প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থান সময়কালে শহীদ পরিবারের ৬ জন সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত বিগত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের পাশাপাশি সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
বুধবার (৫ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এমপি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণীয়, ঠিক তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ জুলাই ও জুলাই যোদ্ধাদের কথা আমাদের স্মরণ রাখতে হবে। তাদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি। অতএব, আমি যতদিন বেঁচে থাকবো, জুলাই গণঅভ্যুত্থানে বাকেরগঞ্জের ৬ জন শহীদ পরিবারের সন্তানের লেখাপড়ার জন্য ব্যক্তিগত তহবিলের মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক শহীদ পরিবারকে ৫ হাজার টাকা দান করবো। আগামীদিনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানসহ সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পৌরসভায় তার বাসভবনের অফিসে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ জন শহীদের ছবি টাঙ্গিয়ে রাখতে হবে। যাতে তিনি সর্বদা ওই ৬ জন শহীদের ছবি দেখতে পারেন এবং তাদের অবদান ভুলে না যান।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতাতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একইসাথে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে সবাইকে তাদের নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণ ছিল।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন