প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তিনি বলেছেন, বিএনপি ঐক্যে বিশ্বাসী।
মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে ২৪-এর জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, বৈষম্যহীন দেশ গড়তে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ্যানি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়কেন্দ্রিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়।
নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ধারাবাহিকভাবে ১৬ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে এবং জুলাই আন্দোলনে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাওয়ালাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল।
মন্ত্রী আরো জানান, বাংলাদেশে আর কখনও ফ্যাসিবাদ কায়েম হবে না এবং কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বিরোধীদলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, পার্লামেন্টে এক আচরণ বাহিরে ভিন্নরূপের এই নীতি পরিহার করা উচিত।
মন্ত্রী অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরোধীদলকে বিরত থাকতে বলেছেন। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন এবং সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন