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম জানান, আবু হানিফ ওরফে অপুর বিরুদ্ধে অস্ত্র, মাদক সহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ইথান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্র দুই বছরে পাঁচ দফা বদলি পুলিশ কর্মকর্তা রাকিবুলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


মাত্র দুই বছরে পাঁচ দফা বদলি পুলিশ কর্মকর্তা রাকিবুলের

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ রাকিবুল ইসলামকে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পরিকল্পনার মাত্র ৩ দিনের মাথায় খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের জারি করা প্রজ্ঞাপনে বদলির কারণ হিসেবে শুধুমাত্র ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও ঘটনাটি নিয়ে পুলিশের ভেতরে-বাইরে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, ডিবি হেফাজতে এক যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত চলমান থাকায় এই বদলিকে ঘিরে নানা প্রশ্ন উত্থিত হয়েছে।

পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখা থেকে ২৯ জুন জারি করা প্রজ্ঞাপনে ফরিদপুর জেলা পুলিশে কর্মরত বিভাগীয় পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ রাকিবুল ইসলামকে প্রশাসনিক কারণে খুলনা রেঞ্জে বদলির আদেশ দেয়া হয়। একই প্রজ্ঞাপনে আগামী ৮ জুলাইয়ের মধ্যে তাকে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ৯ জুলাই থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

জানা গেছে, রাকিবুল ইসলাম ১৫ জুন ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি থেকে ফরিদপুর জেলা পুলিশে যোগদান করেন। এরপর ২৫ জুন ডিবির তৎকালীন ওসি আলমগীর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরবর্তী দিন ২৬ জুন তাকে ডিবির ওসি হিসেবে দায়িত্ব পাওয়া যায়। তবে, দায়িত্ব গ্রহণের মাত্র ৩ দিনের মাথায় তাকে বদলির আদেশ দেয়া হয়েছে।

এই আকস্মিক বদলির পেছনে আদৌ প্রশাসনিক কারণ রয়েছে, নাকি চলমান তদন্তের প্রভাব রয়েছে, এই বিষয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। প্রসঙ্গত, ২৩ জুন ফরিদপুরের মধুখালী থানার একটি ঘটনায় ইসতিয়াক আহমদ প্রান্ত নামের এক ছাত্রলীগ কর্মীকে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরবর্তী দিন ২৪ জুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর পর ২৫ জুন, তৎকালীন ডিবি ওসি আলমগীর হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়, পরে রাকিবুল ইসলামকে ডিবির ওসি করা হয়।

বর্তমানে তদন্তটি পরিচালনা করছে পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ তদন্ত দল। পুলিশের একাধিক সূত্রের দাবি, যখন তদন্তকারী দল ফরিদপুরে আসে, তখন রাকিবুল ইসলাম সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই বিষয়টি সম্ভবত যথাযথভাবে বিবেচনায় আসেনি। ফলে তদন্ত সংশ্লিষ্ট প্রশাসনিক মূল্যায়নে কোন ভুল-বোঝাবুঝি তৈরি হতে পারে। যদিও এ বিষয়ে কোনো প্রশাসনের ব্যাখ্যা পাওয়া যায়নি।

বদলির বিষয়ে রাকিবুল ইসলাম বলেছেন, ফরিদপুরে যোগদানের পর থেকে বদলির আগ পর্যন্ত তিনি মাত্র কয়েকটি কর্মদিবস দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তিনি কোনো অভিযান পরিচালনা করেননি এবং কোনো অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিল না। তাই প্রশাসনিক কারণে তার বদলি হওয়া নিয়ে বিষয়টি তিনি নিজেই বুঝতে পারছেন না। তিনি আরও জানান, গত দুই বছরে তাকে ৫ বার বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জ থেকে বরিশাল রেঞ্জ, পরে আবার ঢাকা রেঞ্জ, এরপর ট্যুরিস্ট পুলিশ, পুনরায় ঢাকা রেঞ্জ এবং সর্বশেষ খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। বারবার বদলির ফলে তিনি ও তার পরিবার চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম বলেন, ‘বিষয়টি পুলিশ সদর দপ্তরের। বদলির কারণ সম্পর্কে তারা ভালো বলতে পারবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গুরু’কে না মানলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


‘গুরু’কে না মানলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তেহরান তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে লক্ষ্য করে মন্তব্য করেছেন বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের জনগণ এবং নেতৃত্বের বিরুদ্ধে যেকোনও ধরণের হুমকির সঠিক জবাব তাৎক্ষণিক ও শক্তিশালীভাবে দেওয়া হবে।

মঙ্গলবার আরাগচি এক বিবৃতিতে বলেন, “আমাদের জনগণ এবং দেশের নেতৃত্বের বিরুদ্ধে যেকোনও ধরনের হুমকি তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়ার মুখে পড়বে।”

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ পূর্বে মন্তব্য করেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার জন্য চিহ্নিত করা হয়েছে’। তিনি এও অভিযোগ করেছেন যে ইরান বিভিন্ন ধরনের ছাড় আদায়ের চেষ্টা করছে আলোচনা মাধ্যমে এবং দেশটিকে কখনও পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।

কাটজের বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, ইরানিরা ‘দক্ষ ব্যবসায়ীর মতো’ আলোচনা করে সুবিধা অর্জনের চেষ্টা করছে। তবুও, তিনি বলছেন, ইসরায়েল কখনওই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।

আরাগচি কাটজের বক্তব্যের জবাব দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন, “ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো সমস্ত পক্ষের জন্য স্পষ্ট এবং উন্মুক্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেল আবিবে তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা তাদের অভিভাবক তথা গুরুর কথা না শোনে, তাহলে ইরান তাদের শিক্ষা দেবে।”

আরাগচির এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের অবস্থা তুলে ধরেন এবং বলেন, ইসরায়েলকে সংযত রাখার দায়িত্ব ওয়াশিংটনের।

বিশ্লেষকদের মতে, ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।

সাম্প্রতিক সময়ে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে বাকযুদ্ধ ও কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষের এমন কঠোর ভাষার বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে, ইসরায়েল তেহরানকে অভিযোগ করে আসছে যে তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করার চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%