ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢামেকের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু


ঢামেকের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

রাজধানীর শাহবাগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া বেগম (২০) নামে এক রোগীর মৃত্যু ঘটে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে রিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়া বেগমের বাবা লতিফ মল্লিক জানান, তিন দিন আগে শারীরিক অসুস্থতার কারণে মেয়েকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ভোর সাড়ে ৩টার দিকে পাশের রোগীর স্বজনরা তাকে অবহিত করেন যে, রিয়া বারান্দার দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি দৌড়ে গেলেও তার আগেই রিয়া অষ্টম তলা থেকে নিচে লাফিয়ে পড়েন।

আরও পড়ুন: টিনের চালের নিচে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, অ্যানেসথেসিয়া চিকিৎসক নেই

প্রত্যক্ষদর্শীরা সাহায্য করতে গিয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন, কিন্তু তিনি কারো কথাই শোনেননি। নিচে একটি প্রাইভেট কারের ওপর পড়ে গুরুতর আহত হন তিনি।

 

লতিফ মল্লিক আরো জানান, এসএসসি পাস করার পর প্রায় সাড়ে চার বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল-আমিনের সঙ্গে রিয়ার বিয়ে হয়েছে। প্রায় দুই বছর আগে তার স্বামী সর্বশেষ দেশে এসে আবার বিদেশে ফিরে যান। দীর্ঘদিন চিকিৎসা করেও সন্তান না হওয়ায় রিয়া মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের অভিযোগ, গত প্রায় ১০ দিন ধরে তার আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। তিনি অসংলগ্ন কথা বলতেন, কখনও জিজ্ঞেস করতেন, ‘এটা কোন দেশ? আমি কোন দেশে আছি?’ এছাড়া জিহ্বায় ঘা ও অন্যান্য শারীরিক সমস্যার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানাকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: পুলিশ সদর দপ্তরে সংযুক্ত হলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

রিয়া বেগমের গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলার ভাদুরডাঙ্গি গ্রামে অবস্থিত। তিনি কৃষক লতিফ মল্লিকের মেয়ে। রিয়া এক ভাই ও এক বোনের মধ্যে বড়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


নওগাঁ এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

অদ্য ৩১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে, নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিবেশে বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ-এর সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন মহোদয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এবং বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম৮।

উল্লেখ্য যে, রাজশাহী রেঞ্জের ৮টি জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নওগাঁ ও বগুড়া জেলার প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, পরিচয় যাচাই, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ শৃঙ্খলা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়। পরীক্ষার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেন উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, যাতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দায়িত্বরত পুলিশ সদস্য ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুষ্ঠু ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ নিয়ে বড় সংকটে ফিফা, আরও ৪১ দেশের আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


বিশ্বকাপ নিয়ে বড় সংকটে ফিফা, আরও ৪১ দেশের আপত্তি

বিশ্বকাপসহ নিজেদের প্রধান ফুটবল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। এবার এই বয়কটের তালিকায় যুক্ত হয়েছে আরও ৪১টি দেশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে সর্বসম্মতিক্রমে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম বিবিসি ও দ্য অ্যাথলেটিকের সূত্রে নিশ্চিত করা হয়েছে।

যদিও উয়েফার সদস্য দেশগুলোর মতো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করেনি, তবে মধ্য ও উত্তর আমেরিকান ফুটবল সংস্থার (কনকাকাফ) ৪১টি দেশ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

এক বিবৃতিতে কনকাকাফ জানিয়েছে, বৈঠকের সময় সদস্যরা প্রস্তাবটি নিয়ে যথাযথ প্রক্রিয়ার ঘাটতি, চাপিয়ে দেওয়া কৃত্রিমভাবে সংক্ষিপ্ত সময়সীমা এবং ফিফার সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্বারা যেকোনো পর্যালোচনার বা অনুমোদনের অযৌক্তিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

‘এছাড়াও ইতিহাসের সবচেয়ে লাভজনক ফিফা বিশ্বকাপের পর নতুন এবং বিদ্যমান ফিফা ফরোয়ার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগের প্রয়োজনীয়তা মাথায় এনে প্রশ্ন তোলা হয়েছে।’

বিবৃতিতে এটি আরও বলেছে যে, এই আলোচনাটি আরও স্বচ্ছতা ও সঠিক শাসনের প্রয়োজনীয়তাকে পুনর্ব্যক্ত করেছে। এই সমস্ত কারণে কনকাকাফ এবং এর ৪১টি সদস্য সংস্থা... প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে ২ হাজার কোটি ডলার মূল্যের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। উক্ত প্রস্তাব অনুযায়ী, এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নালের নেতৃত্বে আছেন জশুয়া কুশনার, যিনি সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে আলোচনায় রয়েছেন।

ফিফা সভাপতি ইনফান্তিনো সদস্যদেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন যে, পরিকল্পনাটি অনুমোদন পেলে ২০২৭-৩১ চক্রে ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির অনুদান ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলারে নেওয়া হবে। সেইসাথে এককালীন আরও ২ কোটি ডলার দেওয়ার প্রস্তাব রয়েছে সমর্থনকারী সদস্যদের। তবে প্রস্তাবটি পাস না হলে অনুদান দাঁড়াবে ১ কোটি ডলারে, অর্থাৎ প্রতিটি সদস্যদেশ ৩ কোটি ডলার কম পাবে।

ফিফার ২১১ সদস্যদেশের ভোটে আগামী ১৯ সেপ্টেম্বর এই প্রস্তাবের ভাগ্য নির্ধারণ হবে। অনুমোদনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এবং ফিফা কাউন্সিলের সমর্থন প্রয়োজন। তাই ইউরোপের পাশাপাশি অন্যান্য কনফেডারেশনগুলোর সমর্থন পাওয়া এখন উয়েফার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে কনকাকাফের বর্তমান প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত তাদের আরও শক্তিশালী করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বনানীতে নিজ বসতঘর থেকে ইমরান হোসেন অনিক (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোর বেলা তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ইমরান হোসেন অনিক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, শুক্রবার ভোর ৫টার দিকে কড়াইল জামাইবাজার জামান মিয়ার বাড়ির ভাড়াটিয়ার দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমাকে সিঙ্গেল দেখতেই পছন্দ করে সবাই’ পরীমনির মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


‘আমাকে সিঙ্গেল দেখতেই পছন্দ করে সবাই’ পরীমনির মন্তব্য

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে তাঁর বিয়ে নিয়ে নতুন করে তৈরি হয় নানা জল্পনা। এবার ব্যক্তিজীবন, গ্রেপ্তারের অভিজ্ঞতা ও চলমান আইনি লড়াইসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর শুটিং ক্লাবে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পরীমনি। এ সময় তিনি নিজের ব্যক্তিগত জীবন, গ্রেপ্তারের অভিজ্ঞতা, চলমান মামলা এবং ভবিষ্যতে আবারও বিয়ের সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিয়ে ও ব্যক্তিজীবন প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ আমি জানি না।’ এছাড়া গ্রেপ্তারের ঘটনা প্রসঙ্গেও কথা বলেন পরীমনি। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘জেল থেকে আসার পর এ বিষয়ে আমি একবারও কথা বলিনি। আমার শুধু মনে হয়েছে, সত্য একদিন ব্লাস্ট করে। আপনি যতই চাপা দিয়ে রাখেন, কোনো না কোনোভাবে তা বেরিয়ে আসে। যেমন কোনো অপরাধই নিখুঁত নয়, তেমনি কোনো সত্যও চিরদিন চাপা থাকে না।’ গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, গ্রেপ্তারের সময় কোনো ওয়ারেন্ট ছিল না এবং এমনকি তাঁর বাসায় তল্লাশি চালানোর অনুমতিও সংশ্লিষ্টদের কাছে ছিল না। পরীমনি জানান, পরবর্তী সময়ে পুরো ঘটনার বিবরণ শোনার পর তাঁর মনে হয়েছে, অনেক কিছুই পরিকল্পিতভাবে করা হয়েছিল। তবে এ নিয়ে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এই ছয় বছরে ধৈর্যই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি যে কী পরিমাণ হ্যাপি, মনে হয়েছে যে আমার দুইটা পাখা হয়েছে, আমি অনেক রিলিফ হয়ে গেছি, মনে হয় ঘাড় থেকে সমস্ত বোঝা নেমে গেছে।’ আইনি প্রক্রিয়ার বিষয়ে নিজের আস্থার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি কখনো রাষ্ট্রকে চাপ দিইনি বা আহাজারি করিনি। আমি আইনের ওপর বিশ্বাসী। যতদিন সময় লাগুক, যত বছর হাজিরা দিতে হোক, আমি দেব। আমার বিশ্বাস, একদিন আদালত আমাকে নির্দোষ ঘোষণা করে সম্মান ফিরিয়ে দেবে।’ দেশে শিল্পীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন পরীমনি। তাঁর মতে, শুধু শিল্পী নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শিল্পী, রিকশাচালক কিংবা অন্য যে কেউ—সবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানি ও হেনস্তা থেকে মুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%