প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা স্মারকটি এরই মধ্যে স্বাক্ষরিত হওয়ায়, ওই সময়সীমার জন্য সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার (১৯ জুন) নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ তথ্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বরাতে জানিয়েছে বিবিসি উর্দু।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকটি আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। কিন্তু দুদিন আগে গত বুধবার (১৭ জুন) এটি স্বাক্ষরিত হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে স্বাক্ষর করেন।
মধ্যস্থতাকারী হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষরকারীদের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানান যে, দুই দেশের প্রেসিডেন্ট ডিজিটালভাবে এ চুক্তিতে সই করেছেন, এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
তিনি আরও জানান, পাকিস্তান ও কাতারের সহায়তায় শুক্রবার সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা ছিল। তবে দুই দেশের প্রেসিডেন্ট ইতোমধ্যে ডিজিটালভাবে চুক্তিতে সই করায় সুইজারল্যান্ডে আর কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবে না।
শেহবাজ শরিফ সামাজিক মাধ্যম এক্স-এ যে পোস্টটি করেছেন, তাতে কিছু অংশ মুছে ফেলেন। যার ফলে তখনই এই জেনেভার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে।
মুছে ফেলা ওই অংশে লেখা ছিল, ‘পাকিস্তানসহ-মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনা উদযাপনে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনার সূচনা করতে ১৯ জুন ২০২৬ তারিখে সুইজারল্যান্ডে অনুষ্ঠান হবে।’
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, অনুষ্ঠানটি এখনও বহাল রয়েছে। তবে একই দিনে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় পরিবর্তন হয়েছে।
এদিকে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছ, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে বৈঠকে বসবেন বলে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো আগামীকাল বুর্গেনস্টকে বৈঠক করবে। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন