প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গৌরীপুরে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন হয়েছে। এ মেলা "করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারোমাস"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে আয়োজিত হয়েছে। এই ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আহমেদ খান এবং উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
মেলায় প্রদর্শনী করা হয়েছে দেশীয় বিভিন্ন মৌসুমি ও পুষ্টিগুণসম্পন্ন ফল। আয়োজকরা জানিয়ে দিয়েছেন, ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, ফলের উৎপাদন বৃদ্ধি এবং সারা বছর ফল সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।
এ তিন দিনব্যাপী মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত নানা জাতের ফল প্রদর্শনের পাশাপাশি কৃষকদের আধুনিক ফল চাষ ও সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে তথ্য প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা, ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষির উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন