০৫:৪৯ পি.এম
বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের ফলে শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। স্পেনের বিপক্ষে শেষ ষোলোতে ১-০ গোলের হারের পর পর্তুগিজ কিংবদন্তি আগেই নিশ্চিত করে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ হবে তাঁর শেষ বিশ্বকাপ। তবে মাঠের ফলাফলের চেয়েও বড় আলোচনায় আসছে রোনালদো-পরবর্তী পর্তুগাল ফুটবলের ভবিষ্যৎ।
পর্তুগিজ ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাহী পরিচালক দানিয়েল সা এই সম্পর্কে মনে করছেন, রোনালদো কেবল একজন ফুটবলার নন, তিনি নিজেই একটি বৈশ্বিক ব্র্যান্ড হয়ে উঠেছেন।
তার বলেন, ব্র্যান্ড মূল্যের নিরিখে রোনালদো একাই পর্তুগাল জাতীয় দলের চেয়েও বড়। গত দুই দশক ধরে পর্তুগাল ফুটবল ফেডারেশনের স্পনসরশিপ, সম্প্রচারস্বত্ব ও ব্যবসায়িক চুক্তিগুলোর বড় আকর্ষণ ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
সোশ্যাল মিডিয়ায় শতকোটি অনুসারী, বৈশ্বিক জনপ্রিয়তা এবং বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে রোনালদো পর্তুগালকে এমন একটি বাজার এনে দিয়েছেন, যা অন্য কোনো খেলোয়াড়ের পক্ষে উৎপাদন করা সহজ নয়। দানিয়েল সার মতে, তাঁর বিদায়ের পর আন্তর্জাতিক মনোযোগ ও বাণিজ্যিক মূল্য দ্রুত কমে যাওয়া সম্ভব।
অবশ্য মাঠের শক্তির বিচারে পর্তুগালের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি উদ্বেগ নেই। জোয়াও নেভেস, ভিতিনিয়া, পেদ্রো নেতো ও দিয়োগো কস্তার মতো তরুণ তারকাদের নিয়ে দলটি প্রতিযোগিতামূলক হয়ে থাকবে। কিন্তু বিশ্বজুড়ে যে বিপুল সমর্থকগোষ্ঠী মূলত রোনালদোকেই অনুসরণ করে, তাদের আগ্রহ ধরে রাখা এবং একই মাত্রার বাণিজ্যিক আকর্ষণ তৈরি করাই এখন পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন