০৯:৪৯ পি.এম
চট্টগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অপারেশন থিয়েটার (ওটি) বিভাগের জন্য চারটি অত্যাধুনিক কার্ডিয়াক মনিটর প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একজন মানবিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এই কার্ডিয়াক মনিটরগুলো অনুদান হিসেবে প্রদান করেছেন। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন, সিনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক্স) ডা. আজগর আলী চৌধুরীসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন জানান, এই চারটি অত্যাধুনিক কার্ডিয়াক মনিটর আইসিইউ এবং অপারেশন থিয়েটারে চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে হাসপাতালের চিকিৎসা নিতে আসা অসহায় এবং স্বল্প আয়ের রোগীরা আরও উন্নত এবং মানসম্মত সেবা পাবেন।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি ও সমাবেশ
তিনি এ মূল্যবান অনুদানের জন্য দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, স্বাস্থ্যসেবা খাতে এ ধরনের সহযোগিতা রোগীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন