ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বিরতিতে স্বস্তির লিড নিয়ে স্পেন


বিরতিতে স্বস্তির লিড নিয়ে স্পেন

বিরতিতে গিয়ে স্বস্তির লিড নিয়ে আছে স্পেন। গোল বাতিলের হতাশা খুব বেশি সময় ধরে সঙ্গী হয়নি স্পেনের। একের পর এক আক্রমণ চালিয়ে গিয়ে লুইস দে লা ফুয়েন্তের দল শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লিড পেয়ে গেছে মিকেল ওইয়ারসাবালের গোলে। গেমটির শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দলের প্রথম গোল করার পর উদ্‌যাপন করছিলেন স্পেনের ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল। ছবি: এএফপি

 

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে শেষ ষোলয় উঠার লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে স্পেন।

আরও পড়ুন: বিএনপির এমপির ফুলেল শুভেচ্ছা, সাধারণ সম্পাদককে শোকজ

লস অ্যাঞ্জেলেসে ম্যাচের শুরু থেকেই ফুটবলে আক্রমণাত্মক ধরন দেখা গেছে স্পেনের। সেই ধারাবাহিকতায় মার্ক কুকুরেয়া জোরালো শটে বল জালে পাঠাতে পারলেও আনন্দটা বেশি স্থায়ী হয়নি। কর্নার থেকে বল আসার সময় স্পেনের একজন খেলোয়াড় অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন। তাই সঙ্গে সঙ্গেই রেফারি বাঁশি বাজিয়ে গোল বাতিল করেন।

গোল বাতিল হলেও স্পেন আক্রমণের ধার কমায়নি। একের পর এক সুযোগ তৈরি করে অবশেষে ৩৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। মার্ক কুকুরেয়ার বাড়ানো পাস ঠান্ডা মাথায় জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। সেই গোলের মাধ্যমেই প্রথমার্ধে লিড নিয়ে বিরতিতে যায় স্পেন।

এ পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে স্পেন ও অস্ট্রিয়া। যেখানে ৯টি জয় নিয়ে এগিয়ে স্পেন, অস্ট্রিয়ার ৪টি জয় এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাতে ১৯৭৮ সালে ২-১ গোলে জয়ী হয়েছিল অস্ট্রিয়া।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে সাদাপাথরে সাঁতার কাটতে নেমে এক চিকিৎসক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:১৬ এম


সিলেটে সাদাপাথরে সাঁতার কাটতে নেমে এক চিকিৎসক নিখোঁজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়ে গেছেন।

বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথরে এ নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক ডাক্তার সুব্রত সাহা বিকাশ। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। ৪ বন্ধুকে নিয়ে তারা ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখার জন্য এসেছিলেন।

জানা যায়, সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামেন ৪ জনের মধ্যে ৩ জন। নদীতে সাঁতার কাটতে কাটতে একসময় তারা প্রবল পানির স্রোতের মধ্যে চলে যান। এই সময়ে অন্য দুজন তীরে পৌঁছাতে পারলেও সুব্রত প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ করছে।

এদিকে ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানিয়েছেন, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ এম


বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে

বান্দরবান রিজিয়নের আওতাভুক্ত দুর্গম রেতলাং এলাকায় ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপলব্ধি করে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। বর্তমানে আশপাশের এলাকাগুলোতে অভিযান চলমান রয়েছে।

অভিযানিক নিরাপত্তার স্বার্থে বর্তমানে অধিকতর তথ্য প্রকাশের বিষয়ে এলার্ম করা হয়েছে বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়।

অভিযান শেষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে বলে আইএসপিআর জানায়।

সকলকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিন না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ভালুকার ইমন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:২৭ এম


জামিন না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ভালুকার ইমন

 

রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে কারাগারে থাকার ফলে বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার টেবিলে বসতে পারল না ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমন।

স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ভালুকা মডেল থানা পুলিশ গত ২২ জুন ইমনকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বৃহস্পতিবার ছিল তার এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা। কিন্তু কারাগারে থাকার কারণে ইমন এই পরীক্ষায় অংশ নিতে পারেনি।

এছাড়াও একই দিন বৃহস্পতিবার উপজেলা ১১টি এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোতে মোট ১৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ইমনের আইনজীবী খোরশেদ আলম জানিয়েছেন, ইমন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডসহ বুধবার আদালতে তার জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে। এ কারণে কারাগারে থাকার ফলে ইমন বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ভালুকা উপজেলা বিভিন্ন এলাকায় মোট ১১টি পরীক্ষা কেন্দ্রে মোট ২ হাজার ৮২৩ জন পরীক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু এইচএসসির ১০৫ জন, আলিমের ১০ জন এবং কারিগরি ১৫ জন পরীক্ষায় অংশ নেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক কেলেঙ্কারির ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষোভ ফেসবুকে প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:৩২ এম


মাদক কেলেঙ্কারির ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষোভ ফেসবুকে প্রকাশ

কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় মাদক কেলেঙ্কারির ঘটনায় যিনি প্রত্যাহারের (ক্লোজড) শিকার হয়েছেন, সেই সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন নিজের ক্ষোভ এবং অসন্তোষ।

একেএম বারী রহমান নামক তার নিজস্ব ফেসবুক আইডির পোস্টটি ইতোমধ্যেই এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ ঝাড়েন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি একটি বড় মাদকের চালান গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে থানা অপরাধ বিভাগের এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমানের বিরুদ্ধে। এই বিষয়টি যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে, তখন প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওসি আবদুল বারীকে দাউদকান্দি মডেল থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এই প্রত্যাহারের আদেশ জারির পর থেকে ওসি আবদুল বারী পদে বহাল হতে দৌড়ঝাঁপ শুরু করেন। বুধবার তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন, যেখানে তিনি পরোক্ষভাবে ঘোষণা করেন যে তিনি ‘ষড়যন্ত্রের শিকার’। সেই পোস্টে তিনি প্রত্যাহারের বিষয়টিকে পুলিশের হঠকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল সেই পোস্টে ওসি বলেন, ‘মাদক নিয়ে নিউজ হয়েছে এসআই এএসআইয়ের বিরুদ্ধে, আর ক্লোজ হয় ওসি। আমি পুলিশ পলিটিক্সের শিকার! যতদিন এই পুলিশ পলিটিক্স বন্ধ না হবে দেশের আইনশৃঙ্খলা ঠিক হবে না। চ্যালেঞ্জ করলাম আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব। এসব কিছু হলুদ সাংবাদিকতার জন্য এবং আমাদের কিছু পুলিশ অফিসারের হঠকারী সিদ্ধান্তের জন্য পুলিশের মনোবল দুর্বল হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

এ বিষয়ে কুমিল্লা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিভাগীয় শৃঙ্খলা এবং প্রশাসনিক কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে। ফেসবুক পোস্ট দেওয়ার বিষয়টি তদন্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%