ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কমনওয়েলথ গেমস : ফাইনালে মর্মান্তিক দুর্ঘটনার শিকার ইংলিশ জিমন্যাস্ট


কমনওয়েলথ গেমস : ফাইনালে মর্মান্তিক দুর্ঘটনার শিকার ইংলিশ জিমন্যাস্ট

কমনওয়েলথ গেমসের পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিকস ফাইনাল চলাকালীন সময়ে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ম্যাচে হাই বার রুটিন করার সময় হাত ফসকে প্রায় ৩ মিটার (৮.৫ ফুট) উচ্চতা থেকে ঘাড় মটকে ম্যাটের ওপর আছড়ে পড়েন ইংল্যান্ডের তরুণ জিমন্যাস্ট গ্যাব্রিয়েল ল্যাংটন।

দুর্ঘটনার মুহূর্তে গোটা অ্যারেনা স্তব্ধ হয়ে যায়।

ল্যাংটন পড়ে যাওয়ার পর নিজে থেকে উঠে দাঁড়াতে পারেননি। দ্রুত প্রায় ১২ জন চিকিৎসক তার কাছে ছুটে আসেন। তাকে প্রায় ২০-৩০ মিনিট ধরে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

পরে মাথা ও ঘাড়ে বিশেষ সাপোর্ট লাগিয়ে ১৯ বছর বয়সী এই জিমন্যাস্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় কিছুক্ষণের জন্য প্রতিযোগিতাও স্থগিত রাখা হয়।

ছয় বারের অলিম্পিক পদকজয়ী ম্যাক্স হুইটলকের চোটের কারণে ইংল্যান্ডের দলে সুযোগ পেয়েছিলেন ল্যাংটন। কিন্তু সেই অভিজ্ঞতা তার জন্য সুখকর হল না।

টুর্নামেন্টের শেষ রোটেশনেই ঘটে এই দুর্ঘটনা।

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, হাসপাতালে একাধিক স্ক্যান করার পর তার কোনো গুরুতর শারীরিক জটিলতা বা ফ্র্যাকচার ধরা পড়েনি। বর্তমান পরিস্থিতিতে তিনি সুস্থ আছেন। তাই আপাতত ইংল্যান্ড শিবিরে স্বস্তির খবর রয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর বিদায়ের পর নতুন চ্যালেঞ্জের মুখে পর্তুগাল ফুটবল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


রোনালদোর বিদায়ের পর নতুন চ্যালেঞ্জের মুখে পর্তুগাল ফুটবল

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের ফলে শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। স্পেনের বিপক্ষে শেষ ষোলোতে ১-০ গোলের হারের পর পর্তুগিজ কিংবদন্তি আগেই নিশ্চিত করে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ হবে তাঁর শেষ বিশ্বকাপ। তবে মাঠের ফলাফলের চেয়েও বড় আলোচনায় আসছে রোনালদো-পরবর্তী পর্তুগাল ফুটবলের ভবিষ্যৎ।

পর্তুগিজ ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাহী পরিচালক দানিয়েল সা এই সম্পর্কে মনে করছেন, রোনালদো কেবল একজন ফুটবলার নন, তিনি নিজেই একটি বৈশ্বিক ব্র্যান্ড হয়ে উঠেছেন।

তার বলেন, ব্র্যান্ড মূল্যের নিরিখে রোনালদো একাই পর্তুগাল জাতীয় দলের চেয়েও বড়। গত দুই দশক ধরে পর্তুগাল ফুটবল ফেডারেশনের স্পনসরশিপ, সম্প্রচারস্বত্ব ও ব্যবসায়িক চুক্তিগুলোর বড় আকর্ষণ ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

সোশ্যাল মিডিয়ায় শতকোটি অনুসারী, বৈশ্বিক জনপ্রিয়তা এবং বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে রোনালদো পর্তুগালকে এমন একটি বাজার এনে দিয়েছেন, যা অন্য কোনো খেলোয়াড়ের পক্ষে উৎপাদন করা সহজ নয়। দানিয়েল সার মতে, তাঁর বিদায়ের পর আন্তর্জাতিক মনোযোগ ও বাণিজ্যিক মূল্য দ্রুত কমে যাওয়া সম্ভব।

অবশ্য মাঠের শক্তির বিচারে পর্তুগালের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি উদ্বেগ নেই। জোয়াও নেভেস, ভিতিনিয়া, পেদ্রো নেতো ও দিয়োগো কস্তার মতো তরুণ তারকাদের নিয়ে দলটি প্রতিযোগিতামূলক হয়ে থাকবে। কিন্তু বিশ্বজুড়ে যে বিপুল সমর্থকগোষ্ঠী মূলত রোনালদোকেই অনুসরণ করে, তাদের আগ্রহ ধরে রাখা এবং একই মাত্রার বাণিজ্যিক আকর্ষণ তৈরি করাই এখন পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সংকটে শিল্পখাত, বিনিয়োগ ও উৎপাদন ঝুঁকিতে: সালাউদ্দিন চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


গ্যাস সংকটে শিল্পখাত, বিনিয়োগ ও উৎপাদন ঝুঁকিতে: সালাউদ্দিন চৌধুরী

দেশের শিল্প খাতে গ্যাস সংকট দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এটি দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। এই সংকট শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন এসি শিল্প গ্রুপ ও এসজিএলের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।

রোববার (২৬ জুলাই) সকালে গাজীপুরে তিনি সময় সংবাদকে এসব কথা বলেন।

তিনি বলেন, 'শিল্পে গ্যাস সংকটের বিষয়টি দীর্ঘদিন ধরে তুলে ধরা হলেও কার্যকর সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বরং বর্তমানে পরিস্থিতির উন্নতি না হয়ে সংকট আরও গভীর হয়েছে। অনেক শিল্প এলাকায় প্রয়োজনীয় চাপের তুলনায় গ্যাসের প্রেসার অনেক কম থাকছে, আবার কোথাও কোথাও একেবারেই গ্যাস পাওয়া যাচ্ছে না।'

সালাউদ্দিন চৌধুরীর মতে, গত কয়েক বছর ধরেই গ্যাস সংকটের কারণে বাংলাদেশ সম্ভাবনাময় বিদেশি বিনিয়োগের সুযোগ হারাচ্ছে। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। গ্যাসের অভাবে উৎপাদন কমে যাচ্ছে, কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে এবং বিদেশি ক্রেতাদের একটি অংশ তাদের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তর করছে। ফলে অনেক প্রতিষ্ঠানের আর্থিক সংকট বাড়ছে এবং কিছু সুপরিচিত শিল্পপ্রতিষ্ঠানও খেলাপির ঝুঁকিতে পড়ছে।

তিনি আরও জানান, সরকার অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তবে শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

পাশাপাশি শিল্পোন্নত দেশগুলোর সফল মডেল অনুসরণ করে গ্যাস সরবরাহ সংকট দূরীকরণ, নতুন সংযোগ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও তা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এই শিল্প উদ্যোক্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ফেনীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

 

প্রণোদনা কর্মসূচির আওতায় ফেনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ফেনী সদর উপজেলা অডিটোরিয়ামে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বীজ ও সার বিতরণ করেছেন।

ফেনী সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন। বিশেষ অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মাসুদ হোসেন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মহিউদ্দিন।

উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা কৃষক দলের সভাপতি মো. জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন কর, এবং সদর উপজেলা কৃষক দলের আহবায়ক হাফিজুর রহমান।

এসময় ১২শ কৃষকের মাঝে ১৮ লাখ ৮৪ হাজার ৯ শত টাকার উফশী এবং হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই জাগরণ ও পথসভায় অংশ নিতে কিশোরগঞ্জে যাচ্ছেন এনসিপির নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


জুলাই জাগরণ ও পথসভায় অংশ নিতে কিশোরগঞ্জে যাচ্ছেন এনসিপির নেতারা

দেশ গড়ার উদ্দেশ্যে, জুলাই জাগরণ ও পথসভায় অংশ নিতে কিশোরগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা।

সোমবার (২৭ জুলাই) জেলাসদরসহ মোট ৩টি উপজেলায় এই পথযাত্রা এবং পথসভা আয়োজন করা হচ্ছে। বিকেল ৩টায় তাড়াইল উপজেলায়, এরপর সন্ধ্যা ছয়টায় করিমগঞ্জ উপজেলায় এবং শেষ সন্ধ্যায় রাত আটটায় কিশোরগঞ্জ শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

এছাড়াও, দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি, ডক্টর আতিক মুজাহিদ এমপি, শামসুল আলামিন এমপিসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এতে অংশ নেবেন।

অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তথ্য জানাতে, রোববার (২৬ জুলাই) সকালে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সংবাদ সম্মেলন করেছেন জেলা জাতীয় নাগরিক কমিটি।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্স, শরিফুল হক জয়, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজন, জেলা যুব শক্তির আহ্বায়ক মাহফুজুর রহমান, ছাত্র শক্তির সদস্য সচিব সাব্বিরুল হক তন্ময়সহ অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, জুলাই পদযাত্রার অনুষ্ঠানে হামলার আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান। তিনি আশঙ্কা করেছেন যে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতারা এ হামলা করতে পারে। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের জেলা ও কেন্দ্রীয় কয়েকজন নেতা নানাভাবে হুমকি দিচ্ছেন। এ বিষয়টি প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%