ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মিরপুরে দেয়াল ধসে নিহত ১, আহত অন্তত ৭ জন


মিরপুরে দেয়াল ধসে নিহত ১, আহত অন্তত ৭ জন

রাজধানীর মিরপুরের লাভ রোডে দেয়াল ধসে ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এটি মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টার সময় ঘটে। নিহত নারীর নাম নাসিমা। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্যকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে টিসিবির পণ্য পরিবাহী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

নিহত নারীর মৃত্যু ঘটে টিসিবির পণ্য নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেওয়াল ধসে পড়ার কারণে। নিহত নারী স্থানীয় একজন বস্তির বাসিন্দা।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন উপলক্ষে আসছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সূত্রে মঙ্গলবার (২৮ জুলাই) এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান। এছাড়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আবদুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রী এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলমসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পর, অতিথিরা তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। বক্তৃতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে: পানিসম্পদমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তিনি বলেছেন, বিএনপি ঐক্যে বিশ্বাসী।

মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে ২৪-এর জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, বৈষম্যহীন দেশ গড়তে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ্যানি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়কেন্দ্রিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়।

নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ধারাবাহিকভাবে ১৬ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে এবং জুলাই আন্দোলনে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাওয়ালাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল।

মন্ত্রী আরো জানান, বাংলাদেশে আর কখনও ফ্যাসিবাদ কায়েম হবে না এবং কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বিরোধীদলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, পার্লামেন্টে এক আচরণ বাহিরে ভিন্নরূপের এই নীতি পরিহার করা উচিত।

মন্ত্রী অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরোধীদলকে বিরত থাকতে বলেছেন। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন এবং সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ)সাতক্ষীরা

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন

নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেছে কালীগঞ্জের জাকির হোসেন (জাকারিয়া)। নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ জাতীয় পর্যায়ের খেলায় ১০০ মিটার দৌড়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কাঁকশিয়ালি গ্রামের মাহবুবুর রহমানের পুত্র জাকির হোসেন শ্রেষ্ঠ ও দ্রুততম মানবের খেতাব অর্জন করেছেন। গত সোমবার (২৭ জুলাই) ঢাকা কমলাপুর স্টেডিয়ামে বিকাল ৪:০০ টায় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার কালিগঞ্জের জাকির হোসেন ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম দ্রুত মানব হওয়ার গৌরব অর্জন করেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কাঁকশিয়ালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে জাকির হোসেন নতুন কুড়ি এক্সপোর্ট ২০২৬ এ অংশগ্রহণ করে ইতিপূর্বে উপজেলা, জেলা, খুলনা বিভাগ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং জাতীয় পর্যায়েও তার ধারাবাহিকতা ধরে রেখেছেন। প্রতিযোগিতা শেষে জাকির হোসেনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কার হিসেবে তিনি মেডেল, ক্রেস্ট, ও নগদ টাকা গ্রহণ করেন। জাকির হোসেন নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম ও দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করায় কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, অধিবেশনে সভাপতিত্ব করবেন খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, অধিবেশনে সভাপতিত্ব করবেন খলিলুর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যাবেন। তিনি ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।

এ তথ্য প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গেছে। সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের নিউইয়র্কের প্রথম সফর হবে। প্রধানমন্ত্রী হিসেবে তিনি এবারে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এটি প্রথম।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ, ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

প্রধানমন্ত্রী সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। তাছাড়া, তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠকও করবেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী যাত্রা হবে সংক্ষিপ্ত মেয়াদে। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%