ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন


কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন

নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেছে কালীগঞ্জের জাকির হোসেন (জাকারিয়া)। নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ জাতীয় পর্যায়ের খেলায় ১০০ মিটার দৌড়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কাঁকশিয়ালি গ্রামের মাহবুবুর রহমানের পুত্র জাকির হোসেন শ্রেষ্ঠ ও দ্রুততম মানবের খেতাব অর্জন করেছেন। গত সোমবার (২৭ জুলাই) ঢাকা কমলাপুর স্টেডিয়ামে বিকাল ৪:০০ টায় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার কালিগঞ্জের জাকির হোসেন ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম দ্রুত মানব হওয়ার গৌরব অর্জন করেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কাঁকশিয়ালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে জাকির হোসেন নতুন কুড়ি এক্সপোর্ট ২০২৬ এ অংশগ্রহণ করে ইতিপূর্বে উপজেলা, জেলা, খুলনা বিভাগ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং জাতীয় পর্যায়েও তার ধারাবাহিকতা ধরে রেখেছেন। প্রতিযোগিতা শেষে জাকির হোসেনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কার হিসেবে তিনি মেডেল, ক্রেস্ট, ও নগদ টাকা গ্রহণ করেন। জাকির হোসেন নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম ও দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করায় কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, অধিবেশনে সভাপতিত্ব করবেন খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, অধিবেশনে সভাপতিত্ব করবেন খলিলুর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যাবেন। তিনি ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।

এ তথ্য প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গেছে। সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের নিউইয়র্কের প্রথম সফর হবে। প্রধানমন্ত্রী হিসেবে তিনি এবারে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এটি প্রথম।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ, ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

প্রধানমন্ত্রী সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। তাছাড়া, তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠকও করবেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী যাত্রা হবে সংক্ষিপ্ত মেয়াদে। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন-পাকিস্তানকে মোকাবিলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়তে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


চীন-পাকিস্তানকে মোকাবিলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়তে চায় ভারত

চীনের দ্রুত সম্প্রসারিত নৌবাহিনী এবং পাকিস্তানের বহরে চীনের তৈরি অত্যাধুনিক আক্রমণাত্মক ডুবোজাহাজ যুক্ত হওয়ার প্রেক্ষাপটে,

ভারত আগামী এক দশকের মধ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজের সংখ্যা ২০০-তে উন্নীত করার উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে।

এ পরিকল্পনার মধ্য দিয়ে ভারত মহাসাগরকে ঘিরে নয়াদিল্লির কৌশলগত উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

এই পরিকল্পনার অংশ হিসেবে চলতি মাসে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট আইএনএস মহেন্দ্রগিরি এবং ডুবোজাহাজ শিকারি যুদ্ধজাহাজ আইএনএস মালভান। ভারত এগুলোকে দেশের সক্ষমতায় নৌবহর সম্প্রসারণ এবং বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর সক্ষমতার উদাহরণ হিসেবে তুলে ধরছে।

আইএনএস মহেন্দ্রগিরির নকশা করেছে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। আর মাজাগন ডক শিপবিল্ডার্স প্রায় ৭৫ শতাংশ দেশীয় উপকরণ ব্যবহার করে জাহাজটি নির্মাণ করেছে। প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা ও কৌশলগত শিল্পে আত্মনির্ভরশীলতা অর্জনের নীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

মহেন্দ্রগিরি নীলগিরি শ্রেণির ষষ্ঠ যুদ্ধজাহাজ। একই শ্রেণির সপ্তম জাহাজ বিন্ধ্যাগিরি আগামী কয়েক মাসের মধ্যে নৌবহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ‘প্রজেক্ট-১৭ ব্রাভো’ কর্মসূচির আওতায় আরও সাত থেকে আটটি পরবর্তী প্রজন্মের যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে ভারতীয় নৌবাহিনীর বহরে প্রায় ১৫০টি জাহাজ রয়েছে। এর মধ্যে আনুমানিক ১৩৫টি ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও ডুবোজাহাজের মতো সম্মুখসারির যুদ্ধজাহাজ। এ ছাড়া আরও প্রায় ৫০টি জাহাজ নির্মাণাধীন রয়েছে।

ভারতীয় নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল এবং প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় মিশ্রের মতে, বহরের বড় অংশ দেশীয়ভাবে নির্মিত হওয়ায় ২০৩৫ সালের মধ্যে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য অর্জন সম্ভব। তার ভাষায়, প্রয়োজনীয় উদ্দীপনা ও বিনিয়োগ অব্যাহত থাকলে ভারত এই লক্ষ্যমাত্রাও অতিক্রম করতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান কৌশলগত বাস্তবতায় ভারতের অন্তত দুটি উচ্চগতিসম্পন্ন ও স্বয়ংসম্পূর্ণ নৌবহর সব সময় প্রস্তুত রাখা প্রয়োজন। তবে এ সক্ষমতা নিশ্চিত করতে যুদ্ধজাহাজের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক সহায়ক জাহাজও প্রয়োজন হবে।

লক্ষ্য পূরণে নৌবাহিনী নতুন জাহাজ অন্তর্ভুক্তির গতি বাড়িয়েছে। বর্তমানে প্রায় প্রতি ছয় সপ্তাহে একটি করে নতুন যুদ্ধজাহাজ বহরে যুক্ত করা হচ্ছে। শুধুমাত্র গত দেড় মাসেই দেশের প্রযুক্তি ও উপকরণে নির্মিত পাঁচটি জাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে।

ভারতের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো ২০৪৭ সালের মধ্যে যন্ত্রাংশ উৎপাদনসহ জাহাজ নির্মাণ খাতে সম্পূর্ণ আত্মনির্ভরশীলতা অর্জন করা।

তবে এই লক্ষ্য বাস্তবায়নের পথে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বিশেষায়িত ইস্পাতসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকরণের জন্য ভারত এখনও আমদানিনির্ভর। পাশাপাশি দুর্বল অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থা এবং পুরোনো জাহাজ নির্মাণ অবকাঠামোও পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহকর্মে নিয়োজিত শিশুদের অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


গৃহকর্মে নিয়োজিত শিশুদের অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

গৃহকাজে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের, উন্নয়ন সংস্থার, মানবাধিকার প্রতিষ্ঠানের এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্নের সাথে সংশ্লিষ্ট।

অথচ, বিদ্যমান আইনি ও নীতিমালার দুর্বলতা এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ার ফলে গৃহকর্মী শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি মোকাবেলায় শিশু শ্রমকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা আবশ্যক।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে এ সব কথা বলেন তারা। চাইল্ড লেবার ইলিমিনেশন প্লাটফর্মের (ক্লেপ) সহযোগিতায় উন্নয়ণ সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তফাদার।

এএসডি’র নির্বাহী পরিচালক এম এ করিমের সভাপতিত্বে সংলাপে বক্তৃতা করেন শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের প্রতিনিধি সৈয়দা মুনিরা সুলতানা, জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলাম, এডুকো বাংলাদেশের চাইল্ড লেবার এলিমিনেশন কর্মসূচির ব্যবস্থাপক আফজাল কবির খান, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ কে এম আশরাফ উদ্দিন, এএসডির প্রকল্প ব্যবস্থাপক ইউকেএম ফারহানা সুলতানা এবং এএসডির কোঅর্ডিনেটর সৈয়দ শাহিনুর রহমান প্রমুখ।

সংলাপে মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, বিদ্যমান শ্রম আইন, শিশু আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, পেনাল কোডসহ অন্যান্য বিভিন্ন আইন ও নীতিমালা গৃহকাজে নিয়োজিত শিশুদের আইনগত সুরক্ষা প্রদানে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। শিশুশ্রম নিরসনে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় গৃহকর্মীর কাজও অন্তর্ভুক্ত হয়নি। তাই, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতির আলোকে গৃহকাজে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে গৃহকর্মী সুরক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন।

সরকার দ্রুত এ বিষয়ে উদ্যোগ নিবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনায় অংশ নিয়ে সচিব মো. আব্দুর রহমান তফাদার বলেন, গৃহকর্মীদের সুরক্ষায় সরকার ইতোমধ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে। গৃহকর্মী কল্যাণ ও সুরক্ষায় মনিটরিং কমিটি গঠনের কাজ চলছে। এই সেক্টরে কর্মরত সকল সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। এর জন্য সবার সচেতনতা একান্ত প্রয়োজন।

জনগণ সচেতন হলেই আমাদের উদ্যোগ সফল হবে। সংলাপের মাধ্যমে গৃহকাজে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কার্যকর সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার করার আশা প্রকাশ করেন তিনি।

সভাপতির বক্তব্যে এম এ করিম বলেন, শিশুরা তাদের আনন্দের শৈশব হারিয়ে ফেলছে, কাজের মধ্যে যুক্ত হয়ে। গৃহকর্মীর কাজকে এখনও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। ২০০৭ সালের পর গৃহকাজে নিয়োজিত শিশুদের তালিকা হালনাগাদ করা হয়নি। আমাদের প্রতিশ্রুতি ছিল ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নির্মূল করা হবে। কিন্তু আমরা তা পারেনি। নির্বাচনী প্রতিশ্রুতি ও ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে দেশের উল্লেখযোগ্য সংখ্যক শিশু গৃহকর্মীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে লাগসই আইন প্রণয়নের জন্য বর্তমান সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


আমবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুস সবুর (৩৭) নামে এক আম ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুস সবুর টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের রাফেজ আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে টাঙ্গাইলের দিকে আসা আমবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তখন আমের ঝুড়ির নিচে চাপা পড়ে আব্দুস সবুর ঘটনাস্থলেই মারা যান। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করে থানায় রাখা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকে থাকা আমগুলো নিহতের সাথে থাকা অপর দুই ব্যবসায়ী নিয়ে গেছেন। এ ঘটনাটি নিয়ে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%